মেয়ের কলেজের ফি নিয়ে ফেরার পথে বিপত্তি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুঃসাহসিক ছিনতাই; শ্রীঘরে মগরার যুবক

নিউজ ডেস্ক: মেয়ের নার্সিং পড়ার ফি জোগাড় করতে হন্যে হয়ে ঘুরেছিলেন বাবা। কিন্তু সেই কষ্টার্জিত টাকা নিয়ে বাড়ি ফেরার পথে খাস বোলপুর স্টেশনে দুঃসাহসিক ছিনতাইয়ের শিকার হলেন তিনি। ট্রেনের জেনারেল কামরায় ওঠার সময় ভিড়ের সুযোগ নিয়ে চন্দন রবিদাস নামে ওই ব্যক্তির পকেট থেকে উধাও হয়ে যায় নগদ ৫০ হাজার টাকা। তবে শেষরক্ষা হয়নি, সিসিটিভি ফুটেজ ও জিআরপির তৎপরতায় জালে ধরা পড়েছে মূল অভিযুক্ত।

পাইকর থানার কামারপুর গ্রামের বাসিন্দা চন্দনবাবুর মেয়ে বোলপুরের একটি বেসরকারি নার্সিং কলেজে পড়ছেন। রেজিস্ট্রেশনের ফি বাবদ এক আত্মীয়ের কাছে গচ্ছিত রাখা ৫০ হাজার টাকা নিয়ে সোমবার সকালে বোলপুর স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধরতে গিয়েছিলেন তিনি। অভিযোগ, ট্রেন আসার পর জেনারেল কামরায় ওঠার সময় দুই যুবক তাঁকে ঘিরে ধরে এবং মুহূর্তের মধ্যে পকেট থেকে টাকা হাতানো হয়। বিষয়টি টের পেয়েই তিনি রেলের আপদকালীন নম্বরে যোগাযোগ করেন এবং সাঁইথিয়া স্টেশনে নেমে লিখিত অভিযোগ দায়ের করেন।

তদন্তে নেমে রেল পুলিশ স্টেশনের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অভিযুক্তদের গতিবিধি চিহ্নিত করে। সোমবার রাতেই প্রান্তিক স্টেশন এলাকা থেকে হুগলির মগরার বাসিন্দা শ্যামল বৈদ্যকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২০ হাজার টাকা উদ্ধার হয়েছে। পুলিশের দাবি, জেরায় সে চুরির কথা কবুল করেছে।

অসুস্থ চন্দনবাবু কান্নায় ভেঙে পড়ে বলেন, “বহু কষ্টে মেয়ের পড়াশোনার জন্য টাকা জোগাড় করেছিলাম। বাকি টাকাও যাতে উদ্ধার হয়, প্রশাসনের কাছে সেই আবেদনই জানাচ্ছি।” জিআরপি সূত্রে খবর, এই ছিনতাই চক্রের সঙ্গে আর কারা যুক্ত রয়েছে, তা জানতে ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে তল্লাশি শুরু করেছেন তদন্তকারীরা।

Share on Social Media
  • Related Posts

    মাটি খুঁড়তেই মিলল ৫০ বছর আগেকার শিব মন্দির, বিষ্ণুপুরে ‘বাবা জলেশ্বর’কে ঘিরে উন্মাদনা ও আইনি জটিলতা

    নিউজ ডেস্ক: দীর্ঘ পাঁচ দশক ধরে লোকচক্ষুর আড়ালে মাটির নিচেই চাপা পড়ে ছিলেন তিনি। লোকমুখে শোনা কাহিনিকে সত্যি করে বিষ্ণুপুরের মল্লেশ্বর মন্দির সংলগ্ন এলাকায় মাটি খুঁড়তেই উদ্ধার হলো এক আস্ত…

    Share on Social Media

    জমিজটে থমকে ‘ফোর লেন’, বালি-পাথরের লরির দাপটে বীরভূমের লাইফলাইন এখন মরণফাঁদ

    নিউজ ডেস্ক: জমিজট আর প্রশাসনিক টানাপোড়েনের খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে। বীরভূমের ‘লাইফলাইন’ হিসেবে পরিচিত ১৪ নম্বর জাতীয় সড়কের সম্প্রসারণ থমকে যাওয়ায় কার্যত নরক যন্ত্রণার শিকার নিত্যযাত্রীরা। গত মঙ্গলবার বীরভূমে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মাটি খুঁড়তেই মিলল ৫০ বছর আগেকার শিব মন্দির, বিষ্ণুপুরে ‘বাবা জলেশ্বর’কে ঘিরে উন্মাদনা ও আইনি জটিলতা

    মাটি খুঁড়তেই মিলল ৫০ বছর আগেকার শিব মন্দির, বিষ্ণুপুরে ‘বাবা জলেশ্বর’কে ঘিরে উন্মাদনা ও আইনি জটিলতা

    সীমান্ত পাহারার মাঝেই চরম পথ বেছে নিলেন জওয়ান, নিজের সার্ভিস রিভলভারের গুলিতে ঝাঁঝরা বিএসএফ কর্মী

    সীমান্ত পাহারার মাঝেই চরম পথ বেছে নিলেন জওয়ান, নিজের সার্ভিস রিভলভারের গুলিতে ঝাঁঝরা বিএসএফ কর্মী

    জমিজটে থমকে ‘ফোর লেন’, বালি-পাথরের লরির দাপটে বীরভূমের লাইফলাইন এখন মরণফাঁদ

    জমিজটে থমকে ‘ফোর লেন’, বালি-পাথরের লরির দাপটে বীরভূমের লাইফলাইন এখন মরণফাঁদ

    আসন ফাঁকা প্রথাগত কোর্সে, খোলনলচে বদলে এবার এআই-সাইবার সুরক্ষায় জোর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

    আসন ফাঁকা প্রথাগত কোর্সে, খোলনলচে বদলে এবার এআই-সাইবার সুরক্ষায় জোর বর্ধমান বিশ্ববিদ্যালয়ের

    গুজবের করাল গ্রাস মেদিনীপুরে, খড়্গপুরে ফের চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে গণপিটুনি; ধৃত ২

    গুজবের করাল গ্রাস মেদিনীপুরে, খড়্গপুরে ফের চোর সন্দেহে যুবককে খুঁটিতে বেঁধে গণপিটুনি; ধৃত ২

    মেয়ের কলেজের ফি নিয়ে ফেরার পথে বিপত্তি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুঃসাহসিক ছিনতাই; শ্রীঘরে মগরার যুবক

    মেয়ের কলেজের ফি নিয়ে ফেরার পথে বিপত্তি, কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুঃসাহসিক ছিনতাই; শ্রীঘরে মগরার যুবক
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.