কবর খুঁড়ে বের করা হল সদ্যোজাতর দেহ, পকসো মামলায় নয়া মোড় বনগাঁয়

নিউজ ডেস্ক: আদালতের নির্দেশে বনগাঁর এক শ্মশানে সমাধিস্থ করা সদ্যোজাত শিশুর দেহ তুলে ময়নাতদন্তের জন্য পাঠাল পুলিশ। শনিবার পুলিশ প্রশাসনের পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে ঘাটবাওর এলাকায় এই দেহ উত্তোলনের প্রক্রিয়া সম্পন্ন হয়। এই ঘটনায় আগেই শিশুটির বাবাকে পকসো (POCSO) আইনে গ্রেফতার করা হয়েছিল। বর্তমানে গোটা বিষয়টি খতিয়ে দেখছে বনগাঁ থানার পুলিশ।

ঘটনার সূত্রপাত গত ৩০ মার্চ। ওই দিন বনগাঁ মহকুমা হাসপাতালে এক পুত্রসন্তানের জন্ম দেন এক নাবালিকা। নিয়ম অনুযায়ী, মা নাবালিকা হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে স্থানীয় থানায় খবর দেওয়া হয়। পুলিশ তদন্তে নেমে জানতে পারে, বেআইনিভাবে ওই নাবালিকাকে বিয়ে করা হয়েছে। এর পরেই নাবালিকার স্বামী লক্ষ্মণ রায়কে পকসো আইনে গ্রেফতার করে পুলিশ।

গত ২ এপ্রিল হাসপাতাল থেকে মা ও শিশুকে ছুটি দেওয়া হয়। পরিবারের দাবি, বাড়ি ফেরার পরের দিনই অর্থাৎ ৩ এপ্রিল শিশুটির শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটে। তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। এর পরেই পরিজনরা মৃত শিশুটিকে ঘাটবাওর এলাকার একটি শ্মশানে সমাধিস্থ করেছিলেন।

তবে পকসো মামলার গুরুত্ব এবং শিশুর মৃত্যুর সঠিক কারণ নিয়ে ধন্দ থাকায় আদালতের দ্বারস্থ হয়েছিল পুলিশ। বিচারকের নির্দেশে শনিবার ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাটি খুঁড়ে দেহটি বের করা হয়। পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই বোঝা যাবে শিশুটির মৃত্যু স্বাভাবিক ছিল নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Share on Social Media
  • Related Posts

    বরুণ বিশ্বাস খুনে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ও জ্যোতিপ্রিয়র বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ! নড়েচড়ে বসল বনগাঁ পুলিশ জেলা

    নিউজ ডেস্ক: সুটিয়ার প্রখ্যাত প্রতিবাদী শিক্ষক ও মানবাধিকার কর্মী বরুণ বিশ্বাস হত্যাকাণ্ডে এবার এক মারাত্মক মোড়। ২০১২ সালের এই হাইপ্রোফাইল খুনের মামলায় এবার সরাসরি যুক্ত করা হলো প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা…

    Share on Social Media

    স্ত্রীকে গলার নলি কেটে খুনের দায়! হোমিওপ্যাথি চিকিৎসক স্বামীকে যাবজ্জীবন কারাদণ্ড দিল বনগাঁ আদালত

    নিউজ ডেস্ক: ঘুমন্ত স্ত্রীকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করে নৃশংসভাবে গলার নলি কেটে খুনের দায়ে স্বামী চিকিৎসক অরিন্দম বালাকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত। বৃহস্পতিবার বনগাঁ আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.