ফেসবুক বিজ্ঞাপনের মরণফাঁদ! একটি ক্লিকেই ১৫ লক্ষ টাকা খোয়ালেন দাসনগরের বৃদ্ধ

নিউজ ডেস্ক: সারাজীবনের সঞ্চয় বলতে ছিল অবসর জীবনের ওই ক’টি টাকা। কিন্তু একটি ছোট্ট ক্লিকেই সব শেষ। ফেসবুকের একটি ভুয়ো বিজ্ঞাপনের ফাঁদে পড়ে নিজের সমস্ত উপার্জন খোয়ালেন হাওড়ার দাসনগরের এক অবসরপ্রাপ্ত বাসিন্দা। অভিযোগ, গত ৪ এপ্রিল একটি সন্দেহজনক লিঙ্কে ক্লিক করার পর থেকেই তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ধাপে ধাপে টাকা উধাও হতে শুরু করে। মাত্র তিন ঘণ্টার ব্যবধানে তাঁর একাধিক অ্যাকাউন্ট থেকে উধাও হয়ে গিয়েছে মোট ১৫ লক্ষ ৫০ হাজার টাকা। প্রতারিত ব্যক্তি ইতিমধ্যেই হাওড়া সাইবার ক্রাইম থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, প্রতারণার জালটি বিছানো ছিল অত্যন্ত পরিকল্পিতভাবে। ওই বৃদ্ধ ফেসবুকে একটি ব্যাঙ্কিং অ্যাপ সংক্রান্ত সমস্যা সমাধানের বিজ্ঞাপন দেখে একটি লিঙ্কে ক্লিক করেন। তার কিছুক্ষণ পরেই তাঁর ফোনে একটি অজানা নম্বর থেকে ফোন আসে। ফোনের ওপ্রান্ত থেকে জনৈক ব্যক্তি নিজেকে ব্যাঙ্ক কর্মী পরিচয় দিয়ে একটি এপিকে (APK) ফাইল হোয়াটসঅ্যাপে পাঠান। অভিযোগ, সেই ফাইলটি মোবাইলে ইনস্টল করে নিজের ব্যাঙ্কের যাবতীয় গোপন তথ্য সেখানে নথিভুক্ত করতেই বিপর্যয় শুরু হয়।

পুলিশ সূত্রে খবর, অ্যাপটি ডাউনলোড করার কিছুক্ষণের মধ্যেই সাইবার অপরাধীরা সম্ভবত ওই বৃদ্ধের ফোনের নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছিল। এর পর মাত্র কয়েক ঘণ্টার মধ্যে তাঁর সবক’টি ব্যাঙ্ক অ্যাকাউন্ট কার্যত খালি করে দেওয়া হয়। সর্বস্ব হারিয়ে বর্তমানে দিশেহারা অবস্থা ওই বৃদ্ধের। হাওড়া সাইবার ক্রাইম থানার আধিকারিকরা এই ডিজিটাল লেনদেনের সূত্র ধরে অপরাধীদের হদিস পাওয়ার চেষ্টা করছেন। একই সঙ্গে অপরিচিত লিঙ্ক বা ফাইল ডাউনলোড করার বিষয়ে সাধারণ মানুষকে বারবার সতর্ক করছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    জাতীয় দলের ট্রায়ালে সুযোগ পাওয়া হাওড়ার প্রতিভাবান রাইফেল শুটার নিখোঁজ, তদন্তে পুলিশ

    নিউজ ডেস্ক: জাতীয় স্তরের প্রতিযোগিতার ট্রায়ালে সুযোগ পেয়েছিল সে। রাইফেল হাতে একের পর এক পদক জিতে হাওড়ার মুখ উজ্জ্বল করেছিল মাত্র ১৫ বছরের কিশোরী। কিন্তু সেই প্রতিভাবান শুটারই এখন নিখোঁজ।…

    Share on Social Media

    ভোররাতে ঘুসুড়ির জুট মিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত লক্ষাধিক টাকার রাখি

    নিউজ ডেস্ক: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল হাওড়ার ঘুসুড়ি এলাকা। জে এন মুখার্জি রোডের একটি জুট মিলের পেছনের গুদামে এই আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন।…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.