শ্রম কোড প্রত্যাহার ও এমএসপি-র দাবিতে আজ দেশব্যাপী ধর্মঘট, দিল্লিতে কড়া পাহারা; পাল্টাপথে কড়াকড়ি নবান্নের

কেন্দ্রের ‘বিতর্কিত’ চার শ্রম কোড প্রত্যাহার এবং ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপি-র আইনি গ্যারান্টি— এই দুই প্রধান দাবিতে আজ, বৃহস্পতিবার দেশজুড়ে সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে ১০টি সর্বভারতীয় শ্রমিক সংগঠন এবং সংযুক্ত কিষান মোর্চা। দিল্লিতে সংসদের বাজেট অধিবেশন চলার মাঝেই এই কর্মসূচিকে কেন্দ্র করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দিল্লি-উত্তরপ্রদেশ এবং দিল্লি-হরিয়ানার সীমানাগুলিতে কড়া নজরদারি ও ব্যারিকেড বসানোর সিদ্ধান্ত নিয়েছে দিল্লি পুলিশ।

এদিকে, এই ধর্মঘট নিয়ে শ্রমিক সংগঠনগুলির মধ্যে বিভাজনও স্পষ্ট হয়েছে। বুধবার রাতে টিইউসিসি-র সাধারণ সম্পাদক এসপি তিওয়ারি সাফ জানিয়েছেন, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এই ধর্মঘটে তাঁরা শামিল হচ্ছেন না। তবে বাম ও কংগ্রেস সমর্থিত শ্রমিক সংগঠনগুলি এই লড়াইকে সর্বাত্মক করার ডাক দিয়েছে। দিল্লিতে কৃষকদের অবস্থান ও আন্দোলন এই ধর্মঘটে নয়া মাত্রা যোগ করবে বলে মনে করা হচ্ছে।

অন্যদিকে, রাজ্যে ধর্মঘটের প্রভাব রুখতে কড়া অবস্থান নিয়েছে নবান্ন। রাজ্য সরকারি কর্মীদের উপস্থিতি বাধ্যতামূলক করে ইতিমধ্যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গুরুতর অসুস্থতা বা নির্দিষ্ট কিছু কারণ ছাড়া আজ অফিসে অনুপস্থিত থাকলে ওই কর্মীর একদিনের বেতন কাটা যাবে এবং কর্মজীবন থেকে একটি দিন বাদ পড়বে (‘ডাইস নন’)। শিক্ষা প্রতিষ্ঠান, পঞ্চায়েত ও পুরসভার মতো সরকারি অনুদানপ্রাপ্ত সংস্থাতেও এই নিয়ম কার্যকর হবে। নবান্নের এই সার্কুলারকে ‘অগণতান্ত্রিক ও স্বৈরাচারী’ বলে আখ্যা দিয়ে ক্ষোভ উগরে দিয়েছে আন্দোলনকারী শ্রমিক সংগঠনগুলি।

Share on Social Media
  • Related Posts

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    নিউজ ডেস্ক: ছুটির রেশ কাটতে না কাটতেই ফের প্রাকৃতিক দুর্যোগের ভ্রুকুটি রাজ্যে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামীকাল মঙ্গলবার রাজ্যজুড়ে ঝড়বৃষ্টির দাপট আরও বাড়তে পারে। পরিস্থিতি বিবেচনা করে উত্তর ও…

    Share on Social Media

    রক্তের আকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’! মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ৮১ কর্মী ভোটের ডিউটিতে

    নিউজ ডেস্ক: একদিকে তীব্র দাবদাহ, অন্যদিকে লোকসভা ভোটের দামামা— এই জোড়া ফলায় রাজ্যের ব্লাড ব্যাংকগুলিতে রক্তসংকট এখন চরমে। ঠিক এই ‘ইমার্জেন্সি’ পরিস্থিতিতেই রাজ্যের প্রধান সরকারি রক্তভাণ্ডার, মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সিএএ-র কবচে জামিন বাংলাদেশি মহিলার! বনগাঁয় নাগরিকত্ব নিয়ে তৃণমূল-বিজেপি তর্জা তুঙ্গে

    সিএএ-র কবচে জামিন বাংলাদেশি মহিলার! বনগাঁয় নাগরিকত্ব নিয়ে তৃণমূল-বিজেপি তর্জা তুঙ্গে

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    মঙ্গলবার কালবৈশাখীর তাণ্ডব! দক্ষিণ ও উত্তরবঙ্গের ৮ জেলায় ‘কমলা’ সতর্কতা, বইতে পারে ঝোড়ো হাওয়া

    রক্তের আকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’! মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ৮১ কর্মী ভোটের ডিউটিতে

    রক্তের আকালে ‘মরার ওপর খাঁড়ার ঘা’! মানিকতলা সেন্ট্রাল ব্লাড ব্যাংকের ৮১ কর্মী ভোটের ডিউটিতে

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    রেশনে চিনি কি ব্রাত্য? ৩১ মার্চের পর বরাদ্দ ঘিরে ধোঁয়াশা, আশঙ্কায় ৫ কোটি অন্ত্যোদয় উপভোক্তা

    তেলের আকাল ও ভোটের ডিউটি: জোড়া ফলায় বিদ্ধ রাজ্যের গণপরিবহণ, নাজেহাল আমজনতা

    তেলের আকাল ও ভোটের ডিউটি: জোড়া ফলায় বিদ্ধ রাজ্যের গণপরিবহণ, নাজেহাল আমজনতা

    বালি জুট মিল কোয়ার্টারে হাড়হিম করা ঘটনা! স্ত্রীকে খুনের পর তিন সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর

    বালি জুট মিল কোয়ার্টারে হাড়হিম করা ঘটনা! স্ত্রীকে খুনের পর তিন সন্তানকে নিয়ে থানায় আত্মসমর্পণ স্বামীর
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.