সাবেক পুলিশ কমিশনারের পুত্রের সাইবার প্রতারণা মামলা: ওড়িশা থেকে ধৃত যুবকের জামিন মঞ্জুর করল ব্যাঙ্কশাল আদালত

নিউজ ডেস্ক: কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার মনোজ বর্মার পুত্রকে সাইবার প্রতারণার জালে ফেলার অভিযোগে ধৃত যুবক রাকেশ প্রধানের জামিন মঞ্জুর করল আদালত। সোমবার ব্যাঙ্কশাল আদালতের বিচারক অভিযুক্তের জামিনের আবেদন গ্রহণ করেন। গত ৪ ফেব্রুয়ারি ওড়িশা থেকে কলকাতা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। তবে তদন্তের এক্তিয়ার এবং গ্রেফতারির পদ্ধতি নিয়ে শুরু থেকেই প্রশ্ন তুলেছিলেন অভিযুক্তের আইনজীবী।

মামলার বিবরণ অনুযায়ী, মনোজ বর্মার পুত্র দিল্লিতে থাকাকালীন একটি পেয়িং গেস্ট (PG) আবাসন ভাড়া করার চেষ্টা করছিলেন। সেই প্রক্রিয়ার মাঝেই সাইবার প্রতারকদের খপ্পরে পড়েন তিনি এবং তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আচমকা ৩০ হাজার টাকা কেটে নেওয়া হয়। দিল্লিতে ঘটনাটি ঘটলেও অভিযোগ দায়ের করা হয়েছিল কলকাতায়। এই বিষয়টি নিয়েই আদালতে সওয়াল করেন অভিযুক্তের আইনজীবী শঙ্খজিৎ মিত্র।

আদালতে সওয়াল চলাকালীন আইনজীবী প্রশ্ন তোলেন, “ঘটনাটি দিল্লি বা ওড়িশার এক্তিয়ারভুক্ত হওয়া সত্ত্বেও কেন কলকাতায় অভিযোগ দায়ের করা হলো? শুধুমাত্র অভিযোগকারীর বাবা প্রাক্তন পুলিশ কমিশনার বলেই কি নিয়মের ঊর্ধ্বে গিয়ে এই তদন্ত চলল?” পাশাপাশি তিনি আরও জানান যে, ধৃত রাকেশের কলকাতায় কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই। তদন্তের ধরন এবং এক্তিয়ার নিয়ে আইনি লড়াইয়ের পর অবশেষে সোমবার আদালত রাকেশ প্রধানের জামিন মঞ্জুর করে।

Share on Social Media
  • Related Posts

    এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি, এবার তলব পার্থ-অর্পিতাকে! ১৬ থেকে ১৮ই মার্চের মধ্যে হাজিরার নির্দেশ

    নিউজ ডেস্ক: নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে এবার ফের কোমর বেঁধে নামল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। স্কুল সার্ভিস কমিশন (SSC) নিয়োগ কেলেঙ্কারির শিকড়ে পৌঁছাতে এবার রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এবং তাঁর…

    Share on Social Media

    সীমান্ত পেরিয়ে ফেরার পথে বিএসএফের জালে ২ বাংলাদেশি তরুণ, নেপাল থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ছক বানচাল!

    নিউজ ডেস্ক: অবৈধভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করতে গিয়ে বিএসএফের (BSF) হাতে ধরা পড়ল দুই বাংলাদেশি তরুণ। শনিবার জলপাইগুড়ি সেক্টরের ১৭৪ নম্বর ব্যাটালিয়নের ভোটবাড়ি সীমা চৌকির জওয়ানেরা তাঁদের আটক করেন। ধৃতদের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি, এবার তলব পার্থ-অর্পিতাকে! ১৬ থেকে ১৮ই মার্চের মধ্যে হাজিরার নির্দেশ

    এসএসসি নিয়োগ দুর্নীতিতে ফের সক্রিয় ইডি, এবার তলব পার্থ-অর্পিতাকে! ১৬ থেকে ১৮ই মার্চের মধ্যে হাজিরার নির্দেশ

    সীমান্ত পেরিয়ে ফেরার পথে বিএসএফের জালে ২ বাংলাদেশি তরুণ, নেপাল থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ছক বানচাল!

    সীমান্ত পেরিয়ে ফেরার পথে বিএসএফের জালে ২ বাংলাদেশি তরুণ, নেপাল থেকে অস্ট্রেলিয়া যাওয়ার ছক বানচাল!

    পুকুরের জলের তলায় ‘আস্ত’ দুটি টোটো! মেখলিগঞ্জে প্রাক্তন প্রধানের পুকুরে রহস্যময় হদিশ, চাঞ্চল্য এলাকায়

    পুকুরের জলের তলায় ‘আস্ত’ দুটি টোটো! মেখলিগঞ্জে প্রাক্তন প্রধানের পুকুরে রহস্যময় হদিশ, চাঞ্চল্য এলাকায়

    দোলের সকালে মমতার গড়ে শুভেন্দু! গেরুয়া বসনে ভবানীপুরের মন্দিরে পুজো দিয়ে ‘সনাতনী’ বার্তা বিরোধী দলনেতার

    দোলের সকালে মমতার গড়ে শুভেন্দু! গেরুয়া বসনে ভবানীপুরের মন্দিরে পুজো দিয়ে ‘সনাতনী’ বার্তা বিরোধী দলনেতার

    চাঁচলের মরণফাঁদ ‘কাজি নজরুল’ বাস টার্মিনাস! যানজটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নামলেন চালকেরা

    চাঁচলের মরণফাঁদ ‘কাজি নজরুল’ বাস টার্মিনাস! যানজটে অতিষ্ঠ হয়ে এবার রাস্তায় নামলেন চালকেরা

    ৮ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে! মালদহে ভোট স্থগিতের দাবিতে এবার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় কংগ্রেস

    ৮ লক্ষ ভোটারের ভাগ্য ঝুলে! মালদহে ভোট স্থগিতের দাবিতে এবার গান্ধী মূর্তির পাদদেশে ধর্নায় কংগ্রেস
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.