মুর্শিদাবাদে ভোটার তালিকায় ‘বড়সড়’ কোপ কমিশনের, নতুন করে সন্দেহের তালিকায় সাড়ে ৪ লক্ষ; উত্তপ্ত জেলার রাজনীতি

নিউজ ডেস্ক: ভোটার তালিকা সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়া ঘিরে কার্যত রণক্ষেত্রের চেহারা নিয়েছে মুর্শিদাবাদ। তালিকা থেকে মৃত, নিরুদ্দেশ এবং স্থানান্তরিত ভোটার মিলিয়ে ইতিপূর্বেই প্রায় ২ লক্ষ ৭৮ হাজার নাম বাদ দিয়েছে নির্বাচন কমিশন। কিন্তু তাতেও বিতর্কের অবসান হয়নি। ১৮ লক্ষ ভোটারের শুনানির পর এবার ফের সাড়ে চার লক্ষ ভোটারের নথিতে ‘অসঙ্গতি’ খুঁজে পেয়েছে কমিশন। শুধু তাই নয়, কাজে গাফিলতির অভিযোগে জেলার তিন এআইআরও (AIRO)-কে সাসপেন্ড করে পরিস্থিতি আরও জটিল করে তুলেছে কমিশন।

কমিশন সূত্রে খবর, বর্তমানে মুর্শিদাবাদ জেলায় বৈধ ভোটারের সংখ্যা ৫৪ লক্ষ ৮৫ হাজার ২৪৮। তবে শেষ মুহূর্তে আরও সাড়ে চার লক্ষ ভোটারের তথ্য নিয়ে সন্দেহ প্রকাশ করায় নতুন করে রিভিউ শুরু হয়েছে। এই কাজে এবার নামানো হয়েছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের। ফলে এই বিপুল সংখ্যক মানুষের নাম শেষ পর্যন্ত তালিকায় থাকবে কি না, তা নিয়ে জেলাজুড়ে তীব্র উদ্বেগ তৈরি হয়েছে।

এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। শুরু থেকেই এই প্রক্রিয়ার বিরুদ্ধে পথে নেমেছে শাসকদল তৃণমূল কংগ্রেস। শুনানির লাইনে দাঁড়ানো সাধারণ মানুষকে নথিপত্র দিয়ে সাহায্য করার জন্য ক্যাম্পও করেছে তারা। বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা তৃণমূলের সভাপতি তথা বিধায়ক অপূর্ব সরকার (ডেভিড) বলেন, “১৮ লক্ষ মানুষের শুনানি হওয়ার পরও নতুন করে সাড়ে চার লক্ষ নাম নিয়ে টানাটানি করা হচ্ছে। কেন্দ্রের বিজেপি সরকারের নির্দেশে কমিশন যেভাবে মানুষকে হয়রান করছে, তা অত্যন্ত অমানবিক।”

পাল্টা সুর চড়িয়েছে বিজেপি-ও। বহরমপুরের বিজেপি নেতা লাল্টু দাসের দাবি, “তৃণমূলের মদতে অনুপ্রবেশকারীরা ভোটার তালিকায় নাম তুলেছে। তারাই শাসকদলের ভোটব্যাঙ্ক। কমিশন এখন এই অবৈধ ভোটারদের বাদ দিতে চাইছে দেখেই তৃণমূলের মাথা খারাপ হয়ে যাচ্ছে।” অন্যদিকে, প্রদেশ কংগ্রেসের সহ-সভাপতি মাহফুজ আলম ডালিম বলেন, “প্রক্রিয়া দীর্ঘ হওয়ায় নির্বাচন কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা বাড়ছে। তবে আমরা চাই প্রকৃত এবং বৈধ ভোটারদের একজনও যেন বাদ না পড়েন।” কমিশনের এই কড়া পদক্ষেপ আগামী নির্বাচনে মুর্শিদাবাদের রাজনৈতিক সমীকরণে বড় প্রভাব ফেলবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    বহরমপুরে অধীর-সাম্রাজ্যের অবসান, হেভিওয়েট লড়াইয়ে কংগ্রেসের ‘রবিনহুড’কে হারালেন সুব্রত

    নিউজ ডেস্ক: মুর্শিদাবাদের রাজনীতিতে এক ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী থাকল বহরমপুর। দীর্ঘ কয়েক দশকের একচ্ছত্র আধিপত্য হারিয়ে শেষ পর্যন্ত পরাজিত হলেন পাঁচবারের প্রাক্তন সাংসদ তথা প্রদেশ কংগ্রেসের অন্যতম মুখ অধীর চৌধুরী।…

    Share on Social Media

    মুর্শিদাবাদে আজ ২২ আসনে মহারণ! মহিলারাই কি শেষ কথা বলবেন নবাবের জেলায়?

    নিউজ ডেস্ক: আজ, বৃহস্পতিবার মুর্শিদাবাদ জেলার ২২টি বিধানসভা কেন্দ্রে শুরু হচ্ছে ভাগ্য নির্ধারণের পালা। মোট ২২০ জন প্রার্থীর রাজনৈতিক ভবিষ্যৎ আজ বন্দি হবে ইভিএমে। ৬১৫৯টি ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে ২৩২৮টি বুথকে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.