গ্যাসের আকালে খাঁ খাঁ করছে তারাপীঠ! বন্ধের মুখে হোটেল-রেস্তরাঁ, অমিল হতে পারে মায়ের ভোগও

নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচ এবার এসে লাগল খোদ তারাপীঠের মন্দিরে। একদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের চরম সংকট, অন্যদিকে পুণ্যার্থীদের আকাল— দুই মিলিয়ে বীরভূমের এই পবিত্র তীর্থক্ষেত্রে এখন গভীর উদ্বেগের ছায়া। পরিস্থিতি যে পর্যায়ে পৌঁছেছে, তাতে দ্রুত সমাধান না হলে অচিরেই পর্যটকশূন্য হয়ে পড়ার আশঙ্কা করছে স্থানীয় হোটেল মালিক থেকে শুরু করে মন্দির কর্তৃপক্ষ। বৃহস্পতিবার তারাপীঠের চেনা ভিড় উধাও হতে দেখা গিয়েছে, যা কার্যত নজিরবিহীন।

দ্বারকা ব্রিজে পর্যটকের আকাল: কথিত আছে, সবার গুরু বৃহস্পতি আর বৃহস্পতির গুরু মা তারা। সেই কারণে প্রতি বৃহস্পতিবার তারাপীঠে ভক্তদের যে ঢল নামে, তাতে দ্বারকা ব্রিজ পার হওয়া দুষ্কর হয়ে পড়ে। কিন্তু এদিনের চিত্র ছিল সম্পূর্ণ উল্টো। বাণিজ্যিক সিলিন্ডার না মেলায় একের পর এক রেস্তরাঁ ও হোটেল ঝাঁপ ফেলতে শুরু করেছে। পর্যটকদের খাবার জোগান দেওয়া প্রায় অসম্ভব হয়ে পড়ায় অনেকেই বুকিং বাতিল করছেন। তারাপীঠ হোটেল অ্যাসোসিয়েশনের সভাপতি সুনীল গিরি জানান, “ভরা মরশুমে এমন বিপর্যয় আগে দেখিনি। অধিকাংশ হোটেল খুব জোর শনিবার পর্যন্ত চলবে, তারপর সব বন্ধ করে দিতে হবে।”

কালোবাজারি ও ঘরোয়া সিলিন্ডারের কারবার: সংকটের সুযোগ নিয়ে এক শ্রেণির অসাধু কারবারি গ্যাসের কালোবাজারি শুরু করেছে বলে অভিযোগ। একটি হোটেলের ম্যানেজার রামকৃষ্ণ বাগদি জানান, খুচরো সরবরাহকারীরা সিলিন্ডারের দ্বিগুণ দাম চাইছে। ফলে খাবারের দাম একলাফে অনেকটা বেড়ে যাচ্ছে। বাধ্য হয়ে অনেক ছোট ব্যবসায়ী আইন ভেঙে ঘরোয়া গ্যাস ব্যবহার করে উনুন জ্বালাচ্ছেন। তাঁদের দাবি, ব্যবসা না চালালে কর্মচারী ও তাঁদের পরিবারের পেট চলবে না।

শ্মশানেও প্রভাব, বন্ধ হওয়ার মুখে ভাণ্ডারা: গ্যাসের অভাব কেবল হোটেল ব্যবসাতেই সীমাবদ্ধ নেই, প্রভাব পড়েছে তারাপীঠ শ্মশানেও। মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান, তারাপীঠ শ্মশানে প্রতিদিন হাজার হাজার সাধু ও ভক্ত ভাণ্ডারার প্রসাদ খান। কিন্তু সিলিন্ডার না মেলায় অনেক সেবাইত এখন ভাণ্ডারা নিতে সাহস পাচ্ছেন না। এর ফলে সাধু ও দুস্থদের অভুক্ত থাকার পরিস্থিতি তৈরি হচ্ছে।

সংকটে লক্ষাধিক মানুষের রুটি-রুজি: তারাপীঠের পর্যটন ব্যবসার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যুক্ত হাজার হাজার পরিবার। হোটেল-রেস্তরাঁ বন্ধ হলে ফুল, প্যাঁড়া ব্যবসায়ী থেকে শুরু করে লজ মালিক— সকলেই আর্থিক অনটনের মুখে পড়বেন। রামপুরহাট ও তারাপীঠের গ্যাস ডিস্ট্রিবিউটররা জানিয়েছেন, হাসপাতাল ও স্কুল ছাড়া বাণিজ্যিক সিলিন্ডার সরবরাহ বন্ধ রাখার নির্দেশ রয়েছে। ফলে এই মুহূর্তে তারাপীঠের ভবিষ্যৎ কার্যত অন্ধকারের দিকেই এগোচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ঠান্ডা পানীয় খাইয়ে অচৈতন্য করে সেনা জওয়ানের স্ত্রীকে ধর্ষণ! ব্ল্যাকমেল করে লুঠ লক্ষাধিক টাকা, ধৃত পাণ্ডুয়ার যুবক

    নিউজ ডেস্ক: পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর বিশ্বাস ঘাতকতার এক চরম নৃশংস উদাহরণ দেখল বীরভূমের রামপুরহাট। সেনা জওয়ানের স্ত্রীকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ, আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেল এবং দফায় দফায়…

    Share on Social Media

    বাথরুমে সোনার খনি! ভাড়াটেকে চাবি দিয়ে বাড়ি ছাড়তেই সর্বস্বান্ত মালিক, চাঞ্চল্য মুরারইয়ে

    নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: বিশ্বাসই কি তবে কাল হলো? পাঁচ বছরের ‘আস্থাভাজন’ ভাড়াটেকে ঘরের চাবি দিয়ে আত্মীয়র বাড়ি গিয়েছিলেন বীরভূমের মুরারইয়ের চাতরা গ্রামের বাসিন্দা রেজাউল করিম। ফিরে এসে দেখলেন আলমারি ভাঙা,…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.