ঠান্ডা পানীয় খাইয়ে অচৈতন্য করে সেনা জওয়ানের স্ত্রীকে ধর্ষণ! ব্ল্যাকমেল করে লুঠ লক্ষাধিক টাকা, ধৃত পাণ্ডুয়ার যুবক

নিউজ ডেস্ক: পরিচয় থেকে বন্ধুত্ব, তারপর বিশ্বাস ঘাতকতার এক চরম নৃশংস উদাহরণ দেখল বীরভূমের রামপুরহাট। সেনা জওয়ানের স্ত্রীকে মাদক মেশানো পানীয় খাইয়ে ধর্ষণ, আপত্তিকর ভিডিও তুলে ব্ল্যাকমেল এবং দফায় দফায় লক্ষাধিক টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে হুগলির পাণ্ডুয়ার এক যুবককে গ্রেপ্তার করল পুলিশ। মঙ্গলবার রামপুরহাট আদালতে তোলা হলে বিচারক অভিযুক্ত সৌভিক বন্দ্যোপাধ্যায়কে তিন দিনের পুলিশ হেপাজতের নির্দেশ দিয়েছেন।

ঘটনার সূত্রপাত ও ব্ল্যাকমেল: পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী এক বেসরকারি সংস্থার কর্মী। তাঁর স্বামী ভিন রাজ্যে কর্মরত সেনা জওয়ান। ২০২১ সালে কাজের সুবাদে পাণ্ডুয়ার বাসিন্দা সৌভিকের সঙ্গে তাঁর পরিচয় হয়। গত ১ অক্টোবর সৌভিক ওই যুবতীর ফ্ল্যাটে এসে মাদক মেশানো ঠান্ডা পানীয় খাইয়ে তাঁকে অচৈতন্য করে ধর্ষণ করে বলে অভিযোগ। কেবল তাই নয়, সেই নক্কারজনক ঘটনার ভিডিও ও ছবিও তুলে রাখে অভিযুক্ত। এরপর থেকেই শুরু হয় ব্ল্যাকমেল। ভিডিও ফাঁস করার ভয় দেখিয়ে প্রথমে ৫০ হাজার টাকা এবং পরবর্তীতে চলতি বছরের জানুয়ারি মাসে আরও ৩০ হাজার টাকা হাতিয়ে নেয় অভিযুক্ত।

হোটেলে ডেকে পুনরায় নিগ্রহ: নির্যাতিতার দাবি, গত ৩ ফেব্রুয়ারি রামপুরহাটের একটি হোটেলে ৫০ হাজার টাকা নিয়ে তাঁকে দেখা করতে বলে সৌভিক। সেখানেও ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে ফের তাঁকে ধর্ষণ করা হয় এবং টাকা লুঠ করা হয়। দীর্ঘদিনের এই মানসিক ও শারীরিক যন্ত্রণা সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত স্বামীকে বিষয়টি জানান যুবতী। গত ৪ ফেব্রুয়ারি রামপুরহাট থানায় লিখিত অভিযোগ দায়ের করেন দম্পতি।

কাকদ্বীপ থেকে গ্রেপ্তার: অভিযোগ দায়ের হতেই গা ঢাকা দেয় সৌভিক। পাণ্ডুয়ার বাড়িতে তল্লাশি চালিয়েও তার হদিশ মেলেনি। অবশেষে গোপন সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ভোরে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ থেকে তাকে গ্রেপ্তার করে আনে রামপুরহাট থানার পুলিশ। সেখানে এক পরিচিতের বাড়িতে সে আত্মগোপন করে ছিল। সরকারি আইনজীবী সৈকত হাটি জানান, ধৃতের কাছ থেকে তথ্যপ্রমাণ উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন নির্যাতিতা।

Share on Social Media
  • Related Posts

    গ্যাসের আকালে খাঁ খাঁ করছে তারাপীঠ! বন্ধের মুখে হোটেল-রেস্তরাঁ, অমিল হতে পারে মায়ের ভোগও

    নিউজ ডেস্ক: পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতির আঁচ এবার এসে লাগল খোদ তারাপীঠের মন্দিরে। একদিকে বাণিজ্যিক রান্নার গ্যাসের চরম সংকট, অন্যদিকে পুণ্যার্থীদের আকাল— দুই মিলিয়ে বীরভূমের এই পবিত্র তীর্থক্ষেত্রে এখন গভীর…

    Share on Social Media

    বাথরুমে সোনার খনি! ভাড়াটেকে চাবি দিয়ে বাড়ি ছাড়তেই সর্বস্বান্ত মালিক, চাঞ্চল্য মুরারইয়ে

    নিজস্ব সংবাদদাতা, রামপুরহাট: বিশ্বাসই কি তবে কাল হলো? পাঁচ বছরের ‘আস্থাভাজন’ ভাড়াটেকে ঘরের চাবি দিয়ে আত্মীয়র বাড়ি গিয়েছিলেন বীরভূমের মুরারইয়ের চাতরা গ্রামের বাসিন্দা রেজাউল করিম। ফিরে এসে দেখলেন আলমারি ভাঙা,…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.