রাজভবনে কাটছে আমলা-খরা, শপথের ৪৮ ঘণ্টার মধ্যেই নবান্নকে সচিব চেয়ে চিঠি নতুন রাজ্যপালের

নিউজ ডেস্ক: দীর্ঘ তিন বছর পর অবশেষে রাজভবনে ফিরছে প্রশাসনিক সক্রিয়তা। প্রাক্তন রাজ্যপাল সি ভি আনন্দ বোসের জমানায় কার্যত ‘সচিব-শূন্য’ হয়ে পড়েছিল রাজভবন। সেই অচলাবস্থা কাটিয়ে এবার নিজের সচিবালয় ঢেলে সাজানোর তোড়জোড় শুরু করলেন নবনিযুক্ত রাজ্যপাল আর এন রবি। বৃহস্পতিবার শপথ গ্রহণের ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই নবান্নে ইমেল পাঠিয়ে গুরুত্বপূর্ণ পাঁচটি পদে আধিকারিক নিয়োগের আর্জি জানিয়েছে রাজভবন।

প্রশাসনিক সূত্রের খবর, নন্দিনী চক্রবর্তীকে সরিয়ে দেওয়ার পর থেকেই রাজভবনের প্রধান সচিব পদটি দীর্ঘকাল খালি পড়ে ছিল। নবান্ন বারবার উদ্যোগী হলেও প্রাক্তন রাজ্যপাল সেই পদে কাউকে নিয়োগ করতে আগ্রহী ছিলেন না বলেই আমলাদের একাংশের ধারণা। তবে নতুন রাজ্যপাল দায়িত্ব নিয়েই এক জন আইএএস (IAS) অফিসারকে নিজের প্রধান সচিব হিসেবে চেয়েছেন। এ ছাড়াও বিশেষ সচিব পদের জন্য এক জন প্রোমোটি আইএএস এবং যুগ্ম ও ডেপুটি সচিব পদের জন্য তিন জন ডব্লুবিসিএস (WBCS) অফিসারের নাম চাওয়া হয়েছে।

শুধু সচিব পর্যায়ের আধিকারিকই নয়, নিজের কাজের সুবিধার্থে ছ’জন ওএসডি (OSD) এবং দু’জন পিএ (PA) নিয়োগের জন্যও নবান্নের অনুমোদন চেয়েছে রাজভবন। পরবর্তী পর্যায়ে নিচুতলার কর্মী বা অ্যাসিস্ট্যান্ট পদগুলিও পূরণ করা হতে পারে বলে জানা গিয়েছে।

বৃহস্পতিবার শপথ গ্রহণের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও রাজ্যপালের মধ্যে যে সৌজন্যের বিনিময় হয়েছে, তাতে রাজভবন ও নবান্নের সম্পর্কের বরফ গলার ইঙ্গিত পাচ্ছে রাজনৈতিক মহল। মুখ্যমন্ত্রী যেমন বাংলাকে সংস্কৃতির ভূমি হিসেবে রাজ্যপালের কাছে তুলে ধরেছেন, তেমনই রাজ্যপালও কলকাতাকে ভারতের ‘সাংস্কৃতিক রাজধানী’ হিসেবে মেনে নিয়েছেন। এই ইতিবাচক আবহে আমলা নিয়োগের প্রক্রিয়াটি অত্যন্ত মসৃণভাবেই সম্পন্ন হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.