ভোটের মুখে তিলোত্তমায় অস্ত্রের কারবার! চিৎপুরে এসটিএফের অভিযানে উদ্ধার পিস্তল ও কার্তুজ, ধৃত ভিনরাজ্যের কারবারি

নিউজ ডেস্ক: দ্বিতীয় দফার ভোটের ঠিক ৪৮ ঘণ্টা আগে ফের শহরে বড়সড় অস্ত্র পাচার চক্রের হদিস মিলল। সোমবার দুপুরে চিৎপুর থানা এলাকার বিটি রোডে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করল কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (STF)। এই ঘটনায় শামিম আলম নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃত ব্যক্তি বিহারের নওয়াদা জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে। ভোটের আগে শহরের বুকে এই বিপুল অস্ত্রশস্ত্র কার কাছে পৌঁছানোর কথা ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছেন গোয়েন্দারা।

বিহার থেকে কলকাতায় ডেলিভারি: এসটিএফ সূত্রে খবর, গোপন সূত্রে খবর ছিল যে বিহার থেকে এক অস্ত্র কারবারি কলকাতায় বড়সড় একটি ‘অ্যাসাইনমেন্ট’ নিয়ে আসছে। সেই মতো সোমবার দুপুরে বিটি রোডে ওত পেতে ছিলেন গোয়েন্দারা। শামিম সেখানে পৌঁছাতেই তাঁকে ঘিরে ফেলা হয়। তাঁর কাছে থাকা ব্যাগ তল্লাশি করতেই বেরিয়ে আসে তিনটি দেশি আগ্নেয়াস্ত্র, একটি অত্যাধুনিক সেভেন এমএম পিস্তল এবং প্রচুর পরিমাণ তাজা কার্তুজ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শামিম কবুল করেছে, সে বিহার থেকে এই অস্ত্রগুলি কলকাতার এক ব্যবসায়ীর হাতে তুলে দিতে এসেছিল।

অর্ডারেই আসত অস্ত্র: তদন্তে জানা গিয়েছে, কলকাতার ওই বেআইনি অস্ত্র ব্যবসায়ী বিহারের একটি অবৈধ অস্ত্র কারখানার মালিককে এই আগ্নেয়াস্ত্র পাঠানোর ‘অর্ডার’ দিয়েছিলেন। সেই ফরময়েশ মাফিক অস্ত্র সরবরাহ করতেই কলকাতায় পা রেখেছিল শামিম। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। মূলত নির্বাচনের দিন অশান্তি পাকানোর লক্ষ্যেই এই মারণাস্ত্র মজুত করা হচ্ছিল কি না, গোয়েন্দারা সেই সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছেন না।

খুঁজছে কলকাতা পুলিশ: ধৃত শামিম আলমকে জেরা করে কলকাতার সেই ‘রহস্যময়’ ব্যবসায়ীর নাম ও পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে চিৎপুর থানা ও এসটিএফ। গোয়েন্দাদের অনুমান, নির্বাচনের ঠিক আগে সীমান্ত পেরিয়ে বা ভিনরাজ্য থেকে আরও অস্ত্র শহরে ঢোকানোর পরিকল্পনা রয়েছে পাচারকারীদের। বিটি রোডের মতো জনবহুল এলাকায় দিনের আলোয় এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে লালবাজারের অন্দরে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.