‘ঝুঁকেগা নহি!’ ফলতায় খোদ তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে ‘হুঁশিয়ারি’ পুলিশ পর্যবেক্ষকের, তুঙ্গে বিতর্ক

নিউজ ডেস্ক: দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বেনজির সংঘাত। একদিকে তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ, অন্যদিকে খোদ তৃণমূল প্রার্থীর অন্দরমহলে ঢুকে পুলিশ পর্যবেক্ষকের ‘ধমক’। সোমবার ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে নবনিযুক্ত পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মার সফর এবং তাঁর ‘পস্তাতে হবে’ মন্তব্যকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে। পাল্টা ‘পুষ্পা’ ছবির সংলাপ আউড়ে চ্যালেঞ্জ ছুড়েছেন তৃণমূল প্রার্থী।

মধ্যরাতে হেনস্থার অভিযোগ: সোমবার এক সাংবাদিক বৈঠক করে তৃণমূল নেতা শান্তনু সেন বিস্ফোরক অভিযোগ তোলেন। তাঁর দাবি, রবিবার রাতে ডায়মন্ড হারবারের পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা  কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে চড়াও হন। শান্তনুবাবুর অভিযোগ, “বাড়িতে পুরুষ সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে তল্লাশির নামে মহিলাদের অশালীনভাবে স্পর্শ করা হয়েছে এবং হেনস্থা করা হয়েছে।” তৃণমূলের পক্ষ থেকে এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে অভিযুক্তদের আদালতে টেনে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

‘পস্তাতে হবে’, ভাইরাল ভিডিও ঘিরে বিতর্ক: এদিনই ফলতার তৃণমূল প্রার্থী জাহাঙ্গির খানের বাড়িতে সশরীরে হাজির হন পুলিশ পর্যবেক্ষক অজয়পাল শর্মা। প্রার্থীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলার পর বেরিয়ে যাওয়ার সময় তাঁকে এক নজিরবিহীন মেজাজে দেখা যায়। একটি ভাইরাল ভিডিওতে (যার সত্যতা যাচাই করেনি আমাদের নিউজ পোর্টাল) পর্যবেক্ষককে বলতে শোনা যাচ্ছে, “শুনছি জাহাঙ্গিরের লোকজন মানুষকে হুমকি দিচ্ছে। ভালো করে খবর নেব। পরে যেন কান্নাকাটি বা পস্তাতে না হয়।” একজন নিরপেক্ষ পর্যবেক্ষকের মুখে এমন রাজনৈতিক নেতার মতো ভাষা শুনে হতবাক রাজনৈতিক মহল।

জাহাঙ্গিরের পাল্টা ও অখিলেশের প্রতিক্রিয়া: পুলিশ পর্যবেক্ষকের এই ধমক নিয়ে জাহাঙ্গির খান সংবাদমাধ্যমের সামনে বলেন, “ধমকানো-চমকানোতে আমরা ভয় পাই না। আমি পুষ্পা… ঝুঁকেগা নহি। মানুষ এর জবাব ব্যালট বক্সেই দেবে।” এই ঘটনা নিয়ে জাতীয় রাজনীতিও তপ্ত। সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব এক্স হ্যান্ডেলে সরাসরি তোপ দেগে লিখেছেন, “বিজেপি-কমিশনের আঁতাতে যুক্ত দুর্নীতিপরায়ণ পুলিশ পর্যবেক্ষকও।”

নিরাপত্তা বনাম পক্ষপাতিত্ব: ভোটের মুখে কমিশনের নিযুক্ত আধিকারিকদের এমন সক্রিয়তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে শাসকদল। তাঁদের দাবি, নিরপেক্ষতার মুখোশ খুলে কমিশন আসলে বিরোধীদের হয়ে কাজ করছে। যদিও কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আইন-শৃঙ্খলা বজায় রাখতে এবং ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতেই এই ধরণের পদক্ষেপ নেওয়া হচ্ছে। ফলতার এই ‘পুষ্পা’ বনাম ‘পর্যবেক্ষক’ লড়াই এখন ভোটের ময়দানে অন্যতম চর্চার বিষয়।

Share on Social Media
  • Related Posts

    সেবাশ্রয় প্রকল্পে অনিয়মের তদন্তে আরও তৎপর পুলিশ, ডায়মন্ডহারবার ও বজবজের একাধিক নার্সিংহোমে তল্লাশি

    নিউজ ডেস্ক: সেবাশ্রয় প্রকল্পে এক্স-রে ও ইউএসজি (USG) মেশিন ব্যবহারে বড়সড় অনিয়মের অভিযোগ ঘিরে তদন্তের পরিধি আরও বাড়াল ডায়মন্ডহারবার জেলা পুলিশ। গত ৩ জুলাই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস…

    Share on Social Media

    টিউশন থেকে ফেরার পথে নারকেল গাছ মাথায় পড়ে মৃত্যু ছাত্রীর, দক্ষিণ ২৪ পরগনায় শোকের ছায়া

    নিউজ ডেস্ক: প্রবল ঝড়ে মর্মান্তিক দুর্ঘটনা। টিউশন থেকে বাড়ি ফেরার পথে মাথায় নারকেল গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রীর। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.