টিউশন থেকে ফেরার পথে নারকেল গাছ মাথায় পড়ে মৃত্যু ছাত্রীর, দক্ষিণ ২৪ পরগনায় শোকের ছায়া

নিউজ ডেস্ক: প্রবল ঝড়ে মর্মান্তিক দুর্ঘটনা। টিউশন থেকে বাড়ি ফেরার পথে মাথায় নারকেল গাছ ভেঙে পড়ে মৃত্যু হল এক দশম শ্রেণির ছাত্রীর। বৃহস্পতিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারের পারুলিয়া কোস্টাল থানার আব্দালপুর গ্রামে। মৃত ছাত্রীর নাম অঙ্কিতা কয়াল (১৫)। এই ঘটনায় গোটা এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া।

স্থানীয় সূত্রে খবর, পারুলিয়া হাই স্কুলের ছাত্রী অঙ্কিতা বৃহস্পতিবার সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে টিউশন সেরে সাইকেলে করে বাড়ি ফিরছিল। সেই সময় আচমকাই শুরু হয় প্রবল ঝড়-বৃষ্টি। দুর্যোগ দেখে বন্ধুরা নিরাপদ স্থানে অপেক্ষা করার সিদ্ধান্ত নিলেও, অঙ্কিতা একাই সাইকেল নিয়ে বাড়ির দিকে রওনা দেয়। আর তখনই ঘটে যায় চরম বিপত্তি। ঝড়ের দাপটে একটি বড় নারকেল গাছ উপড়ে সরাসরি অঙ্কিতার গায়ের উপর পড়ে।

গুরুতর আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়ে ওই কিশোরী। স্থানীয় বাসিন্দারা চিৎকার শুনে ছুটে আসেন এবং দ্রুত তাকে উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যান। তবে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

এই মর্মান্তিক মৃত্যুতে বাকরুদ্ধ গ্রামবাসীরা। এলাকার এক বাসিন্দা জানান, “মেয়েটি ভীষণ ভালো ছিল। আমাদের পাড়ায় একটি হরি নাম সংকীর্তনের অনুষ্ঠান হওয়ার কথা ছিল, কিন্তু অঙ্কিতার এই অকাল মৃত্যুতে সমস্ত উৎসব বাতিল করা হয়েছে। এই শোক আমরা মেনে নিতে পারছি না।”

Share on Social Media
  • Related Posts

    সেবাশ্রয় প্রকল্পে অনিয়মের তদন্তে আরও তৎপর পুলিশ, ডায়মন্ডহারবার ও বজবজের একাধিক নার্সিংহোমে তল্লাশি

    নিউজ ডেস্ক: সেবাশ্রয় প্রকল্পে এক্স-রে ও ইউএসজি (USG) মেশিন ব্যবহারে বড়সড় অনিয়মের অভিযোগ ঘিরে তদন্তের পরিধি আরও বাড়াল ডায়মন্ডহারবার জেলা পুলিশ। গত ৩ জুলাই বিষ্ণুপুর থানায় বিজেপি নেতা অভিজিৎ দাস…

    Share on Social Media

    ‘ঝুঁকেগা নহি!’ ফলতায় খোদ তৃণমূল প্রার্থীর বাড়িতে গিয়ে ‘হুঁশিয়ারি’ পুলিশ পর্যবেক্ষকের, তুঙ্গে বিতর্ক

    নিউজ ডেস্ক: দ্বিতীয় দফার ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার ফলতায় বেনজির সংঘাত। একদিকে তৃণমূল কর্মীদের বাড়িতে ঢুকে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ, অন্যদিকে খোদ তৃণমূল প্রার্থীর অন্দরমহলে ঢুকে পুলিশ পর্যবেক্ষকের ‘ধমক’। সোমবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.