এলপিজি সঙ্কটের জেরে নাভিশ্বাস আমজনতার, জ্বালানির বিকল্প স্বস্তি দিচ্ছে সিএনজি

নিউজ ডেস্ক: একদিকে উপসাগরীয় যুদ্ধে জ্বালানি সরবরাহের সমস্যা এবং অন্যদিকে কেন্দ্রীয় সরকারের এলপিজি গ্যাসের মূল্যবৃদ্ধি— দুইয়ের জেরে দেশজুড়ে তৈরি হয়েছে তীব্র আতঙ্ক। বাণিজ্যিক সিলিন্ডার ও অটো-এলপিজির দাম বাড়তে থাকায় সংকটে পড়েছে গণপরিবহন ব্যবস্থা। পাম্পগুলোতে দীর্ঘ লাইন দিলেও অমিল অটো-এলপিজি। তবে এলপিজি নিয়ে এই উদ্বেগের মাঝেই বড় স্বস্তির খবর শোনাচ্ছে সিএনজি (কমপ্রেসড ন্যাচরাল গ্যাস)। শহরে চাহিদার সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে এর জোগান।

পরিসংখ্যান অনুযায়ী, কয়েক মাস আগেও কলকাতায় প্রতিদিন ১৫ থেকে ২০ হাজার কেজি সিএনজি সরবরাহ হতো। বর্তমানে বেঙ্গল গ্যাস কোম্পানি লিমিটেড (বিজিসিএল) দৈনিক প্রায় ৫০ থেকে ৬০ হাজার কেজি গ্যাস সরবরাহ করছে। সংস্থার পক্ষ থেকে আশ্বাস দেওয়া হয়েছে যে, সিএনজির কোনো সংকট নেই। এর ফলে সিএনজিতে চলা অটো, ওলা, উবর, ট্যাক্সি এবং সরকারি বাসের জ্বালানি নিয়ে সমস্যা হবে না। জোগান বাড়তে দেখে রাজ্য পরিবহণ দপ্তরও ২৫টি রুটে ধাপে ধাপে ২৫০টি সিএনজি বাস নামানোর সিদ্ধান্ত নিয়েছে।

বিজিসিএল-এর সিইও অনুপম মুখোপাধ্যায় জানিয়েছেন, নিউ টাউন-সহ বৃহত্তর কলকাতার পাঁচটি পাম্পে এখন ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ করা হচ্ছে। পাইপলাইনের কাজ সম্পূর্ণ হলে সবকটি পাম্পেই নিরবচ্ছিন্ন পরিষেবা দেওয়া সম্ভব হবে। বর্তমানে রাজারহাট-নিউ টাউন, কসবা, গড়িয়া, সিঁথির মোড় এবং কল্যাণীর পাম্পগুলোতে দিনরাত সিএনজি মিলছে। পাশাপাশি, যে সমস্ত আবাসন ও বাড়িতে পাইপলাইনে রান্নার গ্যাস (পিএনজি) সরবরাহ করা হয়, সেখানেও আপাতত দাম বাড়ার কোনো সম্ভাবনা নেই।

পরিবেশ-বান্ধব হওয়ার পাশাপাশি সিএনজির অর্থনৈতিক সুবিধাও চালকদের এই জ্বালানির প্রতি আকৃষ্ট করছে। পেট্রলের তুলনায় দাম কম অথচ মাইলেজ প্রায় দ্বিগুণ হওয়ায় ক্যাব ও ব্যক্তিগত গাড়ির মালিকরা সিএনজির দিকে ঝুঁকছেন। আগে যেখানে গ্যাসের জন্য ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো, এখন পাম্পের সংখ্যা বাড়ায় সেই সমস্যা অনেকটাই কমেছে। বিজিসিএল কর্তৃপক্ষ জানিয়েছেন, চলতি মাসেই শহরে বেলঘরিয়া রথতলা, সেন্ট্রাল অ্যাভিনিউ, উল্টোডাঙা বাস ডিপো-সহ আরও ৮টি নতুন পাম্প চালু করা হবে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.