ভোট মিটতেই পান্ডুয়ায় রেলের উচ্ছেদ অভিযান, বুলডোজারে গুঁড়িয়ে দেওয়া হলো বহু ঘরবাড়ি

নিউজ ডেস্ক: গত বুধবার রাজ্যে বিধানসভা নির্বাচনের ভোটগ্রহণ পর্ব মিটতেই হুগলির পান্ডুয়ায় শুরু হলো রেলের উচ্ছেদ অভিযান। শনিবার রাতের অন্ধকারে পান্ডুয়া রেলপাড় এলাকায় এই অভিযানে বুলডোজার দিয়ে বহু মানুষের ঘরবাড়ি ও দোকান ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ। এর ফলে রাতারাতি গৃহহীন হয়ে পড়েছেন কয়েকশো মানুষ। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ও রাজনৈতিক চাপানউতর শুরু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার আগেই রেলপাড়ের বাসিন্দাদের উচ্ছেদের নোটিস দেওয়া হয়েছিল। কিন্তু সেই সময় কোনও পদক্ষেপ নেওয়া হয়নি। অভিযোগ, ভোট মিটতেই তড়িঘড়ি উচ্ছেদ অভিযান শুরু করেছে রেল কর্তৃপক্ষ। মাত্র একদিনের সময় দিয়ে বস্তি এলাকা খালি করার নোটিস ধরানো হয়। বাসিন্দাদের একাংশ দোকান ও ঘরবাড়ি সরিয়ে নেওয়ার কাজ শুরু করলেও, অনেকেই এত কম সময়ের মধ্যে বিকল্প আশ্রয়ের ব্যবস্থা করে উঠতে পারেননি।

অভিযোগ উঠেছে, কোনও বাড়তি সময় না দিয়েই শনিবার রাতের অন্ধকারে আচমকা বুলডোজার নিয়ে হানা দেয় রেল। ঘরছাড়া মানুষদের একাংশ কান্নায় ভেঙে পড়েন এবং অনেকে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করেন। স্থানীয় এক বাসিন্দার ক্ষোভ, “ভোটের আগে আমাদের উচ্ছেদ করা হয়নি কারণ তখন আমাদের ভোট দরকার ছিল। ভোট মেটা মাত্রই আমাদের ঘরছাড়া করা হচ্ছে।” অন্য এক বাসিন্দার দাবি, আরও কয়েকটা দিন সময় দিলে হয়তো তাঁরা কোনও ব্যবস্থা করতে পারতেন।

রেল কর্তৃপক্ষের তরফে এই উচ্ছেদ নিয়ে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। নির্বাচনের পরপরই এমন উচ্ছেদ অভিযান মানবিকতার প্রশ্নে এবং রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন বিতর্কের জন্ম দিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    নিউজ ডেস্ক: অবৈধ সম্পর্কের জেরে এক মধ্যবয়সি মহিলাকে খুনের অভিযোগে তাঁর প্রেমিককে গ্রেপ্তার করল পুলিশ। বুধবার হুগলির পাণ্ডুয়া থানার শিকিরাচাপতা গ্রাম থেকে ঝর্ণা সর্দার (৪২) নামে ওই মহিলার মৃতদেহ উদ্ধার…

    Share on Social Media

    পাণ্ডুয়ায় পুকুর খননের সময় উদ্ধার পালযুগের প্রাচীন বিষ্ণুমূর্তি, তুঙ্গে উন্মাদনা

    নিউজ ডেস্ক: মাটির নিচ থেকে উঠে এল ইতিহাসের হাতছানি। হুগলির পাণ্ডুয়া ব্লকের মণ্ডলাই গ্রামের দক্ষিণপাড়ায় পুকুর খননের কাজ চলার সময় উদ্ধার হল একটি অতি প্রাচীন কালো পাথরের বিষ্ণুমূর্তি। শনিবার সকালে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.