গণনায় চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের অভিযোগ শুভেন্দুর, কমিশনের হস্তক্ষেপ দাবি নন্দীগ্রামের বিজেপি প্রার্থীর

নিউজ ডেস্ক: ভোট গণনার কাজে চুক্তিভিত্তিক ও অস্থায়ী কর্মীদের যুক্ত করা হচ্ছে— এই মর্মে গুরুতর অভিযোগ তুললেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা এবং দাসপুর বিধানসভা কেন্দ্রে এই ধরনের ঘটনা ঘটেছে বলে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে দাবি করেছেন তিনি। তাঁর এই অভিযোগকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে।

শুভেন্দু অধিকারীর অভিযোগ, পিংলা বিধানসভায় জীবিকা সেবক ও সহায়কদের মতো অস্থায়ী কর্মীদের গণনাকর্মী হিসেবে নিয়োগ করা হয়েছে। তাঁর দাবির স্বপক্ষে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম এবং রিটার্নিং অফিসারের স্বাক্ষর থাকা একটি নির্দেশিকার ছবিও সমাজমাধ্যমে পোস্ট করেছেন তিনি। গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা বজায় রাখতে এই বিষয়ে নির্বাচন কমিশনের দ্রুত হস্তক্ষেপ দাবি করেছেন শুভেন্দু।

যদিও এই অভিযোগের বিষয়ে কোনও নির্দিষ্ট লিখিত অভিযোগ মেলেনি বলে জানিয়েছেন পিংলার রিটার্নিং অফিসার মহম্মদ জসিমউদ্দিন মণ্ডল। তবে তিনি বিষয়টি স্পষ্ট করে বলেন, “আমরা নির্বাচন কমিশনের পরবর্তী নির্দেশিকা পেয়েছি, যেখানে বলা হয়েছে কোনও অস্থায়ী কর্মী রাখা যাবে না। আমরা সেই নির্দেশ মেনেই গণনা কেন্দ্রে কোনও অস্থায়ী কর্মীকে রাখছি না।”

অন্যদিকে, এই বিতর্ক থেকে দূরত্ব বজায় রেখেছে শাসক দল। তৃণমূলের ঘাটাল সাংগঠনিক জেলা সভাপতি অজিত মাইতি বলেন, “কাকে গণনার কাজে লাগানো হবে সেটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের এক্তিয়ারভুক্ত বিষয়। এই নিয়ে আমাদের কোনও বক্তব্য নেই।” উল্লেখ্য, সোমবার রাজ্যের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণা। তার ঠিক আগের দিন শুভেন্দুর এই অভিযোগ গণনা প্রক্রিয়ার নিরাপত্তা ও নিয়মাবলী নিয়ে নতুন করে প্রশ্ন তুলে দিল।

Share on Social Media
  • Related Posts

    ভোটের ৪৮ ঘণ্টা আগে নন্দীগ্রামে পুলিশ পর্যবেক্ষক বদল, হিতেশ চৌধুরীর জায়গায় আসছেন অখিলেশ সিংহ

    নিউজ ডেস্ক: প্রথম দফার হাই-প্রোফাইল কেন্দ্র নন্দীগ্রামে ভোটগ্রহণের ঠিক দু’দিন আগে বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। আগামী ২৩ এপ্রিল, বৃহস্পতিবার নন্দীগ্রামে বিধানসভা নির্বাচন। তার ঠিক কয়েক ঘণ্টা আগে ওই কেন্দ্রের…

    Share on Social Media

    সিইও-র নির্দেশে ‘ম্যাজিক’! আড়াই মাস নিখোঁজ নন্দীগ্রামের নাবালিকা উদ্ধার কর্নাটকে

    নিউজ ডেস্ক: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক (CEO) মনোজ আগরওয়ালের একটি মৌখিক নির্দেশ, আর তাতেই আড়াই মাস ধরে ঝুলে থাকা নিখোঁজ মামলার নিষ্পত্তি। গত সোমবার নন্দীগ্রামে ভোটের কাজ তদারকি করতে গিয়ে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.