মমতা সরকারের পতনে পুলিশ মহলে মিষ্টি বিতরণ, ক্ষোভ উগরে দিয়ে ব্যাটালিয়নে অকাল উৎসব

নিউজ ডেস্ক: বাংলায় গেরুয়া ঝড়ের গতি বাড়ার সঙ্গে সঙ্গেই এক নজিরবিহীন ছবি ধরা পড়ল রাজ্য ও কলকাতা পুলিশের অন্দরে। সোমবার দুপুর থেকে বিজেপির জয় নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠেন পুলিশকর্মীদের একটি বড় অংশ। বিভিন্ন ব্যাটালিয়ন ও পুলিশ ব্যারাকে মিষ্টি বিতরণ শুরু হয়। এমনকি, যোগ্যতা থাকা সত্ত্বেও এতদিন কোণঠাসা হয়ে থাকা আইপিএস অফিসারদের একাংশের মধ্যেও স্বস্তির মেজাজ ধরা পড়েছে। দীর্ঘ ১৫ বছরের পুঞ্জীভূত ক্ষোভ এদিন আছড়ে পড়ে নবান্নের বিদায়ী শাসনের বিরুদ্ধে।

পুলিশ কর্মীদের অভিযোগ, তৃণমূল জমানায় আইনের শাসনের বদলে ‘তাঁবেদারি’র সংস্কৃতি কায়েম হয়েছিল। অপরাধ করেও শাসক দলের নেতারা বারবার পার পেয়ে গিয়েছেন। অনেক ক্ষেত্রে দুষ্কৃতীদের গ্রেফতার করলেও উপরতলার ফোনে তাঁদের ছেড়ে দিতে বাধ্য হয়েছে পুলিশ। আলিপুর থানায় টেবিলের তলায় লুকিয়ে আত্মরক্ষা করার মতো চরম অপমানের ঘটনা আজও ভোলেননি নিচুতলার কর্মীরা। এছাড়া, নিয়োগ বন্ধ থাকায় অতিরিক্ত ডিউটির চাপ, অস্বাস্থ্যকর ব্যারাকে বসবাস এবং ডিএ (DA) না পাওয়ার ক্ষোভ ছিল চরমে।

সবচেয়ে বেশি রোষ দেখা গিয়েছে শাসক দল ঘনিষ্ঠ ‘ওয়েলফেয়ার কমিটি’র বিরুদ্ধে। সোমবার দুপুর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে এই কমিটির অফিসগুলি সিল করার প্রক্রিয়া শুরু হয়েছে। নিচুতলার কর্মীদের দাবি, এই সংগঠনের নাম করে দীর্ঘদিন ধরে তাঁদের ওপর মানসিক চাপ সৃষ্টি করা হয়েছে। বদলি থেকে শুরু করে পদোন্নতি— সব ক্ষেত্রেই একটি নির্দিষ্ট ‘কোটারি’ কাজ করত বলে তাঁদের অভিযোগ। এদিন সেই শৃঙ্খল ভাঙার আনন্দে অনেককে নাচে-গানে মেতে উঠতেও দেখা যায়।

এদিকে, ফলাফল পরবর্তী অশান্তি এড়াতে কড়া অবস্থান নিয়েছে পুলিশ প্রশাসন। আজ মঙ্গলবার থেকে বিজয় মিছিল করতে হলে সংশ্লিষ্ট থানার ওসির অনুমতি বাধ্যতামূলক করা হয়েছে। নিয়ম না মানলে কড়া আইনি ব্যবস্থার হুঁশিয়ারি দেওয়া হয়েছে। তবে নবান্নের শীর্ষ মহল বদলানোর এই সন্ধিক্ষণে পুলিশ বাহিনীর অন্দরে যে স্বতঃস্ফূর্ত উল্লাস দেখা গেল, তা গত দেড় দশকের প্রশাসনিক পরিস্থিতির এক বড়সড় আয়না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.