অশোকনগর-হাবড়ায় অশান্তি রুখতে ‘জিরো টলারেন্স’, নিজের কর্মীদেরই হুঁশিয়ারি দিলেন বিজেপি বিধায়ক

নিউজ ডেস্ক: বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে উত্তর ২৪ পরগনার হাবড়া ও অশোকনগর এলাকায় বিচ্ছিন্ন অশান্তির খবর পাওয়া যাচ্ছে। সোমবার রাত থেকে তৃণমূলের একাধিক দলীয় কার্যালয় এবং জনপ্রতিনিধিদের বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। তবে এই পরিস্থিতিতে নজিরবিহীন কড়া অবস্থান নিল গেরুয়া শিবির। দলের জয়ী প্রার্থীরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ভাঙচুর বা হিংসার ঘটনায় কোনও বিজেপি কর্মীর নাম জড়ালে দল তাঁর পাশে দাঁড়াবে না।

স্থানীয় সূত্রে খবর, সোমবার রাতে অশোকনগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর টুম্পা সরকার এবং ৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সঞ্জয় রাহার বাড়িতে হামলার ঘটনা ঘটে। আতঙ্কে ঘরছাড়া হতে হয়েছে অনেককেই। শুধু শহর নয়, গ্রামাঞ্চলেও বাঁশপুল পঞ্চায়েতের প্রধান পূরবী দে-র বাড়িতে ভাঙচুরের অভিযোগ উঠেছে। হাবড়া পুরসভার একাধিক ওয়ার্ডেও তৃণমূলের পার্টি অফিস ভাঙচুর ও ফ্লেক্স ছিঁড়ে ফেলার খবর মিলেছে। হাবড়া পুরসভার চেয়ারম্যান নারায়ণচন্দ্র সাহা এই ঘটনাকে ‘গণতন্ত্রের লজ্জা’ বলে অভিহিত করেছেন।

এই উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই আসরে নামেন হাবড়ার নবনির্বাচিত বিজেপি বিধায়ক দেবদাস মণ্ডল। ফেসবুক লাইভে এসে তিনি সরাসরি দলীয় কর্মীদের হুঁশিয়ারি দিয়ে বলেন, “কোনও বিজেপি কর্মী গণ্ডগোল বা ভাঙচুরের সঙ্গে যুক্ত থাকবেন না। দল এই ধরনের কাজকে বিন্দুমাত্র সমর্থন করে না। কেউ জড়ালে সেটা সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত দায়, দল তাঁর দায়িত্ব নেবে না।” বিজেপি নেতৃত্ব প্রশাসনকেও স্পষ্ট নির্দেশ দিয়েছে যে, রাজনৈতিক রং না দেখে দোষীদের বিরুদ্ধে যেন কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়।

বারাসতের বিজেপি বিধায়ক শঙ্কর চট্টোপাধ্যায়ও জানিয়েছেন, অশান্তি রুখতে তাঁদের অবস্থান অত্যন্ত কড়া। পুলিশের পাশাপাশি দলীয় স্তরেও নজরদারি বাড়ানো হয়েছে। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হাবড়া ও অশোকনগর জুড়ে পুলিশি টহলদারি বাড়ানো হয়েছে এবং অশান্তি সৃষ্টিকারীদের চিহ্নিত করার প্রক্রিয়া শুরু হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    তোলা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলিবর্ষণ! পালানোর পথে বিপুল পরিমাণ গাঁজা-সহ পুলিশের জালে তিন দুষ্কৃতী

    নিউজ ডেস্ক: তোলা না পেয়ে এক মার্বেল ব্যবসায়ীর বাড়িতে কয়েক রাউন্ড গুলি চালানোর অভিযোগে মূল পাণ্ডা-সহ তিনজনকে গ্রেপ্তার করল হাবড়া থানার পুলিশ। শনিবার রাতে হাবড়ার কুমড়া পঞ্চায়েতের বুদেরহাটি এলাকায় এই…

    Share on Social Media

    ২৫০ টাকার দায়েই শেষ বন্ধুর প্রাণ! হাবড়া খুনের ঘটনায় নিউ জলপাইগুড়ি থেকে ধৃত মূল অভিযুক্ত

    নিউজ ডেস্ক: খাস হাবড়ায় গত রবিবারের নৃশংস খুনের ঘটনায় পর্দাফাঁস করল পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে নিউ জলপাইগুড়ি থেকে মূল অভিযুক্ত জয়ন্ত শিকদারকে গ্রেফতার করেছেন তদন্তকারীরা। বুধবার ধৃতকে বারাসত আদালতে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য

    ১৫ বছরের প্রতিজ্ঞা পূরণ! রাজ্যে বিজেপি আসতেই চুল কাটলেন বাগদার পঞ্চায়েত সদস্য
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.