‘কেউ কথা রাখেনি’, ক্ষোভে ফুঁসছেন মালিকরা! এবার ভোটযুদ্ধে ‘নোটা’কেই হাতিয়ার করল বাড়িওলা সমিতি

নিউজ ডেস্ক: “কেউ কথা রাখেনি…।” কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের সেই বিখ্যাত পঙ্‌ক্তিকেই এবার রাজনৈতিক স্লোগান হিসেবে তুলে ধরল কলকাতা বাড়িওলা সমিতি (ক্যালকাটা হাউস ওনার্স অ্যাসোসিয়েশন)। সোমবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠক থেকে রাজ্যের সমস্ত বাড়িওলাকে আসন্ন বিধানসভা নির্বাচনে ‘নোটা’ (NOTA)-তে ভোট দেওয়ার আর্জি জানাল এই সংগঠন। তাঁদের স্পষ্ট দাবি, কোনও রাজনৈতিক দলই বাড়িওলাদের দীর্ঘদিনের সমস্যা নিয়ে ভাবিত নয়, তাই প্রতিবাদের ভাষা হিসেবে ইভিএম-এর শেষ বোতামটিকেই বেছে নিতে চাইছেন তাঁরা।

সংগঠনের অন্যতম নেতা সুকুমার রক্ষিত জানান, কলকাতা ও রাজ্য মিলিয়ে প্রায় দশ হাজারেরও বেশি সংগঠিত সদস্য রয়েছেন তাঁদের। এর বাইরেও অগণিত বাড়িওলা একই বঞ্চনার শিকার। তাঁদের অভিযোগ, নিজের সম্পত্তি দখলমুক্ত করতে গিয়ে উল্টে বাড়িওলাকেই অনেক সময় পুলিশি হয়রানি বা আইনি মারপ্যাঁচে ‘অপরাধী’ হয়ে যেতে হচ্ছে। সুকুমারবাবুর কথায়, “রাজ্যের অনেক আসনে এবার হাড্ডাহাড্ডি লড়াই বা ‘ক্লোজ ফাইট’ হওয়ার সম্ভাবনা। সেখানে বাড়িওলারা জোটবদ্ধ হয়ে নোটায় ভোট দিলে প্রার্থীরা বুঝতে পারবেন ভোটার হিসেবে আমাদের গুরুত্ব ঠিক কতটা।”

বঞ্চনার ফিরিস্তি দিয়ে এদিন সাত দফা দাবি পেশ করেছে সংগঠনটি। সম্পত্তির অধিকারে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা, বাজারদরের সঙ্গে সঙ্গতি রেখে ভাড়ার হার নির্ধারণ এবং সংস্কারহীন পুরোনো ‘রেন্ট কন্ট্রোল’ ব্যবস্থার বিলোপ— এই বিষয়গুলিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সংগঠনের সদস্যদের দাবি, শ্যামবাজারের মতো হেরিটেজ এলাকাতেও প্রোমোটার চক্র ও রাজনৈতিক নেতাদের যোগসাজশে সম্পত্তি জবরদখল হচ্ছে। তাঁদের সাফ কথা, ভোট বয়কট নয়, বরং জোটবদ্ধ হয়ে ভোটকেন্দ্রে গিয়ে ‘নোটা’ টিপেই নিজেদের অস্তিত্বের জানান দেবেন তাঁরা। ভোটের পর দাবি পূরণ না হলে রাজ্যজুড়ে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দিয়ে রেখেছে এই সংগঠন।

Share on Social Media
  • Related Posts

    এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

    নিউজ ডেস্ক: ভোট মিটলেও খাস কলকাতায় হিংসার দাপট থামছে না। এবার এন্টালিতে নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এল। বুধবার ভোরে এন্টালি থানা এলাকার রাধানাথ চৌধুরী রোডের একটি নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে…

    Share on Social Media

    বিজয় মিছিলে ‘বুলডোজার’ নিষিদ্ধ করল লালবাজার, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরপাল

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলকাতার শ্যামপুকুর ও নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজারের উপস্থিতি এবং ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসল লালবাজার। নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে একটি দুর্গাপূজার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.