ডুয়ার্সে ভোটের বাদ্যি, প্রথম দফায় আলিপুরদুয়ারের ৫ কেন্দ্রে ভাগ্য পরীক্ষা ৪৫ প্রার্থীর

নিউজ ডেস্ক: অপেক্ষার অবসান। বৃহস্পতিবার রাজ্যে প্রথম দফার ভোট। উত্তরের চা-বলয় আলিপুরদুয়ারের পাঁচটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণের সমস্ত প্রস্তুতি সম্পন্ন করল নির্বাচন কমিশন। আলিপুরদুয়ার, কুমারগ্রাম, কালচিনি, মাদারিহাট ও ফালাকাটা— এই পাঁচ কেন্দ্রে আগামীকাল সকাল থেকেই নিজেদের ভোটাধিকার প্রয়োগ করবেন ১১ লক্ষ ৬৪ হাজার ৫০৬ জন ভোটার। জেলায় এবার মহিলা ভোটারের তুলনায় পুরুষ ভোটারের সংখ্যা কিছুটা বেশি।

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে নজিরবিহীন নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে জেলায়। পুলিশ সুপার অমিতকুমার শাহ জানিয়েছেন, মোট ৭৮ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকছে। স্পর্শকাতর ৩৮টি বুথের ওপর বিশেষ নজরদারি চালানো হবে। অন্যদিকে, নারী শক্তির জয়গান গেয়ে জেলায় ৩০০টি বুথ সম্পূর্ণভাবে পরিচালনা করবেন মহিলা ভোটকর্মীরাই। যাতায়াতের সুবিধার জন্য পাশের রাজ্য অসম থেকে ৪৫০টি গাড়ি আনিয়েছে প্রশাসন। সব মিলিয়ে ১০৫০টি গাড়ি এখন আলিপুরদুয়ারের প্যারেড গ্রাউন্ডে প্রস্তুত।

রাজনৈতিক মহলের নজর এখন জেলার তিন ‘হেভিওয়েট’ আসনের দিকে। আলিপুরদুয়ার কেন্দ্রে তৃণমূলের সুমন কাঞ্জিলালের সঙ্গে বিজেপির পরিতোষ দাসের লড়াই ঘিরে পারদ চড়ছে। ফালাকাটায় দীপক বর্মন ও সুভাষচন্দ্র রায়ের পুরোনো দ্বৈরথ ফিরছে। এদিকে, বিজেপির একসময়ের গড় মাদারিহাট পুনরুদ্ধারে মরিয়া লক্ষ্ণণ লিম্বু, আর সেই আসন ধরে রাখতে জয়প্রকাশ টোপ্পোর ওপর ভরসা রেখেছে ঘাসফুল শিবির। লোকালয় ছাপিয়ে বন্যপ্রাণী সংঘাত এড়াতে জলদাপাড়া জঙ্গল সংলগ্ন ১৩০টি বুথে বনদপ্তরের বিশেষ নজরদারি থাকছে। সব মিলিয়ে ডুয়ার্সের অরণ্য আর পাহাড়ের কোলে এখন কেবলই গণতন্ত্রের উৎসবের অপেক্ষা।

Share on Social Media
  • Related Posts

    ‘উৎকর্ষ বাংলা’র নামে কোটি টাকার কেলেঙ্কারি! আলিপুরদুয়ারে প্রশিক্ষণ দিয়ে ২৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ

    নিউজ ডেস্ক: রাজ্য সরকারের স্বপ্নের প্রকল্প ‘উৎকর্ষ বাংলা’ -কে ঢাল করে বড়সড় আর্থিক প্রতারণার অভিযোগ উঠল আলিপুরদুয়ারে। সেলাই প্রশিক্ষণের পর কাজ দেওয়ার টোপ দিয়ে ১২০ জন মহিলার কাছ থেকে প্রায়…

    Share on Social Media

    এশিয়ান হাইওয়েতে রক্তাক্ত ভোর! ঘাতক লরির ধাক্কায় ব্যবসায়ীর মৃত্যু, আধঘণ্টা ছটফট করলেও এগিয়ে এল না কেউ

    নিউজ ডেস্ক: রবিবার সাতসকালে মাদারিহাটের শিশুবাড়ি এলাকায় ৪৮ নম্বর এশিয়ান হাইওয়েতে ঘটে গেল মর্মান্তিক পথ দুর্ঘটনা। ঘাতক লরির ধাক্কায় মৃত্যু হল বিমল দত্ত (৫৫) নামে এক প্রৌঢ় ব্যবসায়ীর। স্থানীয় সূত্রের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    ভোটের মুখে রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ, সোনারপুরে অবরোধ বাসিন্দাদের, লড়াইয়ে নামল বিরোধীরাও

    ভোটের মুখে রাস্তা-নিকাশি নিয়ে ক্ষোভ, সোনারপুরে অবরোধ বাসিন্দাদের, লড়াইয়ে নামল বিরোধীরাও

    ভোটের দিন এলাকা ছাড়ায় নিষেধাজ্ঞা প্রার্থীদের, দাগি অপরাধীদের বাগে আনতে এবার সরাসরি ডিজি-কে চিঠি কমিশনের

    ভোটের দিন এলাকা ছাড়ায় নিষেধাজ্ঞা প্রার্থীদের, দাগি অপরাধীদের বাগে আনতে এবার সরাসরি ডিজি-কে চিঠি কমিশনের

    প্রথম দফার ভোটের আগেই সিজিও-তে নুসরত, সঙ্গী যশ, ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ

    প্রথম দফার ভোটের আগেই সিজিও-তে নুসরত, সঙ্গী যশ, ফ্ল্যাট প্রতারণা মামলায় হাজিরা দিলেন প্রাক্তন সাংসদ

    বাংলার ভোট দেখতে রাজ্যে আন্তর্জাতিক প্রতিনিধি দল, ইভিএম-এর খুঁটিনাটি বুঝে নিলেন বিদেশি অতিথিরা

    বাংলার ভোট দেখতে রাজ্যে আন্তর্জাতিক প্রতিনিধি দল, ইভিএম-এর খুঁটিনাটি বুঝে নিলেন বিদেশি অতিথিরা

    মুর্শিদাবাদে পুলিশের বড় সাফল্য, তৃণমূলের পতাকা ঢাকা গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মদ

    মুর্শিদাবাদে পুলিশের বড় সাফল্য, তৃণমূলের পতাকা ঢাকা গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ মদ

    সুপ্রিম নির্দেশে শেষ মুহূর্তে ভাগ্যবদল, ট্রাইব্যুনালের তালিকায় নাম ফিরল বহু ভোটারের

    সুপ্রিম নির্দেশে শেষ মুহূর্তে ভাগ্যবদল, ট্রাইব্যুনালের তালিকায় নাম ফিরল বহু ভোটারের
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.