নয়ডায় ফের খাড়ির বলি ৩ বছরের শিশু, প্রশাসনের গাফিলতিতে ক্ষোভে ফুঁসছে দালেলগড়

নিজস্ব সংবাদদাতা, নয়ডা: প্রশাসনের চরম উদাসীনতা কি তবে সাধারণ মানুষের জীবনের চেয়েও সস্তা? নয়ডায় খোলা খাড়িতে পড়ে তিন বছরের এক শিশুর মৃত্যু ফের এই কঠোর প্রশ্নটিই সামনে এনে দিল। শনিবার গ্রেটার নয়ডার দালেলগড় গ্রামে এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটে। মৃত শিশুর নাম দেবাংশ। মামাবাড়িতে বেড়াতে এসে এমন মর্মান্তিক পরিণতিতে এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, দেবাংশের বাড়ি উত্তরপ্রদেশের বুলন্দশহরে। মা অঞ্জলির সঙ্গে সে দালেলগড় গ্রামে মামাবাড়িতে এসেছিল। ঘটনার দিন বাড়ির কাছে একটি মন্দিরে উৎসবের ভোজ চলছিল। সেখানেই খেলতে খেলতে অসাবধানতাবশত মন্দিরের অদূরে একটি গভীর খাড়িতে পড়ে যায় শিশুটি। বৃষ্টির জল জমে থাকায় নজরে আসেনি খাড়িটি। স্থানীয়রা তড়িঘড়ি উদ্ধার কাজে নামলেও হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই নিভে যায় খুদের প্রাণস্পন্দন।

এই ঘটনার পরেই প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। তাঁদের অভিযোগ, বছরের পর বছর ওই মরণফাঁদটি খোলা পড়ে থাকলেও প্রশাসনের কোনও হেলদোল নেই। গত ১৬ জানুয়ারি এই নয়ডাতেই বাড়ি ফেরার পথে যুবরাজ মেহতা নামে এক ইঞ্জিনিয়ার গাড়ি-সহ খাড়িতে পড়ে প্রাণ হারিয়েছিলেন। একের পর এক মৃত্যুর পরেও নয়ডা প্রশাসনের এই স্থবিরতা নিয়ে সরব হয়েছেন দালেলগড়ের বাসিন্দারা। তাঁদের দাবি, অবিলম্বে এই মরণফাঁদগুলো বন্ধ না করলে আন্দোলন আরও তীব্র হবে।

Share on Social Media
  • Related Posts

    দিল্লিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এসি বিস্ফোরণে জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত ৯

    নিউজ ডেস্ক: রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দিল্লির শাহদরা এলাকার বিবেক বিহার। একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে অন্তত নয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৬ জনকে।…

    Share on Social Media

    নিটে ‘মুন্নাভাই’ রুখতে নজিরবিহীন দাওয়াই! পরীক্ষার দু’দিন ছুটি পাবেন না দেশের কোনও ডাক্তারি পড়ুয়া

    নিউজ ডেস্ক: ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা ‘নিট’ (NEET) ঘিরে এবার চরম সতর্ক কেন্দ্র। আগামী ৩ মে, রবিবার দেশজুড়ে আয়োজিত হতে চলেছে এই মেগা পরীক্ষা। কিন্তু প্রতিবছরই নিট আয়োজকদের কপালে চিন্তার ভাঁজ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.