নেপালে ৭০ কোটির জালনোট-সহ ধৃত কামারহাটির তরুণী! ফ্ল্যাটে রাশিয়ান নর্তকী থেকে দেদার টাকা ওড়ানো, ঘনীভূত রহস্য

নিউজ ডেস্ক: নেপালে ৭০ কোটি টাকার জালনোট-সহ গ্রেপ্তার হলেন কামারহাটির মেয়ে দীপা ধর ও তাঁর স্বামী অরিন্দম ধর। এই খবর জানাজানি হতেই উত্তর ২৪ পরগনার কামারহাটি ও বেলঘরিয়া চত্বরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, গত কয়েক বছর ধরে নেপালকে ‘ঘাঁটি’ করে জালনোটের আন্তর্জাতিক কারবার চালাচ্ছিলেন এই দম্পতি। তবে কেবল কারবারই নয়, কামারহাটি এলাকায় তাঁদের প্রভাব-প্রতিপত্তি এবং জীবনযাপনের ধরণ দেখে চক্ষু চড়কগাছ স্থানীয়দের।

ফ্ল্যাটে রাশিয়ান নর্তকী ও টাকার খেলা: স্থানীয় সূত্রে জানা গিয়েছে, কামারহাটি পুরসভার ২১ নম্বর ওয়ার্ডের বেলঘরিয়া শরৎপল্লি এলাকায় দীপার বাপের বাড়ি। দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাসিন্দা অরিন্দমের সঙ্গে বিয়ের পর থেকেই তাঁদের প্রতিপত্তি বাড়তে থাকে। বেলঘরিয়ার ফ্ল্যাটে মাঝেমধ্যেই মদের আসর বসত বলে অভিযোগ। এলাকাবাসীর দাবি, সেই আসরে আমন্ত্রিতদের মনোরঞ্জনের জন্য বিদেশ থেকে রাশিয়ান নর্তকীদের উড়িয়ে আনা হত। শুধু তাই নয়, এলাকার দুর্গাপুজো থেকে শুরু করে ক্রিকেট টুর্নামেন্ট— সর্বত্রই লক্ষ লক্ষ টাকা চাঁদা দিতেন এই দম্পতি।

প্রভাবশালীদের সঙ্গে যোগসাজশ? জালনোট চক্রের পাণ্ডাদের সঙ্গে এলাকার প্রভাবশালী নেতাদের সখ্যতা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। অভিযোগ, বেলঘরিয়ার এক প্রভাবশালীকে নেপালে ঘুরতে নিয়ে যাওয়া এবং ব্যবসায় বড় অঙ্কের টাকা বিনিয়োগ করার নেপথ্যেও ছিল এই দম্পতির হাত। এই ঘটনা প্রকাশ্যে আসতেই তদন্তের দাবিতে সরব হয়েছে বিরোধী শিবির। সিপিএমের রাজ্য কমিটির সদস্য সায়নদীপ মিত্র বলেন, “কোন ফ্ল্যাটে রাশিয়ান মহিলা এনে ড্যান্স করানো হত, কারা সেখানে যেত এবং জালনোটের কারবারে কার কার যোগ রয়েছে, পুলিশ নিরপেক্ষ তদন্ত করে তা প্রকাশ্যে আনুক।”

শাসক দলের প্রতিক্রিয়া: তদন্তের দাবিতে সুর চড়িয়েছে শাসক দলও। কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা জানিয়েছেন, তাঁরাও চান নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য সামনে আসুক। নেপাল পুলিশের জালে ধরা পড়া এই দম্পতির সঙ্গে এ রাজ্যে আর কার কার যোগসূত্র রয়েছে, এখন সেটাই খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

Share on Social Media
  • Related Posts

    এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

    নিউজ ডেস্ক: ভোট মিটলেও খাস কলকাতায় হিংসার দাপট থামছে না। এবার এন্টালিতে নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এল। বুধবার ভোরে এন্টালি থানা এলাকার রাধানাথ চৌধুরী রোডের একটি নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে…

    Share on Social Media

    বিজয় মিছিলে ‘বুলডোজার’ নিষিদ্ধ করল লালবাজার, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরপাল

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলকাতার শ্যামপুকুর ও নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজারের উপস্থিতি এবং ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসল লালবাজার। নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে একটি দুর্গাপূজার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.