রক্তের ভাঁড়ার ‘শূন্য’ জলপাইগুড়ি মেডিকেলে, প্রাণসংশয়ে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা; হাহাকার চরমে

নিউজ ডেস্ক: শিয়রে ভোট, তার ওপর দহনজ্বালা— এই জোড়া ফলায় বিদ্ধ উত্তরবঙ্গের অন্যতম প্রধান চিকিৎসা কেন্দ্র জলপাইগুড়ি গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল। ব্লাড ব্যাংকের ভাঁড়ার কার্যত ‘শূন্য’। পরিস্থিতি এতটাই ঘোরালো যে, আপৎকালীন প্রয়োজনে রক্ত পেতে গেলে আগেভাগে পাঁচজন করে ‘ডোনার’ বা দাতা আনার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। সবথেকে বেশি বিপাকে পড়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা। সময়মতো রক্ত না মেলায় তাদের জীবন নিয়ে সংশয় তৈরি হয়েছে।

ব্লাড ব্যাংক সূত্রে খবর, যেখানে প্রতিদিন গড়ে অন্তত ৫০ ইউনিট রক্তের প্রয়োজন হয়, সেখানে গোটা মাসে সংগ্রহ হচ্ছে মাত্র ২৫০ থেকে ৩০০ ইউনিট। অভিযোগ, গত তিন মাস ধরে এলাকায় সেভাবে কোনও রক্তদান শিবির আয়োজন করা হয়নি। এমনকি নেগেটিভ গ্রুপের কোনও রক্তই বর্তমানে মজুত নেই। এই চরম সংকটে প্রসূতিদের পরিবারের উদ্দেশে বার্তা দেওয়া হয়েছে, অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে এমন আশঙ্কায় আগেভাগেই যেন পাঁচজন রক্তদাতার নাম ও ফোন নম্বর আশাকর্মীদের কাছে জমা রাখা হয়।

মেডিকেলের সুপার ডাঃ কল্যাণ খাঁ এবং ব্লাড ব্যাংক ইনচার্জ ডাঃ অনিন্দ্যপ্রকাশ ঘোষ উভয়েই এই সংকটের কথা স্বীকার করে নিয়েছেন। তাঁদের দাবি, একটি শিবির থেকে যেখানে আগে ৮০-৯০ ইউনিট রক্ত মিলত, এখন তা ২০-৩০ ইউনিটে ঠেকেছে। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, স্বাস্থ্যকর্মী ও পড়ুয়াদের কাছে রক্তদানের আবেদন জানানো হচ্ছে। এমনকি ব্লাড ব্যাংকের ভেতরেই ‘মাইক্রো ক্যাম্প’ করে রক্ত সংগ্রহের চেষ্টা চলছে। থ্যালাসেমিয়া আক্রান্ত এক শিশুর বাবার হাহাকার শুনে ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাঃ প্রীতম বসু নিজে রক্ত দিয়ে পরিস্থিতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করলেও, জেলাজুড়ে রক্তের এই আকাল কবে কাটবে তা নিয়ে দুশ্চিন্তায় জেলাবাসী।

Share on Social Media
  • Related Posts

    কসবা ডিপো থেকে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের শুভ সূচনা! আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে সিটি মেট্রোর মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: রাজ্যের গণপরিবহন ব্যবস্থাকে আধুনিক, পরিবেশবান্ধব ও যুগোপযোগী করে তুলতে এক বিশাল প্রশাসনিক পদক্ষেপ করল রাজ্য সরকার। মঙ্গলবার পরিবহণ দপ্তরের কসবা ডিপো থেকে আনুষ্ঠানিকভাবে ৪৩টি সিএনজি (CNG) এবং ৭টি…

    Share on Social Media

    প্যারাটিচারদের পর এবার বড় খবর! স্কুল-কলেজের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিধানসভায়

    নিউজ ডেস্ক: রাজ্যের নবগঠিত সরকার ইতিপূর্বেই স্কুলের প্যারাটিচারদের (Para Teachers) ভাতা বা বেতন বৃদ্ধির বড় সিদ্ধান্ত কার্যকর করেছে। এবার সেই ধারাবাহিকতা বজায় রেখেই রাজ্যজুড়ে স্কুল ও কলেজের অন্যান্য সমস্ত চুক্তিভিত্তিক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    কসবা ডিপো থেকে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের শুভ সূচনা! আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে সিটি মেট্রোর মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    কসবা ডিপো থেকে ৫০টি নতুন পরিবেশবান্ধব বাসের শুভ সূচনা! আসানসোল-দুর্গাপুর ও শিলিগুড়ি-জলপাইগুড়িতে সিটি মেট্রোর মেগা ঘোষণা মুখ্যমন্ত্রীর

    প্যারাটিচারদের পর এবার বড় খবর! স্কুল-কলেজের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিধানসভায়

    প্যারাটিচারদের পর এবার বড় খবর! স্কুল-কলেজের ৫৫ হাজার চুক্তিভিত্তিক শিক্ষক ও কর্মীর বেতন বৃদ্ধির সিদ্ধান্ত বিধানসভায়

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও

    উদ্বোধন হলেও ভেসেল নেই, পূজালির রাজীবঘাটে ক্ষোভ! ভুটভুটিতেই প্রাণের ঝুঁকি

    উদ্বোধন হলেও ভেসেল নেই, পূজালির রাজীবঘাটে ক্ষোভ! ভুটভুটিতেই প্রাণের ঝুঁকি

    বেহালার তরুণীকে ফ্ল্যাটে চড়াও হয়ে লাগাতার ধর্ষণ ও ব্ল্যাকমেল! দক্ষিণ কলকাতার নামী গ্রহরত্ন ব্যবসায়ী শেখ আবিদ গ্রেপ্তার

    বেহালার তরুণীকে ফ্ল্যাটে চড়াও হয়ে লাগাতার ধর্ষণ ও ব্ল্যাকমেল! দক্ষিণ কলকাতার নামী গ্রহরত্ন ব্যবসায়ী শেখ আবিদ গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.