রাজ্যে পালাবদলে খুশির জোয়ার, বালুরঘাটে কেউ খাওয়াচ্ছেন নিখরচায় চা, কেউ ডালপুরি

নিউজ ডেস্ক: ছাব্বিশের বিধানসভা নির্বাচনে রাজ্যে পরিবর্তন আসতেই অভিনব কায়দায় জয়ের উদযাপন শুরু হলো বালুরঘাটে। বড় কোনো বিজয় মিছিল নয়, বরং সাধারণ মানুষের মুখে খাবার তুলে দিয়ে নিজেদের ভালোলাগা ভাগ করে নিলেন শহরের দুই ক্ষুদ্র ব্যবসায়ী। মঙ্গলবার সকাল থেকেই বালুরঘাটের সত্যজিৎ মঞ্চের পাশে নিখরচায় চা এবং রঘুনাথপুর ট্যাঙ্ক মোড় এলাকায় বিনামূল্যে ডালপুরি খাওয়ানোর ধুম পড়ে যায়।

সত্যজিৎ মঞ্চের কাছে চায়ের দোকান মলয় সরকারের, এলাকায় যিনি ‘বিশু’ নামে পরিচিত। সামান্য এই দোকানটির আয় দিয়েই চলে বিশু বাবুর সংসার। তিনি নিজেকে নরেন্দ্র মোদির একনিষ্ঠ ভক্ত বলে দাবি করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচন থেকে শুরু করে রাম মন্দির প্রতিষ্ঠা— প্রতিটি বড় সাফল্যেই তিনি সাধারণ মানুষকে বিনামূল্যে চা খাইয়ে আনন্দ ভাগ করে নেন। এবার রাজ্যে বিজেপি ক্ষমতায় আসায় সকাল থেকেই সাউন্ড সিস্টেমে গান চালিয়ে খুশিতে মেতেছেন তিনি এবং আগত সকলকেই নিজের হাতে চা বানিয়ে খাওয়াচ্ছেন।

অন্যদিকে, রঘুনাথপুর ট্যাঙ্ক মোড়ের পাশে ডালপুরি বিক্রেতা উত্তম সরকার নিয়েছেন আরও বড় পদক্ষেপ। মিলন সঙ্ঘ এলাকার বাসিন্দা উত্তম বাবুর দীর্ঘদিনের বাসনা ছিল রাজ্যে বিজেপি ক্ষমতায় আসুক। সেই ইচ্ছে পূরণ হতেই তিনি ঘোষণা করেছেন, টানা তিনদিন সবাইকে বিনামূল্যে ডালপুরি খাওয়াবেন। মঙ্গলবার সকাল থেকেই তাঁর দোকানের সামনে ফ্লেক্স দেখে মানুষের লম্বা লাইন পড়ে যায়। উত্তম বাবু বলেন, “দীর্ঘদিনের স্বপ্ন পূরণ হয়েছে, তাই এই ক্ষুদ্র আয়োজন।”

সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বালুরঘাট টাউন বিজেপি সভাপতি সমীর প্রসাদ দত্ত। তিনি জানান, দলের পক্ষ থেকে এই ব্যবসায়ীদের কোনো আর্থিক সাহায্য করা হয়নি; মানুষ নিজেদের খুশিতেই এই কাজ করছেন। এই দুই বৃদ্ধ বিক্রেতার উদ্যোগ এখন বালুরঘাট শহরের আলোচনার কেন্দ্রবিন্দুতে।

Share on Social Media
  • Related Posts

    ওষুধ নেই বালুরঘাট জেলা হাসপাতালে, হন্যে হয়ে ঘুরছেন মুমূর্ষু রোগীর পরিজনরা

    নিউজ ডেস্ক: দক্ষিণ দিনাজপুর জেলার প্রধান চিকিৎসা কেন্দ্র বালুরঘাট জেলা হাসপাতালে ওষুধের আকাল। শ্বাসকষ্ট নিরাময়ের জন্য অত্যন্ত জরুরি স্টেরয়েড জাতীয় ইঞ্জেকশন থেকে শুরু করে সাধারণ ইনহেলার— কিছুই মিলছে না হাসপাতালের…

    Share on Social Media

    রাত পোহালেই প্রথম দফার পরীক্ষা! বালুরঘাট কলেজে ভোটকর্মীদের ভিড়, কড়া নিরাপত্তায় মুড়ল দক্ষিণ দিনাজপুর

    নিউজ ডেস্ক: রাত পোহালেই দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হচ্ছে প্রথম দফার বিধানসভা নির্বাচন। গণতন্ত্রের মহোৎসবকে কেন্দ্র করে শুক্রবার সকাল থেকেই বালুরঘাট কলেজ ডিসিআরসি (DCRC) সেন্টারে ভোটকর্মীদের ব্যস্ততা তুঙ্গে। জেলার গুরুত্বপূর্ণ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.