‘ওদের নরকে পাঠাব’, পাক বিমানহানার বদলে পুরদস্তুর যুদ্ধের হুঁশিয়ারি তালিবানের

নিউজ ডেস্ক: সীমান্ত জুড়ে যুদ্ধের দামামা। পাকিস্তানের বিমানহানার বদলা নিতে এবার সরাসরি ‘শত্রু’ নিধনের ডাক দিল আফগানিস্তানের শাসক তালিবান। বৃহস্পতিবার রাতে তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লা মুজাহিদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন, সীমান্তের ওপাড়ে পাক ফৌজের ওপর হামলা শুরু করেছে তাঁদের বাহিনী। গর্জন করে মুজাহিদ বলেন, ‘‘আমাদের সেনারা নাইট ভিশন এবং লেজ়ার নিয়ন্ত্রিত অস্ত্র ব্যবহার করে হামলা চালিয়েছে। এবার ওদের (পাকিস্তানি ফৌজ) নরকে পাঠাব।’’

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, ইতিমধ্যেই বিতর্কিত ডুরান্ড লাইন পেরিয়ে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া এবং বালোচিস্তান প্রদেশের বেশ কিছু এলাকায় হানা দিয়েছে তালিবান যোদ্ধারা। খোস্তের আলিশের থেকে শুরু করে নঙ্গরহর ও কুনার— একাধিক জায়গায় পাকিস্তানি ফ্রন্টিয়ার কোরের চৌকি দখলের দাবি করেছে আফগান বাহিনী। বর্তমানে নঙ্গরহর, নুরিস্তান ও পকতিকা-সহ বিস্তীর্ণ সীমান্ত এলাকা জুড়ে দু’পক্ষের মধ্যে তুমুল সংঘর্ষ চলছে।

সংঘাতের সূত্রপাত গত শনিবার। আফগানিস্তানের নঙ্গরহর ও পকতিকায় ব্যাপক বোমাবর্ষণ করে পাক বায়ুসেনা। ইসলামাবাদের দাবি ছিল, তেহরিক-ই-তালিবান পাকিস্তান (টিটিপি) জঙ্গিদের ডেরা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং খতম হয়েছে অন্তত ৭০ জন জঙ্গি। যদিও কাবুল পাল্টা দাবি করে, কোনও জঙ্গি ঘাঁটি নয়, বরং সাধারণ মানুষের ওপর হামলা চালিয়েছে পাক সেনা। ১৯ জন নিরীহ মানুষের মৃত্যুর পরই প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিয়েছিল তালিবান।

উল্লেখ্য, ২০২২ সালে টিটিপি-র সঙ্গে পাক সরকারের শান্তি বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকেই ডুরান্ড লাইন অশান্ত। এর আগে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষবিরতি হলেও, পাক সেনাপ্রধান আসিম মুনিরের নির্দেশে ফের হামলার অভিযোগ তুলেছে তালিবান। পাকিস্তান যেখানে টিটিপি ও বালোচ বিদ্রোহীদের ‘ফিতনা’ হিসেবে দেগে দিচ্ছে, তালিবান সেখানে সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ের ডাক দিয়েছে। সপ্তাহ শেষ হওয়ার আগেই জবিউল্লা মুজাহিদের এই ‘প্রতিশ্রুতি রক্ষা’ দক্ষিণ এশিয়ার ভূ-রাজনীতিতে নতুন করে অস্থিরতার ইঙ্গিত দিচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    বন্ধুত্বের নতুন দিগন্ত: দু’দিনের সফরে ইজরায়েল পাড়ি মোদীর, নজর নেসেটের ভাষণে

    নিউজ ডেস্ক: প্রতিরক্ষা থেকে প্রযুক্তি— কৌশলগত অংশীদারিত্বকে আরও মজবুত করতে দু’দিনের ইজরায়েল সফরে রওনা হলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিহাসে এই সফরকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন…

    Share on Social Media

    গাওস্কর-কপিলদের আর্জি মঞ্জুর, জেল থেকে হাসপাতালে ইমরান; কর্নিয়ায় অস্ত্রোপচারের পর ফেরানো হল সেলে

    নিউজ ডেস্ক: আন্তর্জাতিক স্তরে ক্রিকেট দুনিয়ার মহারথীদের উদ্বেগ ও লাগাতার চাপের মুখে অবশেষে নতিস্বীকার করল পাকিস্তান সরকার। চোখের চিকিৎসার জন্য মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে কড়া নিরাপত্তায় ইসলামাবাদের হাসপাতালে নিয়ে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    ছেলেধরা আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে, পড়ুয়াদের স্কুল ফেরাতে পথে নামলেন শিক্ষকরাই

    ছেলেধরা আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে, পড়ুয়াদের স্কুল ফেরাতে পথে নামলেন শিক্ষকরাই

    সোনার দামে আগুন, সেই সুযোগেই ‘গোল্ড ইনভেস্টমেন্ট’ টোপে সর্বস্বান্ত বাগুইআটির যুবক

    সোনার দামে আগুন, সেই সুযোগেই ‘গোল্ড ইনভেস্টমেন্ট’ টোপে সর্বস্বান্ত বাগুইআটির যুবক

    রাজ্যসভার লড়াইয়ে বড় চমক মমতার, প্রার্থী তালিকায় রাজীব-বাবুল-কোয়েল

    রাজ্যসভার লড়াইয়ে বড় চমক মমতার, প্রার্থী তালিকায় রাজীব-বাবুল-কোয়েল

    ইডেনে ‘করো অথবা মরো’: সেমির লড়াইয়ে সূর্যের সামনে ক্যারিবিয়ান গাঁট

    ইডেনে ‘করো অথবা মরো’: সেমির লড়াইয়ে সূর্যের সামনে ক্যারিবিয়ান গাঁট

    ভূমিকম্পের জেরে ফাটল বেহালার রাস্তায়! আতঙ্কে ঘরছাড়লেন বাসিন্দারা

    ভূমিকম্পের জেরে ফাটল বেহালার রাস্তায়! আতঙ্কে ঘরছাড়লেন বাসিন্দারা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.