গাওস্কর-কপিলদের আর্জি মঞ্জুর, জেল থেকে হাসপাতালে ইমরান; কর্নিয়ায় অস্ত্রোপচারের পর ফেরানো হল সেলে

নিউজ ডেস্ক: আন্তর্জাতিক স্তরে ক্রিকেট দুনিয়ার মহারথীদের উদ্বেগ ও লাগাতার চাপের মুখে অবশেষে নতিস্বীকার করল পাকিস্তান সরকার। চোখের চিকিৎসার জন্য মঙ্গলবার রাওয়ালপিন্ডির আদিয়ালা জেল থেকে কড়া নিরাপত্তায় ইসলামাবাদের হাসপাতালে নিয়ে যাওয়া হল প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে। তাঁর স্বাস্থ্যের অবনতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে শাহবাজ শরিফ সরকারকে চিঠি দিয়েছিলেন সুনীল গাওস্কর, কপিল দেবের মতো ১৪ জন কিংবদন্তি ক্রিকেটার। সেই আবেদনের পরেই মঙ্গলবার ইমরানের ডান চোখের রেটিনায় অস্ত্রোপচার করা হয়।

২০২৩ সাল থেকে জেলবন্দি ইমরানের ডান চোখের দৃষ্টিশক্তি নিয়ে গত মাসে উদ্বেগ প্রকাশ করেছিল তাঁর পরিবার। চিকিৎসকেরা জানান, তিনি ‘সেন্ট্রাল রেটিনাল ভেন অক্লুশন’-এ আক্রান্ত। মঙ্গলবার তাঁকে ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (PIMS)-এ নিয়ে যাওয়া হলে বিশেষজ্ঞ চিকিৎসকেরা তাঁকে ‘ভাসকুলার এন্ডোথেলিয়াল গ্রোথ ফ্যাক্টর’ (VEGF) রোধী ইঞ্জেকশন দেন। হাসপাতালের চিকিৎসকদের দাবি, ইঞ্জেকশন দেওয়ার আগে ইমরানের হৃদ্‌যন্ত্রের পরীক্ষা, ইসিজি এবং ইকোকার্ডিওগ্রাফি করানো হয়েছিল, যার রিপোর্ট স্বাভাবিক এসেছে।

ইমরানের দল পিটিআই (পাকিস্তান তেহরিক-এ-ইনসাফ) অবশ্য এই চিকিৎসা প্রক্রিয়া নিয়ে শুরু থেকেই ‘স্বচ্ছতা’র দাবি তুলে সরব হয়েছে। পরিবারের পক্ষ থেকে আল-শিফার মতো বেসরকারি হাসপাতালে চিকিৎসার আবেদন জানানো হলেও সরকার তা শোনেনি বলে অভিযোগ। যদিও পাকিস্তানের সংসদ বিষয়ক মন্ত্রী তারিক ফজল চৌধরি সমস্ত অভিযোগ উড়িয়ে জানিয়েছেন, আইনি প্রোটোকল মেনেই অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ইমরানের ‘ডে কেয়ার’ অস্ত্রোপচার হয়েছে এবং তাঁর দৃষ্টিশক্তি আগের চেয়ে উন্নত।

উল্লেখ্য, ক্রিকেট মাঠের একসময়ের লড়াকু অধিনায়ক ইমরানের জন্য সীমানা ছাড়িয়ে একজোট হয়েছেন গ্রেগ চ্যাপেল, মাইকেল আথারটন, ক্লাইভ লয়েড এবং স্টিভ ওয়া-র মতো তারকারাও। তাঁদের মানবিক আবেদনের জেরেই মূলত এই চিকিৎসার তৎপরতা বলে মনে করছে ওয়াকিবহাল মহল। চিকিৎসকদের মতে, আগামী ২৪ মার্চ তাঁকে তৃতীয় দফার ইঞ্জেকশন দেওয়া হবে। আপাতত অস্ত্রোপচার শেষে তাঁকে ফের আদিয়ালা জেলের সেলে পাঠানো হয়েছে।

Share on Social Media
  • Related Posts

    দিল্লিতে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড, এসি বিস্ফোরণে জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত ৯

    নিউজ ডেস্ক: রবিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল দিল্লির শাহদরা এলাকার বিবেক বিহার। একটি চারতলা আবাসিক ভবনে আগুন লেগে অন্তত নয় জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উদ্ধার করা হয়েছে ১৬ জনকে।…

    Share on Social Media

    আমেরিকায় স্বপ্নভঙ্গ! ১০ দিন নিখোঁজ থাকার পর নদী থেকে উদ্ধার বাংলাদেশি ছাত্রের দেহ, প্রেমিকা এখনও নিখোঁজ

    নিউজ ডেস্ক: উচ্চশিক্ষার স্বপ্ন নিয়ে সুদূর আমেরিকায় পাড়ি দিয়েছিলেন বাংলাদেশের দুই মেধাবী তরুণ-তরুণী। লক্ষ্য ছিল গবেষণা শেষে একসঙ্গে সংসার পাতার। কিন্তু ফ্লোরিডার ট্যাম্পা বে-র নোনা জল সেই সব রঙিন স্বপ্নে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.