ভোররাতে ঘুসুড়ির জুট মিলের গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভস্মীভূত লক্ষাধিক টাকার রাখি

নিউজ ডেস্ক: ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের সাক্ষী থাকল হাওড়ার ঘুসুড়ি এলাকা। জে এন মুখার্জি রোডের একটি জুট মিলের পেছনের গুদামে এই আগুন লাগে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও গুদামে মজুত থাকা বিপুল পরিমাণ রাখি এবং প্যাকেজিংয়ের কাগজ সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে।

দমকল ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাত তিনটে নাগাদ ২৫ নম্বর গুদামটি থেকে ধোঁয়া বেরোতে দেখেন স্থানীয়রা। মুহূর্তের মধ্যে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। গুদামটিতে রাখি এবং প্রচুর পরিমাণ দাহ্য কাগজ মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। পরিস্থিতির গুরুত্ব বুঝে দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে কাজ শুরু করে। তবে গুদামের শাটার বন্ধ থাকায় ভেতরে প্রবেশ করতে বেশ বেগ পেতে হয় দমকল কর্মীদের। শেষ পর্যন্ত শাটার ভেঙে ভেতরে ঢুকে তাঁরা জল দিতে শুরু করেন।

অগ্নিকাণ্ডের সময় জলের অভাব মেটাতে অভিনব পন্থা নেন দমকল কর্মীরা। গুদামের কাছেই গঙ্গা নদী হওয়ায় সেখান থেকে শক্তিশালী মোটর পাম্পের সাহায্যে জল তুলে সরাসরি আগুন নেভানোর কাজে ব্যবহার করা হয়। প্রায় কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

হাওড়ার দমকল আধিকারিক রাজা ভট্টাচার্য জানিয়েছেন, প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে ওই গুদামে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। ফলে আগুন দ্রুত ভয়াবহ আকার নেয়। তবে ঠিক কী কারণে এই আগুন লাগল— শর্ট সার্কিট না কি অন্য কোনো কারণ— তা এখনও স্পষ্ট নয়। দুর্ঘটনায় কেউ হতাহত না হলেও ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক লক্ষ টাকা ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    ভোটের মুখে হাওড়ায় পুলিশের বড় রদবদল! লিলুয়া ও বেলুড়ের ওসিকে সরিয়ে দিল কমিশন

    নিউজ ডেস্ক: দ্বিতীয় দফার মহারণের আগে ঘর গোছাতে মরিয়া নির্বাচন কমিশন। এবার কোপ পড়ল হাওড়ার পুলিশ প্রশাসনে। উত্তর হাওড়ার দুই গুরুত্বপূর্ণ থানা— লিলুয়া এবং বেলুড়ের ওসি-কে (OC) তড়িঘড়ি সরিয়ে দেওয়ার…

    Share on Social Media

    ভোটের ময়দানে এবারও ‘ভোটবন্ধু’ বাঁটুল! গণতন্ত্রের উৎসবে হাওড়ায় ম্যাসকটের হ্যাটট্রিক

    নিউজ ডেস্ক: চলন্ত ট্রেন হাতের ছোঁয়ায় থামিয়ে দেওয়া যাঁর কাছে জলভাত, কিংবা অবলীলায় হেভিওয়েট রোড রোলার তুলে ফেলা যাঁর বাঁ হাতের খেল— বাঙালির সেই চিরকালীন সুপারহিরো এ বারও কোমর বেঁধে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.