শুভেন্দুর আপ্তসহায়ক খুনে রণক্ষেত্র যশোর রোড, তদন্তে নামছে সিআইডি ও এসটিএফ

নিউজ ডেস্ক: বুধবার রাতে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে প্রকাশ্য রাস্তায় গুলি করে খুনের ঘটনায় চরম উত্তেজনা ছড়িয়েছে। রাত ১১টা নাগাদ এই বর্বরোচিত হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই যশোর রোড অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপি কর্মী-সমর্থকরা। পরিস্থিতি সামাল দিতে এলাকায় নামানো হয়েছে বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফ (RAF) এবং কেন্দ্রীয় বাহিনী।

গুলিবিদ্ধ চন্দ্রনাথ রথ ও তাঁর চালককে মধ্যমগ্রামের ভিভাসিটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করেন। খবর পেয়েই হাসপাতালে পৌঁছান শুভেন্দু অধিকারী। তাঁর কিছুক্ষণের মধ্যেই সেখানে হাজির হন কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এবং অর্জুন সিং। নিজের ছায়াসঙ্গীকে হারিয়ে শুভেন্দু অধিকারী অত্যন্ত ক্ষুব্ধ ও মর্মাহত। এই ঘটনাকে কেন্দ্র করে হাসপাতালের বাইরে এবং যশোর রোড চত্বরে বিজেপি কর্মী-সমর্থকদের ভিড় বাড়তে থাকে, যা এক সময় রণক্ষেত্রের রূপ নেয়।

বারাসত পুলিশ জেলার এসপি পুষ্পা জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে অপরাধীদের চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। ঘটনার গুরুত্ব বিবেচনা করে ইতিমধ্যেই রাজ্য পুলিশের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা হাসপাতালে পৌঁছেছেন। সূত্রের খবর, এই হাই-প্রোফাইল খুনের তদন্তভার নিতে ঘটনাস্থলে যাচ্ছে সিআইডি (CID) এবং এসটিএফ (STF)-এর বিশেষ দল। সিআরপিএফ-এর ডিজি-ও ঘটনাস্থল পরিদর্শনে আসতে পারেন বলে জানা গিয়েছে।

বর্তমানে গোটা যশোর রোড অবরুদ্ধ থাকায় যান চলাচল স্তব্ধ হয়ে গিয়েছে। এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের বিশাল দল টহল দিচ্ছে। এই হত্যাকাণ্ড ভোট পরবর্তী হিংসার আগুনে নতুন করে ঘি ঢালল বলে মনে করছে রাজনৈতিক মহল।

Share on Social Media
  • Related Posts

    প্রেম, পরিণতি ও সামাজিক টানাপোড়েন! মধ্যমগ্রামের হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধারের নেপথ্যে লিভ-ইন সম্পর্কের জটিলতা

    নিউজ ডেস্ক: মধ্যমগ্রামের যশোর রোডের ধারের একটি নামী হোটেল থেকে চালক ও ব্যবসায়ী পরিবারের সম্পর্কের টানাপোড়েনে প্রৌঢ়ার ঝুলন্ত দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য সামনে এল। মধ্যমগ্রাম লিভ-ইন কাণ্ডের তদন্তে পুলিশ…

    Share on Social Media

    লিভ-ইন পার্টনারের সঙ্গে তুমুল অশান্তি, মধ্যমগ্রামের হোটেলে ঝুলন্ত দেহ উদ্ধার গৃহবধূর! প্রেমিকে গ্রেপ্তার করল পুলিশ

    নিউজ ডেস্ক: প্রায় দু’বছরের ভালোবাসার সম্পর্কে হঠাৎই ছন্দপতন ও মারাত্মক ফাটল। আর সেই আইনি ও সামাজিক টানালেপোড়েনের জেরে মধ্যমগ্রামের যশোর রোড সংলগ্ন এক হোটেলের বন্ধ ঘর থেকে উদ্ধার হলো ৪০…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.