বারাকপুরে পুর-অচলাবস্থা, নাগরিক পরিষেবা লাটে; সমাধানের খোঁজে শুভ্রাংশু-তাপসরা

নিউজ ডেস্ক: রাজ্যে ক্ষমতা হস্তান্তরের আবহে বারাকপুর শিল্পাঞ্চলের পুরসভাগুলোতে গভীর অচলাবস্থা তৈরি হয়েছে। কাঁচরাপাড়া থেকে ভাটপাড়া— একাধিক পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং তৃণমূলী কাউন্সিলররা হাজিরা দেওয়া বন্ধ করে দিয়েছেন। এই পরিস্থিতিতে নাগরিক পরিষেবা কার্যত লাটে উঠেছে। তবে, বিজেপির বিধায়ক ও নেতারা পুরসভাগুলিতে গিয়ে কর্মীদের কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিচ্ছেন এবং ফাইল যাতে লোপাট না হয় তার জন্য বিশেষ নজরদারির কথা বলছেন। বারাকপুরের গুরুত্বপূর্ণ পুরসভাগুলোতে এমন পরিস্থিতি হওয়ায় প্রশাসক বসানো হতে পারে বলে প্রশাসন সূত্রে ইঙ্গিত মিলেছে।

দুই বছরের বিরতির পর বুধবার কাঁচরাপাড়া পুরসভায় আসেন ভাইস চেয়ারম্যান শুভ্রাংশু রায়, যিনি মুকুল রায়ের ছেলে। শুভ্রাংশু রায় একাধিক কাউন্সিলর নিয়ে পুরসভা সচল রাখার অনুরোধ জানান। পাশাপাশি নৈহাটিতে বিজেপির জেলা সভাপতি তাপস ঘোষ এক্সিকিউটিভ অফিসারের সঙ্গে কথা বলেন এবং কোনও ফাইল যাতে লোপাট না হয় তার জন্য বিশেষ নজরদারির নির্দেশ দেন। হালিশহরেও বীজপুরের বিজেপি বিধায়ক সুদীপ্ত দাস চেয়ারম্যানদের পুরভবনে আসার এবং মানুষকে নাগরিক পরিষেবা দেওয়ার অনুরোধ জানান। তবে ভাটপাড়াতেও অচলাবস্থা জারি রয়েছে, সেখানে চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানরা আসা বন্ধ করেছেন।

এদিকে, ব্যতিক্রম দেখা গেছে উত্তর বারাকপুর পুরসভায়। পুর চেয়ারম্যান মলয় ঘোষ অল্প সময়ের জন্য হলেও নিয়মিত পুরভবনে আসছেন এবং কাজকর্মে নজরদারি চালাচ্ছেন। বারাকপুর পুরসভার চেয়ারম্যান উত্তম দাসও পুরসভায় আসছেন এবং অফিসারদের সঙ্গে বৈঠক করছেন। তবে তিনি ইতিমধ্যে সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের পরাজিত প্রার্থী রাজ চক্রবর্তীর প্রকাশ্যে সমালোচনা করেছেন। সব মিলিয়ে বারাকপুর শিল্পাঞ্চলের এই পুর অচলাবস্থা চূড়ান্ত নাগরিক ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

Share on Social Media
  • Related Posts

    নতুন বাড়ির গৃহপ্রবেশের আনন্দ বিষাদে পরিণত, গঙ্গায় মাটি তুলতে গিয়ে তলিয়ে মৃত ২ বোন

    নিউজ ডেস্ক: নতুন বাড়িতে প্রবেশের খুশির আমেজ নিমেষেই বদলে গেল হাহাকারে। গৃহপ্রবেশের শুভ কাজের জন্য গঙ্গার জল ও মাটি আনতে গিয়ে গঙ্গায় তলিয়ে মৃত্যু হলো দুই বোনের। বৃহস্পতিবার সকালে উত্তর…

    Share on Social Media

    ভোটের মুখে তপ্ত ব্যারাকপুর শিল্পাঞ্চল! বীজপুরে তাজা বোমা উদ্ধার, জগদ্দলে বিজেপি কর্মীর বাড়ি লক্ষ্য করে বোমাবাজি

    নিউজ ডেস্ক: দ্বিতীয় দফার নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে, ততই উত্তপ্ত হয়ে উঠছে উত্তর ২৪ পরগনার ব্যারাকপুর শিল্পাঞ্চল। শনিবার রাতে বীজপুরে তাজা বোমা উদ্ধার এবং জগদ্দলে এক বিজেপি কর্মীর বাড়ি…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.