শীতলকুচি থেকে শিক্ষা! বন্দুক ছেড়ে ‘লাঠি’র দাওয়াইয়েই ভোট সামলালো কমিশন

নিউজ ডেস্ক: কথায় আছে, হাতির দেখানোর দাঁত একটা আর চিবানোর আরেকটা। এবারের বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর রণকৌশল অনেকটা তেমনই ছিল। ভোট নিরাপত্তায় বিপুল পরিমাণ আধাসেনা মোতায়েন করা হলেও, আদতে তাদের বন্দুকের নল ছিল নিচু। কমিশনের স্পষ্ট নির্দেশ ছিল, খুব বড় কোনো বিপদ না হলে কাঁধের স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র ব্যবহার করা যাবে না। পরিবর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে দাওয়াই হিসেবে বেছে নেওয়া হয়েছে সাধারণ ‘লাঠি’কে।

দ্বিতীয় দফার নির্বাচনে বুধবার দিনভর বাংলার বিভিন্ন বুথে সেই ছবিই দেখা গিয়েছে। কমিশন সূত্রে খবর, অশান্তি রুখতে জওয়ানদের হাতে প্রায় ১ লক্ষ লাঠি তুলে দেওয়া হয়েছিল। ফলতা থেকে হাওড়া— যেখানেই জটলা বা উত্তেজনার খবর মিলেছে, সেখানেই বাহিনীর ‘লাঠিচার্জ’ পরিস্থিতি স্বাভাবিক করেছে।

কেন এই নয়া কৌশল? কমিশনের এই সিদ্ধান্তের নেপথ্যে কাজ করেছে পাঁচ বছর আগের এক তিক্ত অভিজ্ঞতা। ২০২১ সালের নির্বাচনে কোচবিহারের শীতলকুচিতে বাহিনীর গুলিতে চার ভোটারের মৃত্যু হয়েছিল, যা নিয়ে জাতীয় স্তরে কমিশনের প্রবল মুখ পুড়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি এড়াতেই এবার প্রথম থেকে ‘নন-লেথাল’ বা কম প্রাণঘাতী পন্থায় জোর দেওয়া হয়েছে। বাহিনীর কর্তাদের একাংশের মতে, লাঠি চালিয়ে ভিড় ছত্রভঙ্গ করা অনেক বেশি কার্যকর এবং এতে প্রাণহানির ঝুঁকি থাকে না।

জওয়ানদের বিশেষ প্রশিক্ষণ: সাধারণত সিআরপিএফ (CRPF) জওয়ানদের লাঠি চালানোর বিশেষ প্রশিক্ষণ থাকে। কিন্তু বিএসএফ (BSF) বা এসএসবি (SSB)-র মতো সীমান্ত পাহারা দেওয়া বাহিনীর জওয়ানদের কাছে লাঠি ব্যবহারের অভ্যাস ছিল না। এই ঘাটতি মেটাতে ভিন রাজ্য থেকে প্রায় ৭৫ হাজার লাঠি আনিয়ে দ্রুত প্রশিক্ষণের ব্যবস্থা করে কমিশন। ভোটের অনেক আগেই তাঁদের এই ‘লাঠি দাওয়াই’-এর পাঠ দিয়ে পাকাপোক্ত করা হয়।

কমিশনের দাবি, এই কৌশলের প্রতিফলন দেখা গিয়েছে দ্বিতীয় দফায়। বড় কোনো রক্তপাত ছাড়াই ছোটখাটো অশান্তিগুলো সহজেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। জওয়ানদের এই ‘লাঠির সদ্ব্যবহার’ আগামী দফার ভোটগুলোতেও বজায় থাকবে বলে মনে করা হচ্ছে।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.