৩ মার্চ বছরের প্রথম চন্দ্রগ্রহণ, কলকাতাতেও দেখা যাবে মায়াবী দৃশ্য; দোলের উৎসবে কি পড়বে বাধা?

নিউজ ডেস্ক: মহাজাগতিক দৃশ্যের সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। আর কয়েক দিন পরেই দেখা যাবে ২০২৬ সালের প্রথম চন্দ্রগ্রহণ। আগামী ৩ মার্চ, মঙ্গলবার বিকেলের আকাশেই দেখা যাবে এই গ্রহণ। সবথেকে বড় খবর হল, কলকাতা-সহ ভারতের প্রায় সমস্ত প্রধান শহর থেকেই এই গ্রহণ প্রত্যক্ষ করা যাবে। তবে গ্রহণের দিনক্ষণ নিয়ে টানাপড়েন শুরু হয়েছে উৎসব প্রেমীদের মধ্যে। দোল পূর্ণিমার রঙের উৎসব কি গ্রহণের কারণে পিছিয়ে যাবে? এমন প্রশ্নেই এখন সরগরম জনপদ।

পঞ্জিকা এবং জোতির্বিজ্ঞানীদের তথ্য অনুযায়ী, আগামী ৩ মার্চ দুপুর ৩টে ২১ মিনিটে গ্রহণের স্পর্শ শুরু হবে এবং তা চলবে সন্ধ্যা ৬টা ৪৬ মিনিট পর্যন্ত। কলকাতায় বিকেল থেকেই আংশিক চন্দ্রগ্রহণ দেখা যাবে, যার চূড়ান্ত সময় ধরা হয়েছে সন্ধ্যা ৬টা। পিছিয়ে নেই দেশের অন্যান্য শহরও। নয়াদিল্লিতে সন্ধ্যা ৬টা ২৬ মিনিট এবং লখনউতে ৬টা ১৮ মিনিটে গ্রহণ দৃশ্যমান হবে। অন্যদিকে, উত্তর-পূর্ব ভারতের শহরগুলোতে গ্রহণ সবথেকে ভালো দেখা যাবে। গুয়াহাটি, ডিব্রুগড় ও শিলংয়ের বাসিন্দারা বিকেল পৌনে ৬টার মধ্যেই এই মহাজাগতিক দৃশ্য দেখতে পাবেন।

তবে উৎসবের আমেজে কিছুটা সংশয় তৈরি করেছে দোল পূর্ণিমার তিথি। পঞ্জিকা মতে, দোল পূর্ণিমা শুরু হচ্ছে ২ মার্চ বিকেল ৫টা ৫৭ মিনিটে এবং তিথি শেষ হবে ৩ মার্চ বিকেলে। গ্রহণের ধর্মীয় বিধিনিষেধ এবং ‘সূতক’ কাল মেনে অনেকেই ৩ মার্চের পরিবর্তে ৪ মার্চ রঙের উৎসবে মাতার সিদ্ধান্ত নিয়েছেন। মহাকাশ গবেষকদের মতে, এটি একটি আংশিক চন্দ্রগ্রহণ হলেও ভারতের ভৌগোলিক অবস্থান থেকে এর দৃশ্যমানতা বেশ স্পষ্ট থাকবে। বছরের প্রথম এই গ্রহণ ঘিরে বিজ্ঞানমনস্ক মানুষ এবং ধর্মপ্রাণ সাধারণ— উভয়ের মধ্যেই তুঙ্গে উৎসাহ।

Share on Social Media
  • Related Posts

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    নিউজ ডেস্ক: ফেসবুক-ইনস্টাগ্রামের পরিচিতি থেকে প্রেম, আর সেই প্রেমের টানেই ঘর ছাড়ল শিলিগুড়ির এক নাবালিকা। উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে ফুসলিয়ে নিয়ে পালানোর অভিযোগে কানপুর থেকে এক যুবককে গ্রেপ্তার করল মাটিগাড়া…

    Share on Social Media

    সোনার দামে আগুন, সেই সুযোগেই ‘গোল্ড ইনভেস্টমেন্ট’ টোপে সর্বস্বান্ত বাগুইআটির যুবক

    নিউজ ডেস্ক: গত এক বছরে সোনার বাজারে কার্যত অগ্নিমূল্য। গত বাজেটের সময় যে সোনার দাম ছিল ভরিপ্রতি প্রায় ৬৩ হাজার টাকা, বর্তমানে তা প্রায় আড়াই গুণ বৃদ্ধি পেয়েছে। লগ্নিকারীদের এই…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    সোশ্যাল মিডিয়ায় প্রেম, উত্তরপ্রদেশ থেকে এসে নাবালিকাকে নিয়ে উধাও যুবক! তিন মাস পর কানপুর থেকে উদ্ধার

    ছেলেধরা আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে, পড়ুয়াদের স্কুল ফেরাতে পথে নামলেন শিক্ষকরাই

    ছেলেধরা আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে, পড়ুয়াদের স্কুল ফেরাতে পথে নামলেন শিক্ষকরাই

    সোনার দামে আগুন, সেই সুযোগেই ‘গোল্ড ইনভেস্টমেন্ট’ টোপে সর্বস্বান্ত বাগুইআটির যুবক

    সোনার দামে আগুন, সেই সুযোগেই ‘গোল্ড ইনভেস্টমেন্ট’ টোপে সর্বস্বান্ত বাগুইআটির যুবক

    রাজ্যসভার লড়াইয়ে বড় চমক মমতার, প্রার্থী তালিকায় রাজীব-বাবুল-কোয়েল

    রাজ্যসভার লড়াইয়ে বড় চমক মমতার, প্রার্থী তালিকায় রাজীব-বাবুল-কোয়েল

    ইডেনে ‘করো অথবা মরো’: সেমির লড়াইয়ে সূর্যের সামনে ক্যারিবিয়ান গাঁট

    ইডেনে ‘করো অথবা মরো’: সেমির লড়াইয়ে সূর্যের সামনে ক্যারিবিয়ান গাঁট

    ভূমিকম্পের জেরে ফাটল বেহালার রাস্তায়! আতঙ্কে ঘরছাড়লেন বাসিন্দারা

    ভূমিকম্পের জেরে ফাটল বেহালার রাস্তায়! আতঙ্কে ঘরছাড়লেন বাসিন্দারা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.