শনিবারই প্রকাশিত হচ্ছে এসআইআর-এর চূড়ান্ত তালিকা, ভোটার লিস্টে নিজের নাম আছে তো? জানুন দেখার পদ্ধতি

নিউজ ডেস্ক: দীর্ঘ ১০০ দিনের উৎকণ্ঠার অবসান। অবশেষে শনিবার, ২৮ ফেব্রুয়ারি প্রকাশিত হতে চলেছে বিশেষ সংক্ষিপ্ত সংশোধন বা এসআইআর (SIR) প্রক্রিয়ার চূড়ান্ত ভোটার তালিকা। ২০২৬-এর বিধানসভা নির্বাচনের আগে এই তালিকাকে ঘিরেই এখন রাজ্য রাজনীতিতে চূড়ান্ত উত্তেজনা। শনিবার দুপুর ২টোর মধ্যেই অনলাইনের মাধ্যমে আমজনতা দেখে নিতে পারবেন তাঁদের নাম তালিকায় অটুট আছে কি না।

রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজকুমার আগরওয়াল জানিয়েছেন, ভোটাররা নির্বাচন কমিশনের সরকারি ওয়েবসাইট (eci.gov.in) অথবা ভোটার সার্ভিস পোর্টালে গিয়ে নিজের এপিক (EPIC) নম্বর দিয়ে নাম যাচাই করতে পারবেন। তবে এবারের তালিকায় থাকছে বিশেষ কিছু পরিবর্তন। সুপ্রিম কোর্টের নির্দেশে এই প্রথম তালিকায় তিনটি ভিন্ন বিভাগ থাকবে— ‘অ্যাপ্রুভড’ বা অনুমোদিত, ‘ডিলিটেড’ বা বাদ পড়া এবং ‘অ্যাডজুডিকেশন’ বা বিচারপ্রক্রিয়ার অধীনে থাকা। যাঁদের নাম কোনো কারণে বাদ গিয়েছে, তাঁদের নামের ওপর স্পষ্ট করে ‘ডিলিটেড’ লেখা থাকবে। অন্যদিকে, যাঁদের নথি নিয়ে এখনও শুনানি চলছে, তাঁদের নামের পাশে থাকবে ‘আন্ডার অ্যাডজুডিকেশন’ চিহ্ন।

নির্বাচন কমিশন সূত্রে খবর, স্বচ্ছতা বজায় রাখতে রাজ্যের ৮টি স্বীকৃত রাজনৈতিক দলের হাতে পেনড্রাইভের মাধ্যমে এই তালিকা তুলে দেওয়া হবে। এছাড়াও জেলাশাসক, মহকুমা শাসক এবং বিডিও অফিস থেকে ভোটার তালিকার হার্ড কপি দেখতে পাবেন সাধারণ মানুষ। উল্লেখ্য, এই এসআইআর প্রক্রিয়া চলাকালীন প্রায় ১.২ কোটি নাম বাদ পড়া নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তুঙ্গে উঠেছিল। তবে কমিশন আশ্বস্ত করেছে, যাঁদের নাম এখনও বিচারপ্রক্রিয়ার অধীনে, তাঁদের জন্য পরবর্তীতে সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করা হবে। ঘরের দোরগোড়ায় ভোটের দামামা, তার আগে এই তালিকা প্রকাশ কার্যত চূড়ান্ত পরীক্ষা ভোটারদের কাছে।

Share on Social Media
  • Related Posts

    মেয়ো হাসপাতালে আচমকা দুই মন্ত্রী! বাক্সবন্দি পড়ে নতুন যন্ত্রপাতি, ৪৮ ঘণ্টার মধ্যে প্রিন্সিপালের জবাবদিহি তলব

    নিউজ ডেস্ক: হাসপাতাল নাকি ছাত্রছাত্রীদের রাত কাটানোর হস্টেল? প্রশাসনিক গাফিলতি ও সুনির্দিষ্ট বেশ কিছু অভিযোগের জেরে মঙ্গলবার আচমকাই উত্তর কলকাতার ঐতিহাসিক মেয়ো হাসপাতালে (Mayo Hospital) সারপ্রাইজ ভিজিট বা আচমকা পরিদর্শনে…

    Share on Social Media

    ময়দানে তরুণীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু: পুলিশের চার্জশিটে ‘লঘু ধারা’, অসন্তুষ্ট মা ফের তদন্তের দাবিতে ব্যাঙ্কশাল আদালতে

    নিউজ ডেস্ক: কলকাতার ময়দান এলাকায় অগ্নিদগ্ধ হয়ে এক তরুণীর মর্মান্তিক ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশের পেশ করা চার্জশিট নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করলেন মৃতার মা। পুলিশের তদন্তে গাফিলতি এবং অভিযুক্তের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    বিশ্বকাপের উন্মাদনায় মেতে বারাসত! খুদেদের মাঠে ফেরাতে ফুটবল ‘মিলন মেলা’ ও স্মারক সম্মান ক্লাবের

    বিশ্বকাপের উন্মাদনায় মেতে বারাসত! খুদেদের মাঠে ফেরাতে ফুটবল ‘মিলন মেলা’ ও স্মারক সম্মান ক্লাবের

    মেয়ো হাসপাতালে আচমকা দুই মন্ত্রী! বাক্সবন্দি পড়ে নতুন যন্ত্রপাতি, ৪৮ ঘণ্টার মধ্যে প্রিন্সিপালের জবাবদিহি তলব

    মেয়ো হাসপাতালে আচমকা দুই মন্ত্রী! বাক্সবন্দি পড়ে নতুন যন্ত্রপাতি, ৪৮ ঘণ্টার মধ্যে প্রিন্সিপালের জবাবদিহি তলব

    ময়দানে তরুণীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু: পুলিশের চার্জশিটে ‘লঘু ধারা’, অসন্তুষ্ট মা ফের তদন্তের দাবিতে ব্যাঙ্কশাল আদালতে

    ময়দানে তরুণীর অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু: পুলিশের চার্জশিটে ‘লঘু ধারা’, অসন্তুষ্ট মা ফের তদন্তের দাবিতে ব্যাঙ্কশাল আদালতে

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.