ভিডিয়ো কলেই চরম পরিণতি! ঘনিষ্ঠ ছবি দেখিয়ে ব্ল্যাকমেলের অভিযোগ, নদিয়ায় আইটিআই ছাত্রীর আত্মহত্যা

নিউজ ডেস্ক: ভিনরাজ্যে কর্মরত প্রেমিকের সঙ্গে ভিডিয়ো কলে কথা বলতে বলতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করলেন এক তরুণী। পরিবারের অভিযোগ, ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখিয়ে তাঁকে দীর্ঘ দিন ধরে ব্ল্যাকমেল করছিলেন ওই যুবক। সম্পর্কের টানাপড়েন ও ছবি সমাজমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকির চাপ সহ্য করতে না পেরেই এই চরম পথ বেছে নিয়েছেন তরুণী। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা এলাকায়।

ভিডিয়ো কলে মৃত্যু প্রত্যক্ষ করলেন প্রেমিক: মৃতার নাম প্রিয়া দাস। তিনি কল্যাণীর একটি আইটিআই কলেজের ছাত্রী ছিলেন। স্থানীয় সূত্রের খবর, কৃষ্ণগঞ্জের বাসিন্দা প্রিয়ার সঙ্গে স্থানীয় এক যুবকের দীর্ঘ দিনের সম্পর্ক ছিল। ওই যুবক বর্তমানে বেঙ্গালুরুতে কর্মরত। প্রিয়ার পরিবারের দাবি, আত্মহত্যার সময়ও ওই যুবক ভিডিয়ো কলে ছিলেন। গোটা ঘটনাটি তিনি মোবাইলে প্রত্যক্ষ করেছেন। প্রিয়ার ভাই প্রেম দাসের অভিযোগ, ‘‘দিদি যখন গলায় দড়ি দিচ্ছিল, তখনও ওই ছেলেটি ভিডিয়ো কলে ছিল। ও মোবাইলে সব দেখেছে। দিদির কিছু ছবি দেখিয়ে ওকে ব্ল্যাকমেল করা হচ্ছিল। সেই চাপ সহ্য করতে না পেরেই ও এই পথ বেছে নিয়েছে।’’

উদ্ধার ঝুলন্ত দেহ ও মোবাইল: রবিবার সকালে দীর্ঘ ক্ষণ ডাকাডাকির পরেও প্রিয়া ঘরের দরজা না-খোলায় সন্দেহ হয় পরিবারের সদস্যদের। দরজা ভেঙে ভিতরে ঢুকে তাঁরা দেখেন, সিলিং ফ্যান থেকে মেয়ের দেহ ঝুলছে। পাশে বিছানায় পড়ে ছিল মোবাইল। কৃষ্ণগঞ্জ গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তরুণীকে মৃত বলে ঘোষণা করেন। প্রিয়ার বাবা রাজু দাস বলেন, ‘‘সকালে দরজা ভেঙে ঢুকে দেখি মেয়ের দেহ ঝুলছে। আমরা কৃষ্ণগঞ্জ থানায় ওই ছেলেটির বিরুদ্ধে লিখিত অভিযোগ জানাচ্ছি। ওর কঠোর শাস্তি চাই।’’

পুলিশি তদন্ত শুরু: কৃষ্ণগঞ্জ থানার পুলিশ দেহ উদ্ধার করে জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। তদন্তের স্বার্থে মৃতার মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। অভিযুক্ত যুবকের বিরুদ্ধে ওঠা ব্ল্যাকমেলের অভিযোগ খতিয়ে দেখছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    মণ্ডপ সাজানো, বাড়িতে আত্মীয়দের ভিড়! আইবুড়ো ভাতের সকালেই ঘর থেকে উদ্ধার কনের ঝুলন্ত দেহ

    নিউজ ডেস্ক: বাড়ির সামনে বর্ণাঢ্য মণ্ডপ, উৎসবের আমেজ। আত্মীয়স্বজনরা একে একে ভিড় জমিয়েছেন। সোমবারই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল একাদশ শ্রেণির ছাত্রী শিলা বিশ্বাসের (১৮)। রবিবার আইবুড়ো ভাতের সকালে সানাইয়ের…

    Share on Social Media

    কৃষ্ণনগরে ইঞ্জিনিয়ারিং ছাত্রের রহস্যমৃত্যু: ত্রিকোণ প্রেমের জেরে খুন? ১২ বন্ধুকে গ্রেপ্তার করল পুলিশ

    নিউজ ডেস্ক: দোল উৎসবের আনন্দ নিমেষেই বদলে গেল বিষাদে। কৃষ্ণনগরের হরনগরে বন্ধুদের সঙ্গে পিকনিকে গিয়ে নিখোঁজ হওয়ার পর পুকুর থেকে উদ্ধার হল ২০ বছর বয়সী ইঞ্জিনিয়ারিং ছাত্র শুভব্রত ঘোষের নিথর…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.