প্রেমের টানে কাঁটাতার পেরিয়ে বিরাটিতে, ‘অপহৃত’ স্ত্রীকে ফিরে পেতে এবার হাইকোর্টের দ্বারস্থ বাংলাদেশি যুবক

নিউজ ডেস্ক: সীমান্তের বেড়া ডিঙিয়ে ভারতে আসার খবর নতুন নয়, কিন্তু এবার উল্টো এক নাটকীয় ঘটনার সাক্ষী হতে চলেছে কলকাতা হাইকোর্ট। উনিশ বছরের নব্যবিবাহিতা স্ত্রীকে বাংলাদেশ থেকে অপহরণ করে পশ্চিমবঙ্গে লুকিয়ে রাখার অভিযোগে আদালতের কড়া নাড়লেন তেইশ বছরের ওপার বাংলার যুবক অরিজিৎ সরকার। তাঁর দাবি, বিয়ের কেল্লা ফতে হতে না হতেই তাঁর স্ত্রীকে জোরপূর্বক এপারে নিয়ে এসে বন্দি করে রেখেছে তাঁর পরিবার।

অরিজিতের বয়ান অনুযায়ী, বাংলাদেশের নরসিংদী এলাকার মৌমি সাহার (১৯) সঙ্গে তাঁর দীর্ঘ দুই বছরের প্রণয় ছিল। গত বছর সেপ্টেম্বরে ঢাকার এক মন্দিরে হিন্দু শাস্ত্র মতে তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন। কিন্তু বিয়ের মাস কাটতে না কাটতেই অক্টোবর মাসে মৌমির পরিবার তাঁকে কৌশলে সরিয়ে নেয় এবং অবৈধভাবে সীমান্ত পার করিয়ে এপারে নিয়ে আসে। অরিজিতের দাবি, মৌমিকে উত্তর ২৪ পরগনার বিরাটিতে এক আত্মীয়ের বাড়িতে আটকে রাখা হয়েছে।

ঘটনাপ্রবাহে মোড় আসে চলতি বছরের জানুয়ারি মাসে। বিরাটির সেই ‘বন্দিশালা’ থেকেই সুযোগ বুঝে অরিজিৎকে হোয়াটসঅ্যাপে নিজের লোকেশন পাঠান মৌমি। সেই সূত্র ধরেই গত জানুয়ারি মাসে বাংলাদেশ থেকে কলকাতায় পৌঁছান অরিজিৎ। তাঁর অভিযোগ, বিরাটির সেই ঠিকানায় গিয়ে স্ত্রীকে যখন উদ্ধার করে পুলিশের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, তখনই তাঁর ওপর হামলা চালায় তরুণীর আত্মীয়রা। জবরদস্তি ছিনিয়ে নেওয়া হয় মৌমিকে। গত দুই মাস ধরে স্ত্রীর সঙ্গে আর কোনও যোগাযোগ করতে পারেননি তিনি।

স্ত্রীকে ফিরে পেতে গত ৭ জানুয়ারি নিমতা থানা, মহিলা কমিশন এমনকি সিআইডির (CID) দ্বারস্থও হয়েছিলেন অরিজিৎ। কিন্তু পুলিশের তরফে কোনও সদুত্তর না পেয়ে অবশেষে গত ১০ মার্চ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেন তিনি। অরিজিতের আইনজীবী মুকুল বিশ্বাস বলেন, “অভিযুক্তরা অবৈধভাবে এ দেশে প্রবেশ করলেও পুলিশ তাদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্ট প্রয়োগ করেনি। মনে হচ্ছে পুলিশ তাদের আড়াল করছে।” চলতি সপ্তাহেই হাইকোর্টে এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। কাঁটাতারের ওপার থেকে আসা এই লড়াইয়ের শেষ কোথায়, এখন সে দিকেই তাকিয়ে অরিজিৎ।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.