কালবৈশাখীর রাতে স্কুলের বারান্দায় ‘পরিত্যক্ত’ প্রেমিকা, বিনা চিকিৎসায় মৃত্যু ঘিরে রহস্য আলিপুরদুয়ারে

নিউজ ডেস্ক: ঝড়-বৃষ্টির রাতে অসুস্থ প্রেমিকাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কথা ছিল তাঁর। কিন্তু সেই দায়িত্ব পালন না করে গ্রামের এক প্রাথমিক স্কুলের বারান্দায় তাঁকে অচৈতন্য অবস্থায় ফেলে রেখেই চম্পট দিলেন প্রেমিক। দীর্ঘ সময় বিনা চিকিৎসায় সেখানেই পড়ে থেকে নিথর হয়ে গেলেন ৩৫ বছরের প্রৌঢ়া ফুলো মুন্ডা। মঙ্গলবার সকালে আলিপুরদুয়ার-১ ব্লকের পূর্ব কাঁঠালবাড়ি গ্রাম পঞ্চায়েতের পারপাতলাখাওয়া প্রাথমিক বিদ্যালয়ে এই রহস্যজনক মৃত্যুর ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে খবর, মৃত ফুলো মুন্ডা ফালাকাটার বাসিন্দা অর্জুন মুন্ডার সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিহারে পরিযায়ী শ্রমিকের কাজে গিয়েছিলেন। সেখানেই ফুলো গুরুতর অসুস্থ হয়ে পড়লে অর্জুন তাঁকে নিয়ে নিজের এলাকায় ফিরে আসেন। সোমবার রাতে অর্জুন অসুস্থ ফুলোকে নিয়ে তাঁর দিদি মালতী মুন্ডার বাড়ি যান। বোনের শারীরিক অবস্থার অবনতি দেখে মালতী দেবী বারবার তাঁকে হাসপাতালে ভর্তি করার অনুরোধ জানান।

অভিযোগ, অর্জুন সেই রাতে হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে ফুলোকে বাড়ি থেকে বের করে আনেন। কিন্তু হাসপাতালের পরিবর্তে গ্রামের ওই প্রাথমিক স্কুলের বারান্দায় তাঁকে পরিত্যক্ত অবস্থায় ফেলে রেখে চম্পট দেন তিনি। সোমবার রাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে চলা কালবৈশাখীর তাণ্ডব আর মুষলধারে বৃষ্টির মাঝে কোনও চিকিৎসা না পেয়ে স্কুলের বারান্দাতেই মৃত্যু হয় অসুস্থ মহিলার। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা স্কুলের বারান্দায় দেহটি পড়ে থাকতে দেখে সোনাপুর ফাঁড়ির পুলিশকে খবর দেন।

মৃতের দিদি মালতী মুন্ডা কান্নায় ভেঙে পড়ে বলেন, “বোনকে হাসপাতালে নিয়ে যাওয়ার নাম করে রাতের অন্ধকারে স্কুলের বারান্দায় ফেলে রেখে পালাল অর্জুন। ও-ই আমার বোনের মৃত্যুর জন্য দায়ী। ওর কঠোর শাস্তি চাই।” পুলিশ দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠিয়েছে। সরকারি ছুটি থাকায় এদিন স্কুলে কোনও পড়ুয়া না থাকলেও, এই অমানবিক ঘটনায় গোটা গ্রাম স্তম্ভিত। অভিযুক্ত অর্জুনের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    মেডিক্যাল কলেজ ফেরাল, অসাধ্য সাধন করে শিশুর প্রাণ বাঁচালেন আলিপুরদুয়ারের গ্রামীণ চিকিৎসক

    নিউজ ডেস্ক: খোদ মেডিক্যাল কলেজ যে চিকিৎসা করতে অস্বীকার করল, সেই ‘অসাধ্য’ সাধন করলেন এক অখ্যাত গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রের চিকিৎসক। জেলা হাসপাতালের রেফার-রোগে অতিষ্ঠ সাধারণ মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.