পার্টি করার নাম করে ডাক, তিলজলায় বন্ধুকেই ‘অপহরণ’ করে মুক্তিপণ দাবি চার যুবকের!

নিউজ ডেস্ক: পাড়ার পরিচিত বন্ধুদের সঙ্গে হুল্লোড় করতে বেরিয়ে যে এমন ভয়াবহ অভিজ্ঞতার মুখে পড়তে হবে, তা স্বপ্নেও ভাবেননি তিলজলার এক তরুণ। মদ্যপানের আসর বসিয়ে নিজের বন্ধুকেই ‘অপহরণ’ করে মারধর ও টাকা আদায়ের অভিযোগ উঠল চার যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতের এই চাঞ্চল্যকর ঘটনায় তিলজলা থানার পুলিশ অপহৃত তরুণকে উদ্ধার করার পাশাপাশি চার অভিযুক্ত বন্ধুকেই গ্রেপ্তার করেছে। ধৃতরা হল— শিবম সাহা, নীলাদ্রি লোধ, সৌরভ ঘোষ ও ঋধম সাহা।

পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী তরুণ ও ধৃত চার যুবক একই পাড়ার বাসিন্দা এবং দীর্ঘদিনের পরিচিত। মাঝেমধ্যেই তাঁরা একসঙ্গে পার্টি করতেন। মঙ্গলবার রাতে অভিযুক্তরা ওই তরুণকে ফোন করে জানায়, বাইরে কোথাও গিয়ে হুল্লোড় করার জন্য তারা একটি গাড়ি ভাড়া করেছে। বন্ধুর ডাকে সাড়া দিয়ে তরুণটি বাড়ির সামনে আসতেই সেই ভাড়া করা গাড়িটি এসে দাঁড়ায়। গাড়িতে ওঠার পর সকলে মিলে মদ্যপান শুরু করেন। অভিযোগ, নেশা জমতেই হঠাৎই সুর বদলায় চার বন্ধুর। তরুণের কাছে মোটা অঙ্কের টাকা দাবি করা হয়। তিনি টাকা দিতে অস্বীকার করলে শুরু হয় অকথ্য মারধর।

বিপদ বুঝে কৌশলে নিজের মোবাইল থেকে বাড়িতে ফোন করে বিষয়টি জানান ওই তরুণ। পরিবারের সদস্যরা কালক্ষেপ না করে তিলজলা থানায় অভিযোগ দায়ের করেন। পুলিশ তড়িঘড়ি মোবাইলের টাওয়ার লোকেশন ট্র্যাক করে তল্লাশি শুরু করে এবং শেষ পর্যন্ত অভিযুক্তদের ডেরা থেকে তরুণকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। ঘটনাস্থল থেকেই চার বন্ধুকে গ্রেপ্তার করা হয় এবং অপহরণে ব্যবহৃত গাড়িটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

বুধবার ধৃত চারজনকে আলিপুর আদালতে তোলা হলে সরকারি আইনজীবী বিকাশ দাস জানান, অভিযুক্তরা পূর্বপরিকল্পিতভাবে বন্ধুকে অপহরণ করে শারীরিক নিগ্রহ করেছে। এই চক্রের নেপথ্যে অন্য কোনও উদ্দেশ্য রয়েছে কি না, তা জানতে ধৃতদের কড়া জেরার প্রয়োজন। সওয়াল-জবাব শেষে আদালত অভিযুক্তদের পুলিশি হেপাজতের নির্দেশ দিয়েছে। খাস কলকাতায় বন্ধুদের হাতেই বন্ধুর এমন হেনস্থার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.