বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি মামলায় চাঞ্চল্যকর দাবি রাজ্যের, ফরেনসিক রিপোর্টে জালিয়াতির ইঙ্গিত

নিউজ ডেস্ক: বিধানসভায় স্বাক্ষর জালিয়াতি মামলা থেকে শুরু করে তৃণমূল নেতাদের বিরুদ্ধে ভুরি ভুরি এফআইআর (FIR) দায়েরের অভিযোগ— একাধিক হাইপ্রোফাইল মামলায় বৃহস্পতিবার সরগরম রইল কলকাতা হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দের এজলাসে স্বাক্ষর জালিয়াতি মামলার শুনানিতে রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল রাজদীপ মজুমদার এক চাঞ্চল্যকর দাবি করেন। তিনি জানান, ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরির রিপোর্টে ইঙ্গিত মিলেছে যে স্বাক্ষরটি আদতে জালিয়াতি করা হয়েছে।

পাশাপাশি রাজ্যের তরফে আরও দাবি করা হয়, কালীঘাটের তৃণমূল কংগ্রেসের প্রস্তাবিত বিরোধী দলনেতা সিআইডি (CID)-র কাছে দেওয়া তাঁর জবানবন্দিতে বক্তব্য পরিবর্তন করেছেন। যদিও ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী অয়ন ভট্টাচার্য এই গোটা সিআইডি তদন্তের যৌক্তিকতা নিয়েই প্রশ্ন তোলেন এবং একে আদালতে চ্যালেঞ্জ করেন। সব পক্ষ শোনার পর বিচারপতি জানান, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অন্তর্বর্তীকালীন সুরক্ষার মেয়াদ বৃদ্ধির আবেদনের শুনানি আজ, শুক্রবার হবে। তবে সিআইডি তদন্তকে চ্যালেঞ্জ জানিয়ে দায়ের করা মূল আবেদনের শুনানি আগামী সপ্তাহে হতে পারে।

অন্য দিকে, জমি কেলেঙ্কারি মামলায় স্বস্তি বজায় রইল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের। বৃহস্পতিবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে এই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও, রথযাত্রার কারণে রাজ্যের আইনজীবীরা উপস্থিত ছিলেন না। ফলে শুনানি সম্ভব হয়নি। তবে বিচারপতি মৌখিকভাবে স্পষ্ট জানিয়ে দেন, আগামী মঙ্গলবার পর্যন্ত সুমিতের বিরুদ্ধে পুলিশ কোনও কঠোর পদক্ষেপ বা গ্রেফতারির মতো পদক্ষেপ করতে পারবে না। মামলার পরবর্তী শুনানি হবে আগামী সোমবার।

এরই পাশাপাশি, শ্রীরামপুর থানার শেওড়াফুলি ও রিষড়ার মোট পাঁচ তৃণমূল কাউন্সিলরের নামে দায়ের হওয়া এফআইআর খারিজের একটি মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে সওয়াল করেন বর্ষীয়ান আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আদালতে তিনি দাবি করেন, গত ৪ মে-র পর থেকে এ যাবৎ তৃণমূল নেতাদের বিরুদ্ধে প্রায় ১৪ হাজার এফআইআর দায়ের করা হয়েছে। এমনকি কাউন্সিলর পদ না ছাড়লে এফআইআর-এর হুমকি দেওয়া হচ্ছে বলেও তিনি সরব হন। কল্যাণবাবুর অভিযোগ, এফআইআর হলেও অভিযুক্তদের কোনও তথ্য দেওয়া হচ্ছে না। ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, ‘‘বাম জমানাতেও পুলিশের এমন অতিসক্রিয়তা দেখা যায়নি।’’

এই মন্তব্যের প্রেক্ষিতে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কিছুটা স্মৃতির সরণি বেয়ে পর্যবেক্ষণ জানান, ‘‘২০০৬-০৭ সালেও আপনাকে দেখেছি নিজের দলের নেতাদের এফআইআর খারিজ মামলায় সওয়াল করতে।’’ বিচারপতির এই মন্তব্যের জবাবে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় পাল্টা বলেন, ‘‘২০০৬-০৭ সালেও বিরোধীদের বিরুদ্ধে এত বিপুল সংখ্যায় এফআইআর করা হয়নি।’’ সব মিলিয়ে আদালতের অন্দরে রাজনৈতিক মামলা ঘিরে টানটান উত্তেজনা তৈরি হয়।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.