রথযাত্রার পুণ্যলগ্নে ডেবরায় লোয়াদা ক্যাকটাসের খুঁটিপুজো, ২০তম বর্ষে তাদের থিম ‘অরণ্যের শেষ চিঠি’

নিউজ ডেস্ক: রথযাত্রার শুভদিনেই ঢাকে কাঠি পড়ে গেল পশ্চিম মেদিনীপুরের ডেবরার অন্যতম চর্চিত পুজো লোয়াদা ক্যাকটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের। বৃহস্পতিবার সাড়ম্বরে অনুষ্ঠিত হল তাদের দুর্গোৎসবের খুঁটিপুজো। উৎসবের আবহেই এবার এক সামাজিক ও পরিবেশ সচেতনতার বার্তা নিয়ে হাজির হচ্ছে এই পুজো কমিটি। চলতি বছরে ক্যাকটাসের দুর্গাপুজো ২০তম বর্ষে পদার্পণ করল। এই বিশেষ বছরটিকে স্মরণীয় করে রাখতে প্রকৃতি ও পরিবেশ বাঁচানোর ডাক দিয়ে তাদের এবারের থিম ‘অরণ্যের শেষ চিঠি’।

পুজো উদ্যোক্তারা জানিয়েছেন, আধুনিক সভ্যতার আগ্রাসনে যেভাবে সবুজ ধ্বংস হচ্ছে, সেই বিষয়টিকে মণ্ডপসজ্জা ও আবহ তৈরিতে ফুটিয়ে তোলা হবে। তাঁদের কথায়, এই ভাবনার মধ্য দিয়ে প্রকৃতির আর্তনাদ ও পরিবেশ সংরক্ষণের বার্তা আমজনতার কাছে তুলে ধরাই মূল লক্ষ্য। যে অরণ্য ও গাছপালা একদিন আমাদের প্রাণ দিয়েছিল, আজ মানুষেরই অত্যাচারে সে শুকনো ডালের ভাষায় লিখছে তার শেষ চিঠি। সেই চিঠির ছত্রে ছত্রে রয়েছে এক নিঃশব্দ আর্তি এবং একই সঙ্গে নতুন সৃষ্টির আহ্বান।

লোয়াদা ক্যাকটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি অভিজিৎ দে এবং সম্পাদক বিপ্লবকুমার সাঁতরা বলেন, ‘‘একেবারে প্রথম বছর থেকেই আমাদের দুর্গাপূজায় শিল্পচর্চা, নতুন ঘরানার ভাবনা এবং মানবিক মূল্যবোধকে সব সময় সর্বাধিক গুরুত্ব দেওয়া হয়েছে। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না।’’ অন্য দিকে, পুজো কমিটির কোষাধ্যক্ষ দেবজিৎ দে জেলার সমস্ত স্তরের মানুষকে এই পুজোয় শামিল হওয়ার আবেদন জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, থিমের অভিনবত্বের কারণে এবার রেকর্ড সংখ্যক দর্শনার্থী মণ্ডপে ভিড় জমাবেন।

২০তম বর্ষপূর্তি উপলক্ষে শুধুমাত্র মণ্ডপ ও প্রতিমাতেই সীমাবদ্ধ থাকছে না ক্যাকটাস। বছরভর পরিবেশ সংরক্ষণ, রক্তদান শিবির-সহ একাধিক জনকল্যাণমূলক কর্মসূচি পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে এলাকার তরুণ প্রজন্মকে যাতে ইতিবাচক ও গঠনমূলক কাজে আরও বেশি করে যুক্ত করা যায়, সেই লক্ষ্যেই লোয়াদা ক্যাকটাস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আগামী দিনে পথ চলবে বলে জানিয়েছেন পুজো কর্তারা।

Share on Social Media
  • Related Posts

    ১৬ নম্বর জাতীয় সড়কে চলন্ত লরিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, ডেবরায় ভস্মীভূত ট্রাক; নেপথ্যে কি শর্ট সার্কিট?

    নিউজ ডেস্ক: সাতসকালে জাতীয় সড়কে দাউ দাউ করে জ্বলল চলন্ত লরি। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল গোটা ট্রাকটি। শুক্রবার সকালে পশ্চিম মেদিনীপুরের ডেবরা ব্লকের দ্বারিকাপুর এলাকায় ১৬…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.