আইসিএসই-আইএসসি ফলে বাংলার জয়জয়কার, সেরার তালিকায় জয়যাত্রা উত্তর থেকে দক্ষিণের

নিউজ ডেস্ক: সর্বভারতীয় স্কুল বোর্ড সিআইএসসিই (CISCE) পরিচালিত দশম (ICSE) এবং দ্বাদশ (ISC) শ্রেণির চূড়ান্ত পরীক্ষার ফলে উজ্জ্বল পশ্চিমবঙ্গ। দেশের মেধা তালিকায় শীর্ষস্থান দখল করে নজির গড়লেন বাংলার পড়ুয়ারা। আইএসসি-তে ৪০০-তে ৪০০ পেয়ে সারা দেশের মধ্যে প্রথম হয়েছেন রাজ্যের ৭ জন ছাত্রছাত্রী। অন্যদিকে, আইসিএসই-তে ৫০০-র মধ্যে ৪৯৯ নম্বর পেয়ে দেশের শীর্ষে রয়েছেন এ রাজ্যের ১২ জন কৃতি। এই অভাবনীয় সাফল্যে উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় পড়ুয়াদের অভিনন্দন জানানোর পাশাপাশি অভিভাবকদেরও ধন্যবাদ জানিয়েছেন।

আইএসসি-র মেধা তালিকায় প্রথম স্থানাধিকারী সাতজন হলেন হর্ষিত আগরওয়াল (কলকাতা লা মার্টিনিয়া ফর বয়েজ), অগ্নিভ চক্রবর্তী (সেন্ট জেমস), রাশি চৌবে (শিলিগুড়ি মবার্ট স্কুল), অনুষ্কা ঘোষ (পানিহাটি সেন্ট জেভিয়ার্স), সুজাত পাল (বিবেকানন্দ মিশন, জোকা), ইলিনা রাজকুমার উড়ানি (হেরিটেজ স্কুল) এবং অনন রামি (ডিপিএস মেগাসিটি)।

আইসিএসই-তে ৯৯.৮০ শতাংশ নম্বর পেয়ে শীর্ষস্থান দখল করেছেন নৈঋত বসু (বারাকপুর সেন্ট অগাস্টিনস), নীপবীথি দত্ত (পূর্ব বর্ধমান সেন্ট জেভিয়ার্স), আইরিন মিত্র (ক্যালকাটা গার্লস), আরভ গোয়েঙ্কা ও শ্রেয়াংস দাস (হেরিটেজ স্কুল), আরোহণ গুহ মজুমদার ও সৌরাগ্নি বন্দ্যোপাধ্যায় (গার্ডেন হাইস্কুল), অরণ্য ঘোষ (শ্রী অরবিন্দ ইনস্টিটিউট), নন্দিনী শীল (মডার্ন হাইস্কুল), অর্কদীপ বন্দ্যোপাধ্যায় (রামমোহন মিশন), দিব্যেন্দু প্রামাণিক (শিলিগুড়ি অক্সিলিয়াম কনভেন্ট) এবং রৌনক কুমার (সেন্ট মাইকেলস)।

পরিসংখ্যান অনুযায়ী, এ বছর আইসিএসই-তে রাজ্যের পাশের হার ৯৮.৮৪ শতাংশ এবং আইএসসি-তে ৯৮.৫৪ শতাংশ। দুই পরীক্ষাতেই পাশের হারে ছেলেদের টেক্কা দিয়েছে মেয়েরা। আইসিএসই-তে মেয়েদের পাশের হার ৯৯.২২ শতাংশ এবং আইএসসি-তে ৯৯.৩১ শতাংশ। শহরের অন্যান্য নামী স্কুল যেমন ডন বসকো পার্ক সার্কাস, সাউথ সিটি ইন্টারন্যাশনাল এবং এমপি বিড়লা ফাউন্ডেশনের পড়ুয়ারাও নজরকাড়া সাফল্য পেয়েছে। কৃতীদের এই জয়যাত্রায় খুশির হাওয়া রাজ্যের শিক্ষা মহলে।

Share on Social Media
  • Related Posts

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    নিউজ ডেস্ক: রাজ্যের নবনির্বাচিত বিজেপি সরকার তাদের নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে বড়সড় পদক্ষেপ নিল। আগামী ১ জুন থেকে পশ্চিমবঙ্গে চালু হতে চলেছে ‘অন্নপূর্ণার ভাণ্ডার’ প্রকল্প। বুধবার বিধানসভায় বিধায়ক হিসেবে শপথ নেওয়ার…

    Share on Social Media

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে জয়ের পর শুক্রবার পরিষদীয় দলনেতা এবং নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন শুভেন্দু অধিকারী। দায়িত্ব পাওয়ার পরেই রাজ্যবাসীর উদ্দেশে একগুচ্ছ বিশেষ বার্তা দেন তিনি। দলের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.