গতিবেগের দাপট! সল্টলেকে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে উঠল গাড়ি, জখম দুই চালক

নিউজ ডেস্ক: সাতসকালে ফের পথ দুর্ঘটনার সাক্ষী থাকল সল্টলেক। বৃহস্পতিবার ভোরে উইপ্রো মোড়ের কাছে একটি বেপরোয়া গতির গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে অ্যাপ-ক্যাবে ধাক্কা মেরে সোজা ডিভাইডারে উঠে যায়। ঘটনায় দুই গাড়ির চালকই গুরুতর আহত হয়েছেন। ভোরবেলা এই দুর্ঘটনাকে কেন্দ্র করে সল্টলেক থেকে নিউটাউনগামী রাস্তায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ঘড়িতে তখন ভোর ৫টা। সল্টলেক থেকে নিউটাউনের দিকে যাচ্ছিল একটি অ্যাপ-ক্যাব এবং তার পিছনেই ছিল একটি দ্রুতগামী চারচাকার গাড়ি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অ্যাপ-ক্যাবের ঠিক সামনে থাকা একটি বাইক আচমকা গতি কমিয়ে দেওয়ায় ক্যাব চালকও সজোরে ব্রেক কষেন। কিন্তু পিছনের গাড়িটির গতি এতটাই বেশি ছিল যে, সেটি নিয়ন্ত্রণ সামলাতে না পেরে সরাসরি ক্যাবের পিছনে ধাক্কা মারে। ধাক্কা দেওয়ার পর গাড়িটি পাশের ডিভাইডারে উঠে গিয়ে একটি লাইট পোস্ট এবং গাছে ধাক্কা খেয়ে তবেই থামে।

দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন আশেপাশে থাকা মানুষজন। খবর দেওয়া হয় ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিধ্বস্ত গাড়ি দু’টি থেকে দুই চালককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করে। পরে পুলিশের ক্রেন এনে দুর্ঘটনাকবলিত গাড়িগুলিকে রাস্তা থেকে সরিয়ে নেওয়া হয়। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ভোরের ফাঁকা রাস্তায় অতিরিক্ত গতির কারণেই এই বিপত্তি ঘটেছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ।

Share on Social Media
  • Related Posts

    এন্টালিতে তৃণমূল কর্মী খুন, উদ্ধার বস্তাবন্দি দেহ; নেপথ্যে গোষ্ঠীকোন্দল নাকি ব্যবসায়িক শত্রুতা?

    নিউজ ডেস্ক: ভোট মিটলেও খাস কলকাতায় হিংসার দাপট থামছে না। এবার এন্টালিতে নৃশংস খুনের ঘটনা প্রকাশ্যে এল। বুধবার ভোরে এন্টালি থানা এলাকার রাধানাথ চৌধুরী রোডের একটি নির্মীয়মাণ আবাসনের সামনে থেকে…

    Share on Social Media

    বিজয় মিছিলে ‘বুলডোজার’ নিষিদ্ধ করল লালবাজার, পুলিশের ভূমিকা নিয়ে ক্ষুব্ধ নগরপাল

    নিউজ ডেস্ক: নির্বাচনের ফলাফল ঘোষণার পর কলকাতার শ্যামপুকুর ও নিউ মার্কেট এলাকায় বিজেপির বিজয় মিছিলে বুলডোজারের উপস্থিতি এবং ভাঙচুরের ঘটনায় নড়েচড়ে বসল লালবাজার। নিউ মার্কেট এলাকায় বুলডোজার দিয়ে একটি দুর্গাপূজার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.