ছেলেধরা আতঙ্ক হরিশ্চন্দ্রপুরে, পড়ুয়াদের স্কুল ফেরাতে পথে নামলেন শিক্ষকরাই

নিউজ ডেস্ক: গুজব আর আতঙ্কের সাঁড়াশি চাপে কার্যত স্তব্ধ হতে বসেছে পঠনপাঠন। মালদহের হরিশ্চন্দ্রপুরে ‘ছেলেধরা’ আতঙ্ক এমন পর্যায়ে পৌঁছেছে যে, অভিভাবকরা সন্তানদের স্কুলে পাঠাতেও ভয় পাচ্ছেন। এই অচলাবস্থা কাটাতে এবং জনমানস থেকে ভয় দূর করতে এবার খোদ পড়ুয়াদের বাড়ি বাড়ি পৌঁছে গেলেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা।

হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের তুলসীহাটা চক্রের কাপাইচণ্ডী প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ এখন এলাকায় চর্চার বিষয়। প্রাক-প্রাথমিক থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিস্তৃত এই স্কুলে পড়ুয়ার সংখ্যা দুই শতাধিক। কিন্তু গত কয়েকদিন ধরে হাজিরা খাতায় দেখা দিচ্ছে বড়সড় ঘাটতি। কারণ একটাই— এলাকায় ছড়িয়ে পড়া ‘ছেলেধরা’ গুজব। স্কুলের প্রধান শিক্ষক মইনুল হক জানান, সীমানা প্রাচীরহীন এই স্কুলে সন্তানদের পাঠাতে সিঁদুরে মেঘ দেখছেন অভিভাবকরা। এমনকি স্কুলে সচেতনতা সভায় ডাকলেও আতঙ্কে অনেকে আসতে চাইছিলেন না। তাই শিক্ষকদের নিয়ে নিজেই পথে নামার সিদ্ধান্ত নেন তিনি।

বাড়ি বাড়ি গিয়ে শিক্ষকদের বার্তা একটাই— গুজবে কান দেবেন না। নির্দিষ্ট সময়ে শিশুকে স্কুলে পৌঁছে দেওয়া এবং ছুটির পর দায়িত্ব নিয়ে বাড়ি ফিরিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিচ্ছেন তাঁরা। শিক্ষকদের এই লড়াইকে কুর্নিশ জানিয়েছেন তুলসীহাটা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক তৌফিক আহমেদ। অন্যদিকে, হরিশ্চন্দ্রপুর থানার আইসি অনুপ ঘোষ স্পষ্ট জানিয়েছেন, এই আতঙ্ক নিছকই গুজব। পুলিশি টহল ও নজরদারি জোরদার করা হয়েছে যাতে সাধারণ মানুষ আশ্বস্ত হতে পারেন।

Share on Social Media
  • Related Posts

    অশান্তি রুখতে কড়া মালদহ বিজেপি, বিজয় মিছিল ও স্ট্যান্ড দখলের বিরুদ্ধে কড়া ফতোয়া

    নিউজ ডেস্ক: জয়লাভের পরেই দলের কর্মীদের জন্য কড়া শৃঙ্খলাবিধি জারি করল মালদহ জেলা বিজেপি নেতৃত্ব। জেলায় কোনোভাবেই বিজয় মিছিল করা যাবে না এবং কোনো বাজার বা স্ট্যান্ড দখল করা যাবে…

    Share on Social Media

    পদ্ম-ঘাসফুলের ঝুলি সমান হলেও খাতা খুলতে ব্যর্থ বাম-কংগ্রেস

    নিউজ ডেস্ক: আমের শহর মালদহে এবার বিধানসভা নির্বাচনের লড়াই হলো আক্ষরিক অর্থেই হাড্ডাহাড্ডি। জেলার ১২টি আসনের মধ্যে শেষ পর্যন্ত লড়াই থামল ৬-৬ সমীকরণে। ২০২১ সালের তুলনায় বিজেপি নিজের শক্তি বাড়িয়ে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    স্বামীর বিপুল কোটি টাকার সম্পত্তি হাতাতে খুনের ব্লু-প্রিন্ট! প্রেমিক বাংলাদেশি ড্রাইভার গ্রেপ্তার, পলাতক স্ত্রী

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও

    খড়িবেড়িয়ায় ১১ বছরের নাবালিকাকে অপহরণ ও খুন! ১২ বছর পর সুবিচারের দাবিতে গ্রামবাসীদের প্রতিবাদ মিছিল, সোচ্চার বিজেপিও

    উদ্বোধন হলেও ভেসেল নেই, পূজালির রাজীবঘাটে ক্ষোভ! ভুটভুটিতেই প্রাণের ঝুঁকি

    উদ্বোধন হলেও ভেসেল নেই, পূজালির রাজীবঘাটে ক্ষোভ! ভুটভুটিতেই প্রাণের ঝুঁকি

    বেহালার তরুণীকে ফ্ল্যাটে চড়াও হয়ে লাগাতার ধর্ষণ ও ব্ল্যাকমেল! দক্ষিণ কলকাতার নামী গ্রহরত্ন ব্যবসায়ী শেখ আবিদ গ্রেপ্তার

    বেহালার তরুণীকে ফ্ল্যাটে চড়াও হয়ে লাগাতার ধর্ষণ ও ব্ল্যাকমেল! দক্ষিণ কলকাতার নামী গ্রহরত্ন ব্যবসায়ী শেখ আবিদ গ্রেপ্তার

    নিউটাউনের রক্তস্নাত ফ্ল্যাটে বোবা কান্না, নিঃসঙ্গ পোষা বিড়ালকে উদ্ধার করল পুলিশ! রহস্যে নতুন মোড়

    নিউটাউনের রক্তস্নাত ফ্ল্যাটে বোবা কান্না, নিঃসঙ্গ পোষা বিড়ালকে উদ্ধার করল পুলিশ! রহস্যে নতুন মোড়

    চালক সেজে কোটি টাকার মুদি সামগ্রী উধাও! অবশেষে পুলিশি অভিযানে উধাও চক্রের পর্দাফাঁস, নরেন্দ্রপুরে গ্রেপ্তার ২

    চালক সেজে কোটি টাকার মুদি সামগ্রী উধাও! অবশেষে পুলিশি অভিযানে উধাও চক্রের পর্দাফাঁস, নরেন্দ্রপুরে গ্রেপ্তার ২
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.