অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের আধিকারিকরা। জানা গিয়েছে, বিষয়টি নিয়ে আলোচনার জন্য শুক্রবার অভিষেকের বাবাকে আলিপুরে পুরসভার ৯ নম্বর বরো অফিসে জরুরি তলব করা হয়েছিল। বিল্ডিং প্ল্যানের অতিরিক্ত কোনো বেআইনি নির্মাণ হয়েছে কি না, তা সংক্রান্ত সমস্ত নথিপত্র নিয়ে হাজির হতে বলা হলেও তিনি নিজে উপস্থিত হননি। পরিবর্তে তাঁর আইনজীবী উপস্থিত হয়ে জানান, প্রয়োজনীয় নথিপত্র পরে জমা দেওয়া হবে।

অন্যদিকে, আরও এক নতুন আইনি বিপাকে পড়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আমতলায় দলীয় কার্যালয় ভাঙার ঘটনার পর কড়া প্রতিক্রিয়া ও প্রচ্ছন্ন হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে ফের এফআইআর (FIR) দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার বিধাননগর সাইবার ক্রাইম থানায় এই লিখিত অভিযোগটি দায়ের করেছেন সমাজকর্মী রাজীব সরকার। অভিযোগের ভিত্তিতে সাংসদের বিরুদ্ধে মোট ৮টি পৃথক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

অভিযোগকারী রাজীব সরকারের বক্তব্য, “হাইকোর্ট থেকে আইনি রক্ষাকবচ পাওয়ার পরেও প্রকাশ্য সভায় লাগাতার হুমকি দিয়ে যাচ্ছেন সাংসদ। আদালতের দৃষ্টি আকর্ষণ করে বিষয়টি গুরুত্ব সহকারে দেখার আর্জি জানাব।”

উল্লেখ্য, কার্যালয় ভাঙার ঘটনার পর ক্ষুব্ধ অভিষেক হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, “বৈধ নথি ও প্ল্যান থাকা সত্ত্বেও আপনারা গায়ের জোরে পার্টি অফিস ভেঙেছেন। নিউটনের তৃতীয় সূত্র মনে রাখবেন— প্রতিটি ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। সৃষ্টিকর্তার কৃপায় বেঁচে থাকলে যে আইনি ধারায় আপনারা এই অত্যাচারগুলো করছেন, ঠিক একই ধারায় সব কিছু সুদসমেত ফিরিয়ে দেওয়া হবে।” সাংসদের এই বিতর্কিত মন্তব্যের পরেই চড়েছে রাজনীতির পারদ।

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    নিউজ ডেস্ক: রঙিন ব্যানার, নতুন স্লোগান আর অনুশাসন নিয়ে শুরু হওয়া বামপন্থী ছাত্র-যুবদের মিছিল শেষে গড়াল চরম রক্তক্ষয়ী তাণ্ডবে। ধর্মতলায় দীর্ঘক্ষণ অবস্থানের পর আচমকাই ছন্দপতন ঘটে আন্দোলনের। আচমকা আন্দোলনকারীদের একাংশ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.