শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

নিউজ ডেস্ক: রঙিন ব্যানার, নতুন স্লোগান আর অনুশাসন নিয়ে শুরু হওয়া বামপন্থী ছাত্র-যুবদের মিছিল শেষে গড়াল চরম রক্তক্ষয়ী তাণ্ডবে। ধর্মতলায় দীর্ঘক্ষণ অবস্থানের পর আচমকাই ছন্দপতন ঘটে আন্দোলনের। আচমকা আন্দোলনকারীদের একাংশ সংবাদমাধ্যমের কর্মীদের ওপর চড়াও হন। বাদ যাননি কর্মরত মহিলা সাংবাদিকরাও। আন্দোলনকারীদের হামলায় একাধিক টেলিভিশন চ্যানেলের সাংবাদিক রক্তাক্ত হন। পরিস্থিতির অবনতি ঘটে যখন পুলিশ হস্তক্ষেপ করতে এলে তাঁদের লক্ষ্য করেও জুতো, জল ভর্তি বোতল ও লাঠি ছোঁড়া হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠি উঁচিয়ে তাড়া করে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এই ঘটনায় বেশ কয়েকজন সাংবাদিক গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন।

বৃহস্পতিবার রাতেই আহত সাংবাদিকদের দেখতে হাসপাতালে পৌঁছে যান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেখান থেকে কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের ওপর এমন আক্রমণ কোনোভাবেই বরদাস্ত করা হবে না। হামলাকারীদের চিহ্নিত করে চরম কড়া আইনি ব্যবস্থা নেওয়া হবে, কাউকেই রেয়াত করা হবে না।” একই সঙ্গে তিনি ঘোষণা করেন, এই তাণ্ডবের প্রতিবাদে আগামী সোমবার ঠিক একই রুটে বিজেপির ছাত্র-যুবরা একটি প্রতিবাদ মিছিলে শামিল হবে। যার নেতৃত্বে থাকবেন তাপস রায়, রিতেশ তেওয়ারি এবং তমোঘ্ন ঘোষ।

সাংবাদিকদের ওপর হামলার তীব্র নিন্দা জানিয়েছে প্রেস ক্লাব, কলকাতা। প্রেস ক্লাবের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে উদ্বেগ প্রকাশ করে জানানো হয়, “আন্দোলনের আড়ালে এভাবে বেছে বেছে রিপোর্টার ও চিত্রগ্রাহকদের টার্গেট করা এক অত্যন্ত বিপজ্জনক প্রবণতা।” অবিলম্বে অপরাধীদের চিহ্নিত করে আইনানুগ শাস্তির দাবি জানিয়েছে তারা। অন্যদিকে, ঘটনার দায় এড়িয়ে এসএফআই (SFI) রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে পাল্টা অভিযোগ তুলে ধরে বলেন, “বামপন্থীদের এই আন্দোলনকে ভেস্তে দিতে বিজেপির উসকানিমূলক উপাদান মিছিলে ঢুকে এই অশান্তি পাকিয়েছে। তবে আমরা আক্রান্ত সাংবাদিকদের প্রতি পূর্ণ সমবেদনা জানাচ্ছি।”

Share on Social Media
  • Related Posts

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    নিউজ ডেস্ক: সামাজিক মাধ্যমে দেশের প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে নিয়ে অশালীন মন্তব্য ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করল বেলঘরিয়া থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃত ব্যক্তির নাম…

    Share on Social Media

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    নিউজ ডেস্ক: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরিবারের একাধিক বাড়িতে বেআইনি নির্মাণের অভিযোগ ঘিরে শোরগোল রাজ্য রাজনীতিতে। সেই অভিযোগের ভিত্তিতেই আগামী সপ্তাহে সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে সরজমিনে পরিদর্শনে যাচ্ছেন কলকাতা পুরসভার বিল্ডিং বিভাগের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.