ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

নিউজ ডেস্ক: বর্ষার ভরা মরশুম চললেও বাজারে যেন সোনার হরিণ রূপোলি শস্য ইলিশ! গত ২ জুলাই থেকে টানা প্রাকৃতিক দুর্যোগের কারণে বঙ্গোপসাগরে স্বাভাবিকভাবে মাছ ধরতে পারছেন না মৎস্যজীবীরা। ফলে ব্যাপক লোকসানের মুখে পড়তে হচ্ছে উপকূলের মৎস্যজীবী থেকে শুরু করে মৎস্য ব্যবসায়ীদের। টানা প্রায় তিন সপ্তাহ ধরে একই রকম দুর্যোগপূর্ণ আবহাওয়া বহাল রয়েছে। মাঝে দু’-এক দিন আকাশ কিছুটা পরিষ্কার হলেও সমুদ্র একইভাবে উত্তাল থাকায় বাধ্য হয়ে বহু ট্রলারকে ফাঁকা হাতেই উপকূলে ফিরে আসতে হয়েছে।

ঝড়ো আবহাওয়া ও সমুদ্রের প্রবল তাণ্ডবের কারণে গত ২০ দিনের মধ্যে অন্তত পাঁচটি মাছ ধরার ট্রলার মারাত্মক দুর্ঘটনার কবলে পড়ে ডুবে গিয়েছে। যার মধ্যে কাকদ্বীপের দুটি, রায়দিঘির একটি, ফ্রেজারগঞ্জের একটি এবং দিঘার একটি ট্রলার রয়েছে। এই মর্মান্তিক ট্রলার ডুবির ঘটনায় ইতিমধ্যে ১০ জন মৎস্যজীবীর সলিল সমাধি ঘটেছে এবং এখনও পর্যন্ত ৫ জন মৎস্যজীবী নিখোঁজ রয়েছেন। এই প্রাণহানি ও অব্যাহত দুর্যোগের কারণে নতুন করে গভীর সমুদ্রে পাড়ি জমানোর সাহস পাচ্ছেন না অনেকেই।

শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের মৎস্যজীবী কৃষ্ণ দাস আক্ষেপের সুর মিলিয়ে বলেন, “সমুদ্রের বর্তমান যা পরিস্থিতি, তাতে জাল ফেলা অসম্ভব। জাল ফেললেও ইলিশের দেখা মিলছে না। খুব কম পরিমাণে নিহারি, ভোলা বা চেলা মাছ উঠছে।” অন্যদিকে কাকদ্বীপের দুই মৎস্যজীবী সংগঠনের সম্পাদক সতীনাথ পাত্র ও বিজন মাইতি জানান, প্রথম দফায় কিছুটা ইলিশ মিললেও জুলাইয়ের শুরু থেকে দুর্যোগের কারণে কাজ স্তব্ধ। এর ফলে ট্রলারের জ্বালানি ও কর্মীদের খরচ তুলতে গিয়ে দেনায় ডুবছেন ট্রলার মালিকরা।

ডায়মন্ড হারবারের ব্যবসায়ীদের কথায়, ইলিশের মরশুম আর মাত্র এক থেকে দেড় মাস স্থায়ী হবে। সেপ্টেম্বরের পর ইলিশের জোগান কমতে থাকে এবং চাহিদাও ভাটা পড়ে। বছরের যে সময়টাতে ইলিশের চাহিদা তুঙ্গে থাকে, ঠিক সেই সময়েই জোগান না থাকায় মৎস্যজীবীদের পাশাপাশি বিপাকে পড়েছেন মৎস্য বিক্রেতারাও।

Share on Social Media
  • Related Posts

    কাকদ্বীপে মরণফাঁদ ভাঙা কাঠের সেতু! সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের পেছনে চরম ভোগান্তিতে পড়ুয়ারা

    নিউজ ডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপের সুন্দরবন আদর্শ বিদ্যামন্দিরের ঠিক পেছনে নোনামাঠ সংলগ্ন এলাকার গুরুত্বপূর্ণ কাঠের সেতুটি বর্তমানে এক ভয়াবহ মরণফাঁদে পরিণত হয়েছে। চরম বিপজ্জনক অবস্থায় থাকা এই সেতুটির মাঝের…

    Share on Social Media

    অমাবস্যার কটালে গঙ্গাসাগরের সৈকতে ধ্বংসলীলা! কপিলমুনি মন্দিরের কাছে ধস, আশঙ্কায় স্থানীয় ও পুণ্যার্থীরা

    নিউজ ডেস্ক: অমাবস্যার শক্তিশালী কটালের প্রভাবে ফের একবার সমুদ্রের ভয়াল গ্রাসে গঙ্গাসাগর। দক্ষিণ ২৪ পরগনার গঙ্গাসাগরে ঐতিহাসিক কপিলমুনি মন্দির সংলগ্ন সমুদ্র বাঁধে নতুন করে মারাত্মক ভাঙন দেখা দিয়েছে। উত্তাল সমুদ্রের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.