ক্যানিংয়ে মাতলা নদীর চর দখলে কড়া প্রশাসন, এবার ভাঙা পড়বে আরও ১৩টি বেআইনি নির্মাণ, খরচ আদায় হবে মালিকদের থেকেই!

নিউজ ডেস্ক: শুরুটা হয়েছিল ক্যানিং ২ নম্বর ব্লকে তৃণমূল নেতা শওকত মোল্লার ছেলে ইমরান মোল্লার মালিকানাধীন বেআইনি ক্যাফেটেরিয়া গুঁড়িয়ে দিয়ে। এবার সেই একই রুটে মৌখালি সেতু সংলগ্ন এলাকায় মাতলা নদীর চর দখল করে গড়ে ওঠা আরও ১৩টি বেআইনি নির্মাণ ভেঙে ফেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিল জেলা প্রশাসন। অভিযোগ একেবারে এক— সরকারি নদী তীরবর্তী এলাকা বা নদীর চর দখল করে সেখানে একের পর এক বাণিজ্যিক দোকান, কাফে ও ঘর নির্মাণ। আগামী সপ্তাহেই ওই সমস্ত বেআইনি কাঠামোতে বুলডোজার চালানো শুরু হবে বলে সূত্রের খবর।

প্রশাসন সূত্রে জানা গিয়েছে, বেআইনি নির্মাণের অভিযোগ ওঠায় সংশ্লিষ্ট সব মালিকদেরই নির্দিষ্ট সময়সীমার মধ্যে বৈধ নথিপত্র পেশ করার সুযোগ দেওয়া হয়েছিল। কিন্তু অভিযোগ, কেউই নির্ধারিত সময়ের মধ্যে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। এর পর প্রশাসন থেকে নদীর চরের ওই সমস্ত জায়গা খালি করে নিজেদের নির্মাণ নিজেদেরই ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হয়। কিন্তু নির্দিষ্ট সময় পার হয়ে গেলেও কোনো মালিকই তা করেননি। ফলে এবার কড়া প্রশাসনিক অবস্থান নিয়ে বুলডোজার চালিয়ে সরকারি জমি উদ্ধার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর ধরে শাসকদলের প্রভাবশালী নেতাদের মদতেই মাতলা নদীর চর দখল করে একে একে গজিয়ে উঠেছিল এসব অস্থায়ী কাফে, কংক্রিটের পাকাপোক্ত নির্মাণ ও বাণিজ্যিক দোকান। এতদিন এই বেআইনি কারবার নিয়ে মুখ খোলার সাহস কারও ছিল না। তবে প্রশাসনিক রদবদলের পর বেআইনি দখলদারি সরাতে নজিরবিহীন জিরো-টলারেন্স নীতি গ্রহণ করেছে সরকার। শুধু তাই নয়, বুলডোজার চালিয়ে এই নির্মাণগুলি গুঁড়িয়ে দিতে সরকারের যে বিপুল অর্থ ব্যয় হবে, সেই সমস্ত খরচ সংশ্লিষ্ট বেআইনি নির্মাণের মালিকদের থেকেই জরিমানা হিসেবে আদায় করা হবে। অন্যদিকে, ক্যানিং পশ্চিমের স্থানীয় তৃণমূল বিধায়ক পরেশরাম দাসের তৈরি বিতর্কিত বৃদ্ধাশ্রমটি নিয়ে আপাতত কোনো ভাঙচুর চালানো হচ্ছে না; সেটিকে সরকারিভাবে অধিগ্রহণ করা যায় কি না, তা নিয়ে প্রশাসনিক স্তরে চিন্তাভাবনা চলছে।

Share on Social Media
  • Related Posts

    ম্যানগ্রোভ কেটে মেছো ভেড়ি ও রিসর্ট! সুন্দরবনে বড়সড় বেআইনি দখলদারি রুখতে কড়া সমীক্ষার নির্দেশ

    নিউজ ডেস্ক: বিশ্ব ঐতিহ্যবাহী সুন্দরবনের বুক চিরে কোথায় কোথায় সবুজ ম্যানগ্রোভ বনাঞ্চল ধ্বংস করে গড়ে উঠেছে বেআইনি মেছো ভেড়ি, হোটেল কিংবা বাণিজ্যিক রিসর্ট— তা চিহ্নিত করতে এবার এক সুবৃহৎ সমীক্ষার…

    Share on Social Media

    হাসপাতালের ওটিতে রহস্যময় সুটকেস! ২০ লক্ষ টাকা ও গয়না উদ্ধারে চাঞ্চল্য ক্যানিংয়ে

    নিউজ ডেস্ক: ভোট মিটলেও টাকা উদ্ধারের রহস্য পিছু ছাড়ছে না দক্ষিণ ২৪ পরগনার। এবার কোনো গাড়ি বা নাকা পয়েন্ট নয়, খোদ হাসপাতালের অপারেশন থিয়েটার (OT) থেকে উদ্ধার হলো নগদ টাকা…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.