নির্ধারিত সময়ে মিলল না প্রশ্নপত্র, প্রধান শিক্ষকের গাফিলতিতে পরীক্ষা বাতিল ময়নাগুড়ির স্কুলে

নিউজ ডেস্ক: স্কুলে পরীক্ষা, তাই ঘড়ির কাঁটা ধরে পৌঁছে গিয়েছিল খুদে পড়ুয়ারা। সঙ্গে ছিলেন অভিভাবকরাও। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা নেই খোদ প্রধান শিক্ষকের। যাঁর হাতে থাকার কথা প্রশ্নপত্র, সেই প্রধান শিক্ষক স্কুলে এলেন প্রায় দু’ঘণ্টা পর। আর এসেই ঘোষণা করলেন, প্রশ্ন ছাপা হয়নি তাই পরীক্ষা হবে না। এই ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার রণক্ষেত্রের চেহারা নিল ময়নাগুড়ি ব্লকের পুঁটিমারি জেএনবি এফপি স্কুল।

স্থানীয় সূত্রে খবর, স্কুলের ১৬১ জন ছাত্রছাত্রীর বৃহস্পতিবার পরীক্ষা হওয়ার কথা ছিল। সকাল থেকে ছাত্রছাত্রী ও অভিভাবকরা অপেক্ষা করলেও প্রধান শিক্ষক অজিতকুমার রায় দীর্ঘক্ষণ স্কুলে অনুপস্থিত ছিলেন। পরে তিনি পৌঁছলে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকরা। পরিস্থিতি আরও ঘোরালো হয় যখন জানা যায়, প্রশ্নপত্র তৈরিই নেই। প্রধান শিক্ষককে ঘিরে ধরে চলে বিক্ষোভ।

নন্দিতা রায় নামে এক অভিভাবক অভিযোগ করেন, এই ঘটনা নতুন নয়। এর আগেও ২০২৫ সালের বার্ষিক পরীক্ষার সময় একই রকম কাণ্ড ঘটিয়েছিলেন এই প্রধান শিক্ষক। অন্যান্য অভিভাবকদের অভিযোগ, প্রধান শিক্ষক নিজের মর্জি মতো স্কুল চালান। এমনকি স্কুলের পরিবেশ অত্যন্ত অপরিষ্কার হওয়ায় ছাত্রছাত্রীরা মিড-ডে মিলের খাবারও খেতে চায় না।

বিক্ষোভের মুখে পড়ে প্রধান শিক্ষক ও অভিভাবকদের মধ্যে একটি বৈঠক হয়। সেখানে স্থির হয়েছে, আগামী মাসের ২ তারিখে স্কুল খুললে পুনরায় বৈঠকের মাধ্যমে পরীক্ষার দিনক্ষণ চূড়ান্ত করা হবে। আপাতত সব ক্লাসের পরীক্ষাই স্থগিত রাখা হয়েছে। এ প্রসঙ্গে প্রধান শিক্ষক অজিতকুমার রায় বলেন, খুব তড়িঘড়ি পরীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বুধবার বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রশ্নপত্র ছাপানো সম্ভব হয়নি, তাই এদিন পরীক্ষা নেওয়া যায়নি।

Share on Social Media
  • Related Posts

    সাইকেলের ব্যাগে ‘চলন্ত বার’, গ্রামে ঘুরে মদ বিক্রির অভিযোগে ময়নাগুড়িতে ধৃত ১, খাঁচায় হোটেল মালিকও

    নিউজ ডেস্ক: সাইকেলের দু’পাশে ঝুলছে দুটো চটের ব্যাগ। একটিতে দেশি মদের বোতল আর অন্যটিতে জল ও কাচের গ্লাস! অভিনব এই কৌশলে গ্রামে গ্রামে ঘুরে অবৈধভাবে মদ বিক্রি করার অভিযোগে এক…

    Share on Social Media

    মদ কিনতে খদ্দের সেজে হাজির পুলিশ! ময়নাগুড়িতে উদ্ধার হাজারের বেশি বোতল, ভোটের মুখে শ্রীঘরে অসাধু কারবারি

    নিউজ ডেস্ক: বুধবার দ্বিতীয় দফার ভোট। তার আগে ‘ড্রাই ডে’ বা মদের দোকান বন্ধ থাকার সুযোগ নিয়ে আখের গুছিয়ে নিতে চেয়েছিলেন ময়নাগুড়ির এক অসাধু ব্যবসায়ী। কিন্তু সেই গুড়ে বালি! মদ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.