লাইসেন্স ছাড়াই আলু মজুত! ময়নাগুড়িতে প্রশাসনের কোপে হিমঘর, পথে বসে বিক্ষোভ চাষিদের

নিউজ ডেস্ক: অকাল বৃষ্টির জেরে এমনিতেই মাথায় হাত পড়েছিল চাষিদের। এবার প্রশাসনের হস্তক্ষেপে হিমঘরে আলু ঢোকানো বন্ধ হতেই চরম সঙ্কটে পড়লেন জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের কয়েকশো কৃষক। লাইসেন্স ছাড়াই বেআইনিভাবে আলুর প্যাকেট মজুত করার অভিযোগে পূর্ব শিশুয়াবাড়ি গ্রামের একটি নতুন হিমঘর বন্ধ করে দিল প্রশাসন। সোমবার এই ঘটনাকে কেন্দ্র করে রাজারহাট মোড় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়ায়। কর্তৃপক্ষের প্রতারণার শিকার হয়ে কয়েক হাজার আলুর বস্তা নিয়ে মাঝরাস্তায় বিক্ষোভ দেখান সর্বস্বান্ত চাষিরা।

স্থানীয় সূত্রে খবর, ময়নাগুড়ি ও পার্শ্ববর্তী কাদোবাড়ি এলাকা থেকে প্রচুর কৃষক এদিন বন্ড নিয়ে আলুর প্যাকেট জমা দিতে এসেছিলেন। হিমঘর কর্তৃপক্ষের আশ্বাস ছিল, সোমবার থেকেই আলু রাখা যাবে। সেই মতো সকাল থেকে কাজ শুরু হলেও বেলা ১১টা নাগাদ প্রশাসনের নির্দেশে হঠাৎই আলু ঢোকানো বন্ধ করে দেওয়া হয়। মুহূর্তের মধ্যে ক্ষোভে ফেটে পড়েন কৃষকরা।  এক ক্ষতিগ্রস্ত চাষির কথায়, “তিন হাজার বন্ড নিয়েছিলাম। খেত থেকে আলু তুলে গাড়ি ভাড়া করে এখানে নিয়ে এলাম, এখন শুনছি রাখা যাবে না। আমাদের পথে বসা ছাড়া আর কোনও উপায় রইল না।”

অভিযোগ উঠেছে, প্রয়োজনীয় নথিপত্র ও সরকারি ছাড়পত্র ছাড়াই কৃষকদের কাছ থেকে টাকা নিয়ে বন্ড বিলি করেছিল হিমঘর কর্তৃপক্ষ। জলপাইগুড়ি কৃষি বিপণন দপ্তর স্পষ্ট জানিয়েছে, সংশ্লিষ্ট হিমঘরের মালিক লাইসেন্সের আবেদন জানালেও এখনও ছাড়পত্র পাননি। ঘটনার পর থেকেই হিমঘর মালিক সঞ্জয় ঘোষ গা ঢাকা দিয়েছেন। ফোনে যোগাযোগ করা হলে তিনি হোয়াটসঅ্যাপে নথি পাঠানোর কথা বললেও পরে মোবাইল বন্ধ করে দেন। প্রতারণার শিকার হওয়া কৃষকদের দাবি, অকাল বর্ষণে ফসলের দফারফা হওয়ার পর এখন দ্বিগুণ গাড়ি ভাড়ার বোঝা বইতে হচ্ছে তাঁদের। এই ঘটনায় হিমঘর কর্তৃপক্ষের শাস্তির দাবিতে সোচ্চার হয়েছেন এলাকার মানুষ।

Share on Social Media
  • Related Posts

    নির্ধারিত সময়ে মিলল না প্রশ্নপত্র, প্রধান শিক্ষকের গাফিলতিতে পরীক্ষা বাতিল ময়নাগুড়ির স্কুলে

    নিউজ ডেস্ক: স্কুলে পরীক্ষা, তাই ঘড়ির কাঁটা ধরে পৌঁছে গিয়েছিল খুদে পড়ুয়ারা। সঙ্গে ছিলেন অভিভাবকরাও। কিন্তু নির্ধারিত সময় পেরিয়ে গেলেও দেখা নেই খোদ প্রধান শিক্ষকের। যাঁর হাতে থাকার কথা প্রশ্নপত্র,…

    Share on Social Media

    মদ কিনতে খদ্দের সেজে হাজির পুলিশ! ময়নাগুড়িতে উদ্ধার হাজারের বেশি বোতল, ভোটের মুখে শ্রীঘরে অসাধু কারবারি

    নিউজ ডেস্ক: বুধবার দ্বিতীয় দফার ভোট। তার আগে ‘ড্রাই ডে’ বা মদের দোকান বন্ধ থাকার সুযোগ নিয়ে আখের গুছিয়ে নিতে চেয়েছিলেন ময়নাগুড়ির এক অসাধু ব্যবসায়ী। কিন্তু সেই গুড়ে বালি! মদ…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    মহিলাদের জন্য সুখবর: ১ জুন থেকে চালু ‘অন্নপূর্ণার ভাণ্ডার’, প্রতি মাসে ৩০০০ টাকা সরাসরি অ্যাকাউন্টে

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    ‘আমি নয় আমরা…’ নীতিতে চলবে সরকার, শপথের আগেই মেগা ঘোষণা ভাবী মুখ্যমন্ত্রী শুভেন্দুর

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    শুভেন্দু অধিকারীর রাজনৈতিক মাস্টারস্ট্রোক: চ্যালেঞ্জ থেকে মুখ্যমন্ত্রীর সিংহাসন

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার রাজনীতিতে নয়া ইতিহাস: মুখ্যমন্ত্রীর সিংহাসনে শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শনিবার শপথ নিচ্ছেন শুভেন্দু অধিকারী

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার

    অবৈধ সম্পর্কের জেরে পাণ্ডুয়ায় মহিলা খুন, অভিযুক্ত প্রেমিক মেমারি থেকে গ্রেপ্তার
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.