পার্ক স্ট্রিটের ভিআইপি হোটেলের পানশালায় তরুণীকে শ্লীলতাহানি! প্রতিবাদ করায় মারধর বন্ধুকে, ধৃত ২

নিউজ ডেস্ক: খাস কলকাতার পার্ক স্ট্রিটের এক অভিজাত হোটেলের পানশালায় এক তরুণীকে অশালীনভাবে স্পর্শ ও শ্লীলতাহানির মারাত্মক অভিযোগ উঠল। রবিবার ভোর আনুমানিক ৩টে নাগাদ এই লজ্জাজনক ঘটনাটি ঘটে। প্রতিবাদ করতে গেলে তরুণীর সঙ্গে থাকা বন্ধুকেও কদর্য ভাষায় গালাগালি ও মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনায় পার্ক স্ট্রিট থানায় তরুণী লিখিত অভিযোগ দায়ের করার পর রবিবার রাতেই অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। সোমবার ধৃতদের আদালতে পেশ করা হলে বিচারক তাদের জামিন মঞ্জুর করেন।

পুলিশকে দেওয়া অভিযোগে তরুণী জানিয়েছেন, শনিবার উইক-এন্ডের রাতে ওই অভিজাত হোটেলের পানশালায় রাতভর পার্টি চলছিল। ভোর ৩টে নাগাদ তিনি তাঁর বন্ধুর সঙ্গে পানশালা থেকে বেরিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন। অভিযোগ, ঠিক সেই সময়ে পানশালার দরজার সামনে আচমকাই এক যুবক তরুণীর গ গায়ে হাত দেয় এবং তাঁকে কুপ্রস্তাব দেয়। ঘটনায় হতচকিত তরুণী চিৎকার করে প্রতিবাদ জানান এবং তাঁর সঙ্গে থাকা বন্ধু এগিয়ে আসেন। অভিযোগকারিণীর দাবি, প্রতিবাদ করতেই পানশালার এক কর্মী ও অভিযুক্ত যুবক একজোট হয়ে তাঁর বন্ধুর ওপর চড়াও হয় এবং তাঁকে মারধর করে। মারধরের চোটে তাঁর বন্ধুর চশমাটি ভেঙে গুঁড়িয়ে যায়।

ঘটনার পরই চরম আতঙ্ক ও ক্ষোভ নিয়ে পার্ক স্ট্রিট থানার দ্বারস্থ হন তরুণী। তাঁর লিখিত অভিযোগের ভিত্তিতে তড়িঘড়ি তদন্তে নেমে হোটেলের সিসিটিভি (CCTV) ফুটেজ খতিয়ে দেখে দুই অভিযুক্তকে রাতে গ্রেফতার করে পুলিশ। শহরের অন্যতম হাই-প্রোফাইল এলাকায় গভীর রাতে এই ধরণের ঘটনায় নিরাপত্তার ফাঁকফোকর নিয়ে ফের বড়সড় প্রশ্ন উঠতে শুরু করেছে।

Share on Social Media
  • Related Posts

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    নিউজ ডেস্ক: বাড়ি দখলমুক্ত করতে ভাড়া করা গুন্ডা এখন এনফোর্সমেন্ট ডিরেক্টরি বা ইডি (ED)-র হেফাজতে রয়েছে, আর সেই গুন্ডাকে নগদে টাকা দেওয়ার অপরাধে বাড়ির মালিককেও গ্রেফতার করতে পারে কেন্দ্রীয় এজেন্সি!…

    Share on Social Media

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    নিউজ ডেস্ক: জরুরি চিকিৎসার প্রয়োজনে অ্যাম্বুলেন্সের জন্য আর দালালের চক্করে ঘুরতে হবে না, বা গুণতে হবে না আকাশছোঁয়া ভাড়া। এবার ওলা (Ola) বা উবেরের (Uber) মতোই মোবাইলের একটি অ্যাপে বুক…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    এক মাস ধরে নেই সভাধিপতি, মহকুমা পরিষদে অচলাবস্থা! ভাঙতে পারে বোর্ড, শিলিগুড়িতে বিশেষ সভা আজ

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ক্রেডেনশিয়াল ছাড়া সাদা কাগজে কাজ! উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের ঠিকাদারদের শোকজ ও ব্ল্যাকলিস্ট করার হুঁশিয়ারি নিশীথ প্রামাণিকের

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    ইডি ভীতি দেখিয়ে ৯০ লক্ষের প্রতারণা! গড়িয়াহাটের ব্যবসায়ীকে ঠকিয়ে পুলিশের জালে ভুয়ো তৃণমূল নেতা

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    শঙ্করপুরের অভিশপ্ত ট্রলার দুর্ঘটনা: ফের শুরু নিখোঁজ মৎস্যজীবীদের খোঁজ, বঙ্গোপসাগরে কোস্ট গার্ডের চিরুনি তল্লাশি

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    অ্যাম্বুলেন্সের দালালরাজ খতম! ওলার মতোই অ্যাপে আসবে অ্যাম্বুলেন্স, বিধানসভায় বড় ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!

    বিতর্কের মাঝেই বড় সিদ্ধান্ত, ২০২৭ সালের নভেম্বরের মধ্যে রাজ্যে বসবে ৪০ লক্ষ স্মার্ট মিটার!
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.