ভোটের দফায় কাটছাঁটের পর এ বার কমছে গণনাকেন্দ্র, তালিকা প্রকাশ করল কমিশন

নিউজ ডেস্ক: রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় আরও এক ধাপ বড় পরিবর্তনের পথে হাঁটল নির্বাচন কমিশন। গত বিধানসভা নির্বাচনের তুলনায় এ বার যেমন ভোটের দফা কমানো হয়েছে, তেমনই নজিরবিহীনভাবে কমিয়ে দেওয়া হলো ভোটগণনা কেন্দ্রের সংখ্যাও। কমিশনের সাম্প্রতিক বিজ্ঞপ্তি অনুযায়ী, রাজ্যের ২৯৪টি বিধানসভা আসনের ভাগ্য নির্ধারণ হবে মাত্র ৮৭টি গণনা কেন্দ্রে। শুক্রবার এই সংক্রান্ত বিস্তারিত তালিকা প্রকাশ করেছে কমিশন।

২০১৬ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে গণনা কেন্দ্রের সংখ্যা ছিল ৯০টি। গত ২০২১ সালের নির্বাচনে সেই সংখ্যা বাড়িয়ে করা হয়েছিল ১০৮। তবে এ বার প্রশাসনিক সক্রিয়তা এবং নিরাপত্তা সুনিশ্চিত করতে গণনাকেন্দ্রের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কমিশনের এই পদক্ষেপকে ঘিরে ইতিমধ্য়েই রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, জেলাভিত্তিক বিন্যাসে আসন সংখ্যার নিরিখে এগিয়ে থাকা উত্তর ২৪ পরগনার ৩৩টি আসনের ভোট গণনা হবে ৮টি কেন্দ্রে। আসন সংখ্যায় এর পরেই থাকা দক্ষিণ ২৪ পরগনার ৩১টি আসনের জন্য বরাদ্দ হয়েছে ১২টি গণনা কেন্দ্র। খাস কলকাতার ১১টি বিধানসভা কেন্দ্রের ভোট গোনা হবে মাত্র ৫টি কেন্দ্রে। জেলা প্রশাসনের দক্ষতা এবং ভৌগোলিক অবস্থান বিবেচনা করেই এই কেন্দ্রগুলি নির্বাচন করা হয়েছে বলে খবর।

উত্তরবঙ্গের ক্ষেত্রে আলিপুরদুয়ারের পাঁচটি আসনের গণনা হবে আলিপুরদুয়ার বিশ্ববিদ্যালয়ে। জলপাইগুড়ির ৭টি আসনের জন্য থাকছে ২টি কেন্দ্র। এ ছাড়াও কোচবিহারে ৫টি, দার্জিলিঙে ৩টি এবং মালদহ ও দুই দিনাজপুরে ২টি করে কেন্দ্রে ভোটগণনা চলবে। ঝাড়গ্রামের ৪টি আসনের গণনা হবে রানি ইন্দিরা দেবী সরকারি স্কুলে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলির মধ্যে মুর্শিদাবাদ ও হুগলিতে ৬টি করে এবং নদীয়া, হাওড়া ও দুই মেদিনীপুরে ৪টি করে কেন্দ্রে ভাগ্য নির্ধারণ হবে। পূর্ব বর্ধমান, বীরভূম, বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতেও আসন সংখ্যার অনুপাতে গণনাকেন্দ্র কমিয়ে ৩টি করে করা হয়েছে। মূলত স্পর্শকাতর এলাকা এবং পরিকাঠামোর দিকে নজর দিয়েই এই তালিকা চূড়ান্ত করেছে কমিশন।

Share on Social Media
  • Related Posts

    দার্জিলিংয়ের পাশাপাশি গ্লোবাল ডেস্টিনেশন হবে সুন্দরবন বা মন্দারমণি, বিধানসভায় বড় ঘোষণা পর্যটন মন্ত্রীর

    নিউজ ডেস্ক: পশ্চিমবঙ্গের পর্যটন ক্ষেত্রকে বিশ্ব দরবারে নতুন উচ্চতায় পৌঁছে দিতে বড়সড় মাস্টারপ্ল্যান ঘোষণা করলেন রাজ্য পর্যটন মন্ত্রী শংকর ঘোষ। বৃহস্পতিবার বিধানসভায় বক্তব্য রাখতে উঠে তিনি জানান, কেন্দ্র সরকারের আর্থিক…

    Share on Social Media

    রাজ্য ও জাতীয় সড়কে নিষিদ্ধ টোটো! কড়া নির্দেশিকা জারি করে নবান্নের বার্তা জেলা প্রশাসনকে

    নিউজ ডেস্ক: যানজট এড়াতে এবং সাধারণ মানুষের সুরক্ষার কথা মাথায় রেখে এবার রাজ্য ও জাতীয় সড়কে টোটো চলাচলের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল রাজ্য সরকার। বৃহস্পতিবার প্রশাসনের পক্ষ থেকে রাজ্যের…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.