স্বর্ণশিল্পী হয়েও চিনলেন না ‘নকল’ সোনা! সমবায় ব্যাঙ্কে জালিয়াতি করতে গিয়ে শ্রীঘরে দম্পতি

নিউজ ডেস্ক: বিয়ের গয়না বন্ধক রেখে ব্যাঙ্ক থেকে ঋণ নিতে গিয়েছিলেন দম্পতি। কিন্তু পরীক্ষা করতেই বেরিয়ে এল থলের বিড়াল। খাঁটি সোনার বদলে গয়নাগুলি আসলে পিতলের ওপর পালিশ করা! বৃহস্পতিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের দাসপুর থানার সোনাখালি এলাকার একটি সমবায় ব্যাঙ্কে জালিয়াতির এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সমবায় কর্তৃপক্ষের অভিযোগের ভিত্তিতে ওই দম্পতিকে আটক করেছে পুলিশ। ধৃতদের বাড়ি দাসপুর থানারই হরেকৃষ্ণপুরে।

তদন্তকারীরা জানিয়েছেন, তমলুক-ঘাটাল সেন্ট্রাল কো-অপারেটিভ ব্যাঙ্কের সোনাখালি শাখায় ওই দম্পতি ৬৮ গ্রাম ওজনের সোনার গয়না জমা দিয়ে ঋণের আবেদন জানান। নিয়মমাফিক ব্যাঙ্কের পক্ষ থেকে সেই গয়নাগুলি পরীক্ষা করার প্রক্রিয়া শুরু হয়। ওই সমবায়ের ডিরেক্টর তথা ঘাটাল মহকুমার ইনচার্জ কৌশিক কুলভী জানান, গয়নাগুলি যাচাই করতেই আধিকারিকদের চক্ষুচড়কগাছ হয়ে যায়। দেখা যায়, যে গয়নাগুলিকে খাঁটি সোনা বলে দাবি করা হয়েছিল, তার সবটাই নকল। জালিয়াতির গন্ধ পেয়েই তৎক্ষণাৎ দাসপুর থানায় খবর দেওয়া হয় এবং রাতেই পুলিশ তাঁদের আটক করে।

জেরার মুখে পেশায় স্বর্ণশিল্পী ওই যুবক দাবি করেছেন, গয়নাগুলি যে নকল তা তিনি ঘুণাক্ষরেও জানতেন না। তাঁর বয়ান অনুযায়ী, বিয়ের সময় তাঁর শ্বশুরমশাই তাঁর স্ত্রীকে এই গয়নাগুলি উপহার দিয়েছিলেন। পারিবারিক প্রয়োজনে টাকার দরকার হওয়ায় তিনি স্ত্রীর সম্মতি নিয়ে গয়না বন্ধক রাখতে এসেছিলেন। প্রতারণার উদ্দেশ্য থাকলে তিনি স্ত্রীকে নিয়ে ব্যাঙ্কে আসতেন না বলেও দাবি করেন ওই যুবক। তবে একজন পেশাদার স্বর্ণশিল্পী হয়েও তিনি গয়নার সত্যতা যাচাই করতে পারলেন না— যুবকের এই যুক্তি মানতে নারাজ তদন্তকারীরা। পুলিশের প্রাথমিক অনুমান, এর পিছনে কোনও বড় চক্র কাজ করছে।

কৌশিকবাবুর দাবি, সাম্প্রতিককালে ঘাটাল মহকুমার বিভিন্ন প্রান্তে নকল সোনা দিয়ে ব্যাঙ্ক থেকে ঋণ নেওয়ার এক বিপজ্জনক প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। ইতিপূর্বেও একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গয়না বন্ধক রাখতে গিয়ে ভুয়ো সোনা ধরা পড়েছে। বারংবার এই ধরনের ঘটনা ঘটায় ব্যাঙ্কের নিরাপত্তা ও সোনা পরীক্ষা করার পদ্ধতি আরও কঠোর করা হয়েছে। ধৃত দম্পতির বয়ান যাচাই করতে এবং এই জালিয়াতির শিকড় পর্যন্ত পৌঁছতে ওই বধূর বাপের বাড়ির সদস্যদেরও তলব করা হতে পারে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

Share on Social Media
  • Related Posts

    ঘাটাল মহকুমায় তৃণমূল সাফ, শীতল-তপন-সুকান্তদের দাপটে সব আসনেই ফুটল পদ্ম

    নিউজ ডেস্ক: পশ্চিম মেদিনীপুরের ঘাটাল মহকুমায় বইল প্রবল গেরুয়া ঝড়। মহকুমার তিনটি বিধানসভা কেন্দ্র— ঘাটাল, দাসপুর ও চন্দ্রকোনা— সবকটিতেই বিপুল ব্যবধানে জয়ী হয়ে তৃণমূলকে কার্যত নিশ্চিহ্ন করে দিল বিজেপি। সোমবার…

    Share on Social Media

    ভোটার তালিকা ফেরাতে মধ্যরাতের ‘যুদ্ধ’! ঘাটাল আদালতের গেটে বিনিদ্র রজনী হাজারো মানুষের

    নিউজ ডেস্ক: খাসতালুক থেকে নাম উধাও হওয়ার আতঙ্ক তাড়া করে বেড়াচ্ছে মেদিনীপুরের ঘাটাল মহকুমার কয়েক হাজার মানুষকে। ভোটার তালিকায় নিজের নামটুকু বজায় রাখতে এখন প্রাণান্তকর সংগ্রামে নেমেছেন সাধারণ মানুষ। ট্রাইব্যুনালে…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে কুরুচিকর ভাষায় গালিগালাজ! বেলঘরিয়ায় গ্রেফতার কারখানা কর্মী

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    অভিষেকের বাবাকে পুরসভায় তলব, বেআইনি নির্মাণ খতিয়ে দেখতে আসছে টিম! ফের এফআইআরের মুখে সাংসদ

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    পরকীয়া সন্দেহে হাবড়ায় রাজপথে তুমুল স্বামী-স্ত্রীর হাতাহাতি! আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি স্বামী

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    ভরা মরশুমেও ইলিশের আকাল! উত্তাল সমুদ্রে পরপর ট্রলার ডুবি, মৎস্যজীবীদের কপালে দুশ্চিন্তার ভাঁজ

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    শান্তিপূর্ণ মিছিলে হঠাৎ তাণ্ডব, রক্তাক্ত সাংবাদিকরা! এসএফআইয়ের মিছিলে হামলার ঘটনায় মুখ খুললেন শুভেন্দু

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী

    রাজ্যে আড়াই মাসে রাজস্ব আদায় বাড়ল ১৫ শতাংশ! তোলাবাজি ও বিদ্যুতের মাশুল নিয়ে মুখ খুললেন অর্থমন্ত্রী
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.