বুথ এল ঘরের দুয়ারে, হাসি মুখে ভোট দিলেন অশীতিপর ও বিশেষভাবে সক্ষমরা

নিউজ ডেস্ক: গণতন্ত্রের উৎসবে শামিল হতে আর শারীরিক অসুস্থতা বাধা নয়। নির্বাচন কমিশনের উদ্যোগে ঘরে বসেই ভোট দেওয়ার প্রক্রিয়া শুরু হলো হাওড়া ও হুগলি জেলায়। আগামী ২৯ এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফার নির্বাচন। তার আগে শুক্রবার থেকেই ৮০ ঊর্ধ্ব প্রবীণ এবং বিশেষভাবে সক্ষমদের জন্য শুরু হয়েছে ‘হোম ভোটিং’। তিন দিন ব্যাপী এই প্রক্রিয়ার প্রথম দিনেই দুই জেলায় উৎসবের মেজাজ ধরা পড়ল।

কমিশন সূত্রে খবর, হাওড়া জেলায় এবার মোট ৭ হাজার ২০২ জন প্রবীণ ও বিশেষভাবে সক্ষম ভোটার বাড়িতে বসেই ভোট দেওয়ার আবেদন জানিয়েছিলেন। এর মধ্যে ৫ হাজার ৯৪০ জন ভোটারের বয়স ৮৫ বছরের বেশি এবং ১ হাজার ২৬২ জন বিশেষভাবে সক্ষম। শুক্রবার আমতা বিধানসভা কেন্দ্রের জয়পুরে ‘চিরনবীন’ হোমের ৪৪ জন বিশেষভাবে সক্ষম মহিলা ভোটার প্রথম দফায় তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। কেন্দ্রীয় বাহিনীর কড়া পাহারায় ভোটকর্মীরা সরাসরি হোমে পৌঁছে যান। আজ, শনিবার ওই হোমের বাকি ৪৪ জন মহিলার ভোট দেওয়ার কথা। প্রতিকূলতাকে জয় করে ভোট দিতে পেরে উচ্ছ্বসিত ওই আবাসিকেরাও।

হুগলি জেলাতেও এ দিন সকালেই শুরু হয় ভোটগ্রহণ। বলাগড় বিধানসভা এলাকায় দেখা গেল এক আবেগঘন দৃশ্য। চলচ্ছক্তিহীন বৃদ্ধা কানন ঘোষ নিজের বাড়িতেই ভোট দেন। ভোটদানের পর তাঁর তৃপ্ত হাসিতেই যেন সার্থকতা খুঁজে পেল কমিশনের এই বিশেষ পদক্ষেপ। কাননদেবীর কথায়, ‘‘সরকার গড়তে আমার মতামতেরও দাম আছে, এটা ভেবেই ভাল লাগছে।’’ একই ছবি দেখা গিয়েছে শ্রীরামপুরের মাহেশ এলাকাতেও। সেখানকার এক অশীতিপর বৃদ্ধও প্রশাসনের এই ব্যবস্থায় খুশি। আগামী দু’দিন ধরে সংশ্লিষ্ট বিধানসভা এলাকায় এলাকায় এই হোম ভোটিং প্রক্রিয়া চলবে বলে জানিয়েছে প্রশাসন। – প্রতীকী ছবি

Share on Social Media
  • Related Posts

    ভোটের দফায় কাটছাঁটের পর এ বার কমছে গণনাকেন্দ্র, তালিকা প্রকাশ করল কমিশন

    নিউজ ডেস্ক: রাজ্যের নির্বাচনী প্রক্রিয়ায় আরও এক ধাপ বড় পরিবর্তনের পথে হাঁটল নির্বাচন কমিশন। গত বিধানসভা নির্বাচনের তুলনায় এ বার যেমন ভোটের দফা কমানো হয়েছে, তেমনই নজিরবিহীনভাবে কমিয়ে দেওয়া হলো…

    Share on Social Media

    ৮৫ দিনের মাথায় মাধ্যমিকের ফল প্রকাশ ৮ মে, পর্ষদের ঘোষণায় অবসান উৎকণ্ঠার

    নিউজ ডেস্ক: অবশেষে মাধ্যমিক পরীক্ষার্থীদের দীর্ঘ প্রতীক্ষার অবসান হতে চলেছে। চলতি বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। আগামী ৮ মে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশিত হবে। শুক্রবার…

    Share on Social Media

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *

    আরও পড়ুন

    স্বর্ণশিল্পী হয়েও চিনলেন না ‘নকল’ সোনা! সমবায় ব্যাঙ্কে জালিয়াতি করতে গিয়ে শ্রীঘরে দম্পতি

    স্বর্ণশিল্পী হয়েও চিনলেন না ‘নকল’ সোনা! সমবায় ব্যাঙ্কে জালিয়াতি করতে গিয়ে শ্রীঘরে দম্পতি

    জামিন নিয়ে সংঘাত তুঙ্গে, বর্ধমানে সিজেএম ও জেলা জজকে একদিনের বয়কট আইনজীবীদের

    জামিন নিয়ে সংঘাত তুঙ্গে, বর্ধমানে সিজেএম ও জেলা জজকে একদিনের বয়কট আইনজীবীদের

    খড়্গপুর আইআইটিতে ফের পড়ুয়ার রহস্যমৃত্যু, ১৬ মাসে ৮ প্রাণ কেড়ে নিল দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

    খড়্গপুর আইআইটিতে ফের পড়ুয়ার রহস্যমৃত্যু, ১৬ মাসে ৮ প্রাণ কেড়ে নিল দেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান

    ভোটের প্রচারে নাম বদল ঐতিহ্যবাহী টয় ট্রেনের, পাহাড়ে ছুটল ‘ডেমোক্রেসি এক্সপ্রেস’

    ভোটের প্রচারে নাম বদল ঐতিহ্যবাহী টয় ট্রেনের, পাহাড়ে ছুটল ‘ডেমোক্রেসি এক্সপ্রেস’

    বিনা নোটিসেই গ্রেফতার হরিণঘাটার প্রাক্তন পুরপ্রধান রাজীব দালাল, ১৪ দিনের জেল হেফাজত

    বিনা নোটিসেই গ্রেফতার হরিণঘাটার প্রাক্তন পুরপ্রধান রাজীব দালাল, ১৪ দিনের জেল হেফাজত

    ভোটের দফায় কাটছাঁটের পর এ বার কমছে গণনাকেন্দ্র, তালিকা প্রকাশ করল কমিশন

    ভোটের দফায় কাটছাঁটের পর এ বার কমছে গণনাকেন্দ্র, তালিকা প্রকাশ করল কমিশন
    error: Content is protected !!

    AdBlock

    We rely on ads to maintain this site. Disabling your ad blocker helps us serve you better.